24/10/2025
আলহামদুলিল্লাহ।
মিরসরাই উপজেলার পূর্ব ডোমখালী গ্রামের আরকাঠি পাড়া অত্র হাজ্বী বশির উল্লাহ জামে মসজিদে প্রতি বছরের ন্যায় এবারও মহান রবের রহমতের উসিলায় সকল বিপদ-আপদ থেকে রক্ষায় ও ফসল ফলাদি এবং এলাকার শান্তি কামনায় এলাকাবাসীর উদ্যোগে আজ পবিত্র খতমে দোয়া ইউনুস অনুষ্ঠিত হয়।
এই দোয়া হযরত ইউনুস (আ:) এর যুগ থেকে হয়ে আসছে।
ইউনুস আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত একজন নবী। আল্লাহর নির্দেশের পূর্বে তিনি তাঁর গোত্র থেকে হিজরত করে চলে যান। আল্লাহর কাছে তাঁর এ কাজ অপছন্দনীয় হলে ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে যেতে হয়। যার বিবরণ কুরআন পাকে আল্লাহ উল্লেখ করেছেন। কমবেশ আমাদের সবারই ঘটনাটি জানা আছে। বিপদে পড়ে যে কেউ নিজের গোনাহের স্বীকারোক্তি বা তওবা করে আন্তরিকভাবে আল্লাহকে ডাকলে আল্লাহ তাঁর ডাক শুনেন। ইউনুস আলাইহিস সালামের মাছের পেটে পড়ার বিপদ থেকে উদ্ধারের এই কাহিনিটি থেকে আল্লাহ আমাদেরকে এই খবরটি দেন। উদ্ধারের কাহিনিটি আল্লাহ যেভাবে উল্লেখ করেন তাতে বিষয়টি একেবারে স্পষ্ট। যেমন রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তা‘আলা কয়েকজন নবীর কথা স্মরণ করিয়ে দিতে গিয়ে বলেন,
‘‘আর আপনি মাছওয়ালার কথা স্মরণ করুন, তিনি ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিলেন, অতঃপর মনে করেছিলেন যে, আমি তাকে আটকাবো না। অতঃপর তিনি অন্ধকারের মধ্যে আহ্বান করে বললেন, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই। তুমি দোষমুক্ত, নিশ্চয় আমি গোনাহগার। অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম। এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। আমি এমনিভাবে মুমিনদের মুক্তি দিয়ে থাকি’’।[1]
এই ঘটনা থেকে আমরা কী শিক্ষা পাই? একটু চিন্তা করলেই যে কেউ বিষয়টি উপলব্ধি করতে পারবে। অর্থাৎ যে কোনো বিপদে আল্লাহর দিকে প্রত্যাবর্তনই একজন মুমিনের করণীয়। একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকলে তিনি তাঁর ডাকে অবশ্যই সাড়া দিবেন।
অত্র মসজিদে কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল হোসেন বলেম,আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসছে এই পবিত্র খতমে দোয়া ইউনুস।
আমাদের পূর্বপুরুষরা চলে গেছেন যারা আগে অংশগ্রহণ করেছিলেন। মহান আল্লাহ ওনাদের সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক🤲
এখন আমরা করে যাচ্ছি।
আমাদের ভবিষ্যতরা ও করে যাবেন ইনশাআল্লাহ।
এভাবেই যেন এলাকা বাসির শান্তি কামনায়, গুনাহ থেকে ক্ষমার এই সুযোগ যেন কেয়ামতের আগ পর্যন্ত
জারি থাকে।
মহান আল্লাহ সেই তৌফিক দিন আমাদের।
বাহির থেকেও অনেক মেহমানরা শরিক হয়েছেন আলহামদুলিল্লাহ।
মহান আল্লাহ আমাদের যাবতীয় সকল গুন্নাহ গুলো ক্ষমা করে দেন।
সকলের নেক আশা পূরণ করুক।
বিপদ আপদ থেকে হেফাজত করুক।
এলাকায় এবং দেশের উপর রহমত দান করুক।🤲
পরিশেষে এই খতমকে কবুল করে নিক।
আমিন💝