30/07/2025
আসসালামু আলাইকুম সবাইকে,
জীবনে কখন কার ওপর বিপদ আসে, সেটা আমরা কেউই জানি না। আজ যিনি বিপদে, কাল হয়তো আমরাই হতে পারি। তাই বিপদের সময় একজন মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার মানবিক দায়িত্ব।
বাংলাদেশ ফ্যান্সি পিজন সেক্টরের একজন পুরনো এবং পরিশ্রমী খামারী নুরুল আবসার ভাই বর্তমানে ভীষণ কঠিন এক সময় পার করছেন।
তাঁর তৃতীয় সন্তান এনআইসিইউতে ভর্তি, আর এই পরিস্থিতিতে তিনি চরম আর্থিক সংকটে রয়েছেন। নিজের কিছু বকেয়া পরিশোধ করতেও হিমশিম খাচ্ছেন।
এই মুহূর্তে তাঁর পাশে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য।
আজ আমরা যদি কারো বিপদের সময় সহযোগিতা করি, কাল কেউ না কেউ আমাদেরও পাশে দাঁড়াবে — ইনশাআল্লাহ।
আসুন, আমরা যার যার সামর্থ্য অনুযায়ী এই মানুষটির পাশে দাঁড়াই।
📞 যোগাযোগ/সাহায্যের জন্য ওনার নম্বর:
01627-265901
তিনি আপনাদের জানানোর জন্য অনুরোধ করেছেন।
আল্লাহ আমাদের সবাইকে সহমর্মী মন ও সহায়তার তাওফিক দান করুন।
আমিন।