06/06/2026
বিসমিল্লাহির রাহমানির রাহিম
স্নাতক ১ম বর্ষ (২০২৫-২৬) শিক্ষাবর্ষে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ভর্তিকৃত সকল নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান ও ওরিয়েন্টেশন ক্লাস আগামীকাল, ৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার সকাল ৯:৩০ ঘটিকা হতে স্ব স্ব বিভাগে অনুষ্ঠিত হবে।
গাউসিয়া কমিটি বাংলাদেশ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার পক্ষ থেকে সকল নবীন শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🌸
তোমাদের আগমনে প্রাণ ফিরে পাক প্রিয় মহসিন ক্যাম্পাস। জ্ঞান, আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে তোমাদের শিক্ষাজীবন হোক আলোকিত ও সফল। আল্লাহ তাআলা তোমাদের ইলম অর্জনের এ পথচলাকে সহজ, কল্যাণময় ও বরকতময় করুন। ✨🤲
— গাউসিয়া কমিটি বাংলাদেশ
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখা, চট্টগ্রাম। 💚
゚