05/06/2026
এটা আর যাই হোক মোটেও হাস্যকর বিষয় না!
একবার দেখুন তো, যখন তাকে খামার থেকে নিয়ে যাওয়া হয়েছিল তখন সে কেমন ছিল, আর এখন চিড়িয়াখানায় তার অবস্থা কেমন। প্রাণীদের কি সত্যিই মানুষের বিনোদনের উপকরণ হিসেবে ব্যবহার করার জন্যই সৃষ্টি করা হয়েছে?
যে মানুষটি তাকে ভালোবেসে, যত্ন করে, স্নেহ আর মমতা দিয়ে বড় করেছে—সেই ভালোবাসা কখনোই তাকে খাঁচায় বন্দি করে প্রদর্শনীর বস্তু বানানোর সঙ্গে তুলনা করা যায় না।
ভালোবাসা আর যত্ন এক জিনিস, আর কাউকে মানুষের আনন্দের জন্য প্রদর্শন করে অর্থ উপার্জনের মাধ্যম বানানো সম্পূর্ণ ভিন্ন জিনিস।
হঠাৎ করে দেখলে মনে হচ্ছে সে মা*** গেছে। সে প্রানী তার প্রান আছে তারও কষ্ট হয়। দয়া করে তাকে কষ্ট না দিয়ে সে যেখানে ভালো থাকবে সেখানে রাখা হোক। 🙏