ন্যাপ্রি ফাউন্ডেশন - Napre Foundation

ন্যাপ্রি ফাউন্ডেশন - Napre Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ন্যাপ্রি ফাউন্ডেশন - Napre Foundation, Nonprofit Organization, Lakshmipur, Chittagong.

তীব্র গরমে পাখিদের যত্ন!প্রচণ্ড গরমে অনেক পাখি পানিশূন্যতা ও হিটস্ট্রোকে মারা যায়। আমাদের সামান্য সচেতনতাই তাদের জীবন বা...
05/06/2026

তীব্র গরমে পাখিদের যত্ন!

প্রচণ্ড গরমে অনেক পাখি পানিশূন্যতা ও হিটস্ট্রোকে মারা যায়। আমাদের সামান্য সচেতনতাই তাদের জীবন বাঁচাতে পারে।

আপনার বাসার বারান্দা, ছাদ বা জানালার পাশে একটি পাত্রে পরিষ্কার পানি রাখুন।
অগভীর ও প্রশস্ত পাত্র ব্যবহার করুন।
ছায়াযুক্ত স্থানে রাখুন।
নিয়মিত পানি পরিবর্তন করুন।

এক বাটি পানি হতে পারে একটি প্রাণ বাঁচানোর কারণ।

আসুন, এই গরমে পাখিদের জন্য একটু ভালোবাসা দেখাই।
Keep Water. Save Birds.


জরায়ুর সংক্রমণ সম্পর্কে সচেতন হোন। জরায়ুর সংক্রমণ (Uterine Infection) নারীদের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা, যা অবহ...
04/06/2026

জরায়ুর সংক্রমণ সম্পর্কে সচেতন হোন।

জরায়ুর সংক্রমণ (Uterine Infection) নারীদের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা, যা অবহেলা করলে গুরুতর জটিলতার কারণ হতে পারে। তলপেটে ব্যথা, জ্বর, অনিয়মিত রক্তক্ষরণ বা শারীরিক দুর্বলতা,এসব উপসর্গকে কখনোই অবহেলা করা উচিত নয়।

সময়ের মধ্যে চিকিৎসা গ্রহণ করলে অধিকাংশ সংক্রমণ সফলভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপদ স্বাস্থ্যচর্চা অনুসরণ করা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরায়ুর সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুন,
অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন,
নিজে সচেতন হোন, অন্যদেরও সচেতন করুন,
নারীর প্রজনন স্বাস্থ্যকে গুরুত্ব দিন।

মনে রাখুন, সচেতনতা ও সময়মতো চিকিৎসাই সুস্থ জীবনের চাবিকাঠি।

আপনার স্বাস্থ্য, আপনার অধিকার।


জরায়ু টিউমার সম্পর্কে সচেতনতা:জরায়ু টিউমার (Uterine Fibroid) নারীদের মধ্যে একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। অনেক সময় এটি কো...
03/06/2026

জরায়ু টিউমার সম্পর্কে সচেতনতা:

জরায়ু টিউমার (Uterine Fibroid) নারীদের মধ্যে একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। অনেক সময় এটি কোনো লক্ষণ ছাড়াই থাকতে পারে, আবার কারও ক্ষেত্রে অতিরিক্ত মাসিক রক্তপাত, তলপেটে ব্যথা, ঘন ঘন প্রস্রাবের চাপ, দুর্বলতা বা বন্ধ্যাত্বের কারণ হতে পারে।

প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে অধিকাংশ ক্ষেত্রেই কার্যকর চিকিৎসা সম্ভব। তাই দীর্ঘদিন ধরে অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন,
অস্বাভাবিক লক্ষণ সম্পর্কে সচেতন থাকুন,
নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দিন,
অন্য নারীদেরও সচেতন করুন।
মনে রাখবেন, সচেতনতাই সুস্থতার প্রথম ধাপ। আপনার স্বাস্থ্য, আপনার অধিকার।



পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ন্যাপ্রি ফাউন্ডেশন এর উদ্যোগে লক্ষ্মীপুরের দালাল বাজার ও নন্দনপুর এলাকায় ১০টি সুবিধাবঞ্চিত ও অস...
30/05/2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ন্যাপ্রি ফাউন্ডেশন এর উদ্যোগে লক্ষ্মীপুরের দালাল বাজার ও নন্দনপুর এলাকায় ১০টি সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।

এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে আমরা ঈদের আনন্দ ও কোরবানির শিক্ষা সমাজের সকল স্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই। মানবিকতা, সহমর্মিতা ও ভাগাভাগির চেতনাই হোক আমাদের ঈদের মূল বার্তা।

এই কার্যক্রমে সহযোগিতা করেছে প্রচেষ্টা ক্লিন সমাজ কল্যাণ সংস্থা। তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

সবার জন্য রইল শান্তি, সুখ ও সমৃদ্ধিতে ভরা ঈদের শুভেচ্ছা।




Menstrual Hygiene Day!Menstrual hygiene is not a privilege, It is a basic right.Let’s break the stigma, spread awareness...
28/05/2026

Menstrual Hygiene Day!

