নিশ্বাসের বন্ধু / Nishwaser Bondhu

নিশ্বাসের বন্ধু / Nishwaser Bondhu মানুষ মানুষের জন্য,মানবিক সংগঠন নিশ্বাসের বন্ধুর অফিসিয়াল পেইজে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ।🙂

17/10/2025
একজন মুমূর্ষু রোগীর জন্য  A+  রক্তের প্রয়োজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। যোগাযোগ  ০১৮১৪৭৭৩১১৪
06/10/2025

একজন মুমূর্ষু রোগীর জন্য A+ রক্তের প্রয়োজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
যোগাযোগ ০১৮১৪৭৭৩১১৪

29/09/2025

I gained 55,750 followers, created 14 posts and received 478 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

14/09/2025

দুপুরে এক অভাবী ব্যক্তি এসে বললেন, হাজার দুইয়েক টাকা হবে? খুব সমস্যায় আছি। মাসের বেতন পেলেই দিয়ে দিব। আমি বললাম, ভাই! হাতে টাকা নাই। যা ছিল শেষ। তারপরও দেখি আসরের সময় আইসেন। আল্লাহ হয়তো কোনো ব্যবস্থা করবেন। লোকটা 'আলহামদুলিল্লাহ' বলে চলে গেলেন। 🥹

বিকেলে আমি বাসায় কম্পিউটারে কাজ করছিলাম। হঠাৎ ঢাকা থেকে ফোন। মসজিদের জয়েন্ট সেক্রেটারি উনি৷ বললেন- আমি হাজার দুইয়েক টাকা পাঠালে আজকের মধ্যে কাউকে দান করতে পারবেন? অভাবী ব্যক্তি দেখে? আমি নীরব হয়ে গেলাম। ভাবছিলাম দুপুরের অভাবী লোকটার সাথে আল্লাহর কি গভীর সম্পর্ক। বিকেলে তার রব তার জন্য সত্যি সত্যি দুই হাজার টাকার ব্যবস্থা করলেন। এরপর বিকাশে দুই হাজার নয়, তিন হাজার টাকা আসল। ☺️

মাগরিবের পর অফিস রুমে আমি ও আমার মু'আজ্জিন বসা। লোকটাকে ডাকলাম। বললাম, দুপুরে আমার কাছে টাকা চাইলেন। কী করবেন টাকা দিয়ে? লোকটা বললেন- গত রাতে গ্যাস সিলিন্ডার শেষ হয়েছে৷ এদিকে আপন বোন হাসপাতালে ভর্তি। টাকার অভাবে দেখতে যেতেও পারছি না! খুব আদরের বোন হুজুর! এ বলে লোকটার চোখ ছলছল করে উঠে। জিজ্ঞেস করলাম, আমি দিতে না পারায় আপনি কী করেছেন পরে? লোকটা বললেন- হযরত! আপনার কাছে না পেয়ে মনটা ভে/ঙে যায়। মালিকরে ডাকলাম৷ বললাম, মালিক! চার চারটা সন্তান নিয়ে কিভাবে চলব? আমার কিছু হলে আমার পরিবারটার কী হবে? হুজুর! বুক ফেটে কান্না আসছিল তখন।

মুচকি হেসে বললাম আপনার মালিক আপনার ডাকে সাড়া দিয়েছেন। উনি আপনার জন্য ঢাকা থেকে একজনকে ঠিক করেছেন। ঐ লোককে আপনি চিনেন না। তিনিও আপনাকে চিনেন না। আপনার দুই হাজার দরকার। তিনিও দুই হাজার দিবেন। আপনার মালিকই এই যোগসূত্র তৈরি করেছেন। তবে আপনার মালিক আপনাকে একটু বেশিই দিয়েছেন। চেয়েছেন দুই হাজার। মালিক আপনাকে তিন হাজার দিয়েছেন। বিকাশ নাম্বারটা দিন। লোকটা হাটুতে মাথা গুজে মালিক! মালিক! বলে কান্নায় ভে/ঙে পড়েন। পাশে বসা মু'আজ্জিনের চোখেও পানি। আমি হাসার মাধ্যমে সুখের কান্না আটকানোর ব্যর্থ চেষ্টা করছিলাম।

লোকটা উঠে চলে গেল মসজিদে। সেজদায় পড়ে মালিকের কৃতজ্ঞতা আদায় করল।

এশার পর ফোন দিলাম ঢাকার সেই দাতাকে। পুরো ঘটনা বলার পর জিজ্ঞেস করলাম,আচ্ছা আল্লাহ আপনাকেই কেন পছন্দ করলেন তাঁর এক প্রিয় বান্দার চাহিদা পূরণের জন্য? উনি নীরব হয়ে গেলেন। বুঝতে পারছিলাম উনিও আবেগাপ্লুত।

আসলে দুই হাজার টাকা কিছুই না এ সমাজে৷ কিন্তু দেখুন এই সামান্য টাকার মধ্যেই আমার রবের কি কুদরেতরই না প্রকাশ ঘটেছে।

কপি ✍️post

06/09/2025

ক্যানসার রোগীর জন্য আর্থিক সহায়তার আবেদন।
চট্টগ্রামের পটিয়া থানার হাইদগাঁও গ্রামের পারুল আক্তার বেগম(৫২), দক্ষিণ চট্টগ্রামের স্বনামধন্য একটি স্কুলের সিনিয়র শিক্ষিক হিসাবে কর্মরত ছিলেন। তাঁর স্বামী মোহাম্মদ নাছিরও ভালো একটা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। দূর্ভাগ্য করোনা কালীন সময়ে অনেকের মত তাদেরও চাকরি চলে যায়। এরপর থেকে আর্থিক সংকটে পরে। সম্প্রতি পারুল আক্তার দূরারোগ্য ব্যধি ব্রেষ্ট ক্যানসারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা: সাজ্জাদ মোহাম্মদ ইউসুফের অধীনে চিকিৎসা নিচ্ছেন।
চিকিৎসা র্দীঘ ও ব্যয়বহুল হওয়াতে তার পরিবার ইতিমধ্যে আর্থিক অনটনে পড়ে গেছেন। তার স্বামীর ছোট্র একটি ইজিলোডের দোকানের আয় দিয়ে পুরো পরিবারের খরচ ও চিকিৎসা চালিয়ে নেওয়া বড়ই দুঃসাধ্য হয়ে গেছে। ইতিমধ্যে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের সহযোগীতায় প্রথম সার্কেলের ৪টি কেমোথেরাপি সম্পন্ন করেছে। এখানে কেমোর সাথে ব্যয়বহুল ”টার্গেটেড থেরাপি” দেওয়াতে চিকিৎসা কন্টিনিউ করা তাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে গেছে। তাই সমাজের সামর্থ্যবান ও মানবিক সংগঠন গুলোর কাছে এই অসহায় শিক্ষকের পাশে দাড়াতে বিনীত অনুরোধ করা হয়েছে।

ব্যাংক একাউন্টঃ-
Parul Akter Begum
AC # 2050 1630 2061 98710
Islami Bank Bangladesh PLC
Patiya Branch, Chittagong
বিকাশ নং 01818 888 022
রোগীর ফোন নং: +880 1819621540

Address

Chittagong
4212

Alerts

Be the first to know and let us send you an email when নিশ্বাসের বন্ধু / Nishwaser Bondhu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to নিশ্বাসের বন্ধু / Nishwaser Bondhu:

Share