06/12/2025
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বিকেএ কেন্দ্রীয় এডহক কমিটির যুগ্ম সদস্য সচিব ও বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ড হবিগঞ্জ জেলার সভাপতি হিসেবে নিশাপট সোনার বাংলা একাডেমী এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালক মনিরুল ইসলাম মীম স্যার'কে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করা হলো।
আমরা বিশ্বাস করি—তার অভিজ্ঞতা, নিষ্ঠা ও শিক্ষাঙ্গনের প্রতি দায়বদ্ধতা হবিগঞ্জ জেলায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও শক্তিশালী করবে। জেলা পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-অভিভাবক সম্পর্ক উন্নয়ন এবং সংগঠনের কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করছি।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বিকেএ ও বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ড এর পক্ষ থেকে মনিরুল ইসলাম মীম স্যার –কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
তার নেতৃত্বে হবিগঞ্জ জেলা কমিটি হবে আরও ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও অগ্রগতিমুখী—এই প্রত্যাশা রইলো।