Menstrual hygiene is not a privilege, It is a basic right.
Let’s break the stigma, spread awareness, and ensure a healthier, safer, and more informed future for every girl and woman💜





Eid Mubarak🌙✨May the spirit of sacrifice, compassion, and unity fill every heart with peace and happiness.Wishing you an...
27/05/2026

Eid Mubarak🌙✨

May the spirit of sacrifice, compassion, and unity fill every heart with peace and happiness.
Wishing you and your family a blessed and joyful Eid💜

মেনোপজ (Menopause) সম্পর্কে সচেতনতা:মেনোপজ নারীর জীবনের একটি স্বাভাবিক জৈবিক পরিবর্তন, যা সাধারণত ৪৫-৫৫ বছর বয়সে ঘটে। এই...
27/05/2026

মেনোপজ (Menopause) সম্পর্কে সচেতনতা:

মেনোপজ নারীর জীবনের একটি স্বাভাবিক জৈবিক পরিবর্তন, যা সাধারণত ৪৫-৫৫ বছর বয়সে ঘটে। এই সময়ে ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের নিঃসরণ কমে যায়, ফলে মাসিক ঋতুচক্র স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়।

এই সময় কিছু শারীরিক ও মানসিক উপসর্গ দেখা দিতে পারে, যেমন অনিয়মিত মাসিক, হঠাৎ গরম লাগা (hot flashes), রাতের ঘাম, ঘুমের সমস্যা, মেজাজের পরিবর্তন, ক্লান্তি ও দুর্বলতা।

সুস্থ থাকতে এ সময়ে সুষম খাদ্য গ্রহণ, ক্যালসিয়াম ও আয়রন সমৃদ্ধ খাবার, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত পানি পান, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত ঘুম অত্যন্ত প্রয়োজনীয়।
মেনোপজ কোনো রোগ নয়, এটি জীবনের একটি স্বাভাবিক ধাপ। সচেতনতা, সঠিক যত্ন এবং পারিবারিক সমর্থনের মাধ্যমে এই সময়টিও সহজ, স্বাস্থ্যকর ও স্বাভাবিকভাবে অতিক্রম করা সম্ভব।





আসসালামু আলাইকুম।এই কোরবানিতে আমরা কিছু অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কোরবানির মাংস পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। আপন...
27/05/2026

আসসালামু আলাইকুম।
এই কোরবানিতে আমরা কিছু অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কোরবানির মাংস পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। আপনার ছোট একটি সহযোগিতাও কারো মুখে হাসি ফোটাতে পারে।

আপনি চাইলে সম্পূর্ণ কোরবানি বা শেয়ারের মাধ্যমে অংশ নিতে পারেন। কেউ চাইলে যতটুকু সম্ভব সহযোগিতা করেও অংশ নিতে পারেন।

সম্পূর্ণ কোরবানি: ১,০০,০০০ টাকা
১/৭ অংশ (শেয়ার): ১৫,০০০ টাকা

পুরো কার্যক্রমে স্বচ্ছতা বজায় রেখে যথাযথভাবে মাংস বিতরণ করা হবে ইনশাআল্লাহ।

যোগাযোগ ও বিকাশ: 01743946265 (পারসোনাল)

মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও নিজের প্রতি ভালোবাসার একটি অংশ।বিশেষ করে পিরিয়ডের সময় শরীরের পাশাপাশি মনেও নানা পরিবর্তন ...
26/05/2026

মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও নিজের প্রতি ভালোবাসার একটি অংশ।

বিশেষ করে পিরিয়ডের সময় শরীরের পাশাপাশি মনেও নানা পরিবর্তন আসে। মুড সুইং, দুশ্চিন্তা, ক্লান্তি বা মন খারাপ হওয়া খুবই স্বাভাবিক। এই সময় নিজেকে দোষারোপ নয়, বরং একটু বেশি যত্ন ও ভালোবাসা দেওয়া প্রয়োজন।

পর্যাপ্ত বিশ্রাম নিন,
নিজের অনুভূতিকে গুরুত্ব দিন,
প্রিয় কাজগুলো করার চেষ্টা করুন,
প্রয়োজন হলে কাছের মানুষের সাথে কথা বলুন।
নিজেকে ভালো রাখা কোনো বিলাসিতা নয়, এটি প্রয়োজন।





পিরিয়ডের সময় রাত জাগা শরীরের উপর বাড়তি চাপ তৈরি করতে পারে।পর্যাপ্ত ঘুমের অভাবে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে, যার ফলে অ...
25/05/2026

পিরিয়ডের সময় রাত জাগা শরীরের উপর বাড়তি চাপ তৈরি করতে পারে।

পর্যাপ্ত ঘুমের অভাবে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে, যার ফলে অনিয়মিত পিরিয়ড, অতিরিক্ত ব্যথা, মুড সুইং ও দুর্বলতা দেখা দিতে পারে। এই সময় শরীরের সবচেয়ে বেশি প্রয়োজন বিশ্রাম ও যত্ন।

নিজের শরীরের সংকেতকে গুরুত্ব দিন,
সময়মতো ঘুমান,
পর্যাপ্ত পানি পান করুন,
নিজের যত্ন নিন, কারণ সুস্থ থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
Good sleep today, healthier periods tomorrow.





Address

Lakshmipur
Chittagong

Telephone

+8801743946265

Website

Alerts

Be the first to know and let us send you an email when ন্যাপ্রি ফাউন্ডেশন - Napre Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ন্যাপ্রি ফাউন্ডেশন - Napre Foundation:

Share