Al Hera Social Foundation-আল হেরা সোশ্যাল ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • Al Hera Social Foundation-আল হেরা সোশ্যাল ফাউন্ডেশন

Al Hera Social Foundation-আল হেরা সোশ্যাল ফাউন্ডেশন মানব সেবায় আমাদের লক্ষ্য

31/12/2021

উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে যেদিন শহীদ করা হয়, সেদিন তাঁর ব্যক্তিগত সংগ্রহে ছিলো ১,৫০,০০০ (দেড় লক্ষ) দিনার, ১,০০,০০০ (এক লক্ষ) দিরহাম অর্থসম্পদ। নগদ অর্থমূল্যের পাশাপাশি কুরা ও হুনাইন উপত্যকায় তাঁর জমি ছিলো, উট ও ঘোড়া ছিলো; যেগুলোর অর্থমূল্য ছিলো ২,০০,০০০ (দুই লক্ষ) দিনার।

যুবাইর ইবনে আউয়াম রাদিয়াল্লাহু আনহুর একটি প্রপার্টি ছিলো, যার অর্থমূল্য ৫০,০০০ দিনার। সেই জায়গায় তাঁর ১,০০০ টি ঘোড়া ছিলো।

ইরাকে তালহা রাদিয়াল্লাহু আনহুর ব্যবসা ছিলো। সেখান থেকে তাঁর আয় হয় ১,০০০ দিনার।

আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর আস্তাবলে ১,০০০ টি ঘোড়া, ১,০০০ টি উট ও ১০,০০০ টি ভেড়া ছিলো। তাঁর ইন্তেকালের পর তাঁর সম্পত্তির চার ভাগের এক ভাগের মূল্য নির্ধারণ করা হয় ৮৪,০০০ দিনার।

এই চারজন সাহাবীই দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত।

সাহাবীদের সময়ে ২০ দিনার বা ২০০ দিরহাম সম্পদ থাকলে যাকাত ফরজ হতো। বর্তমান সময়ের অর্থমূল্যে যা আনুমানিক ৫,৩৫,৫০০ টাকা।

১ দিনারের (৪.২৫ গ্রাম স্বর্ণ) মূল্য বর্তমান সময়ে প্রায় ২৬,৭৭৫ টাকা।


আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, সাহাবীরা একইসাথে দুনিয়ার এতো ধন-সম্পদের মালিক এবং একইসাথে দুনিয়াবিমুখ কিভাবে হোন? দুটো কি বিপরীতধর্মী?

আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর উক্তির মধ্যে এই প্রশ্নের জবাব আছে। তিনি বলেন:

"বিমুখতা মানে তুমি কিছুর মালিক হবে না, তা নয়। বরং এর মানে হলো কোনো কিছু যেনো তোমার 'মনিব' না হয়।" [মিযানুল হিকমাহ: ৪/২৯৯০]

তথ্যসূত্র:
Dr. Nazeer Ahmed, Islam in Global History: 1/47-48.

-----

|| বিলিয়নিয়ার সাহাবী ||
- আরিফুল ইসলাম
১৭ ডিসেম্বর ২০২১

31/12/2021

নূহ আলাইহিস সালামের দোয়া
---------------------------------------------

"আমার প্রভু! আমাকে ক্ষমা করে দাও, আমার বাবা মাকে ক্ষমা করে দাও, আর যারা মুমিন অবস্থায় আমার ঘরে প্রবেশ করবে তাদেরকে এবং সকল মুমিন পুরুষ ও নারীকে ক্ষমা করে দাও। আর তুমি জালিমদের ধ্বংস ছাড়া কিছুই বাড়িয়ে দিওনা!" -আল কুরআন ৭১: ২৮

"আল হেরা সোশ্যাল ফাউন্ডেশনের " পক্ষ থেকে SSC 2021পরিক্ষায় উত্তির্ণ ছাত্র ছাত্রীদের আদর্শ কল্যাণমুখী সমাজ গঠনে নসিহত ও পর...
31/12/2021

"আল হেরা সোশ্যাল ফাউন্ডেশনের " পক্ষ থেকে SSC 2021পরিক্ষায় উত্তির্ণ ছাত্র ছাত্রীদের আদর্শ কল্যাণমুখী সমাজ গঠনে নসিহত ও পরিবারে মাঝে মিষ্টি বিতরণ।

12/06/2021

# 'অধিকাংশ' কোন দলিল নয়ঃ
-----------------------------------------------
➲অধিকাংশ লোক মিলাদ পড়ে,,
➲অধিকাংশ লোক বেনামাজি,,
➲অধিকাংশ লোক পীর ভক্ত,,
➲অধিকাংশ লোক অন্ধ ভাবে মাযহাব মেনে চলে,,
➲অধিকাংশ লোক পর্দা করে না,,
➲অধিকাংশ লোক চল্লিশা করে,,
➲অধিকাংশ লোক মাজারে যায়,,
➲অধিকাংশ লোক নেশাদার দ্রব্য পান করে,,
➲অধিকাংশ লোক বিভিন্ন তরিকা অনুসরন করে,,,
➲অধিকাংশ লোক টাখনুর নিচে প্যান্ট পড়ে,,
➲অধিকাংশ লোক নামাজের পরে সম্মিলিত মুনাজাত করে,,,
➲অধিকাংশ লোক ইলিয়াসি তাবলিগ জামাতকে পছন্দ করে,,

#এটাই_বাস্তবতা
#অধিকাংশদের_ব্যাপারে_আল্লাহ্_বলেন:

■►“অধিকাংশই অজ্ঞ” [সূরা আনআম : ১১১]

■►“অধিকাংশই নির্বোধ” [সূরা মায়িদাহ ১০৩]

■►“অধিকাংশ মানুষ প্রকৃত ব্যাপার সম্পর্কে অবগত নয়” [সূরা ইউসুফ : ৬৮]

■►“অধিকাংশ লোকই অবগত নয়” [সূরা আনআম :৩৭]

■►“অধিকাংশই জানে না” [সূরা আরাফ : ১৩১]

■►“তুমি যতই প্রবল আগ্রহ ভরেই চাও না কেন, মানুষদের অধিকাংশই ঈমান আনবে না” [সূরা ইউসুফ :১০৩]

■►“আমি তোমার নিকট সুস্পষ্ট আয়াত নাজিল করেছি, ফাসিকরা ছাড়া অন্য কেউ তা অস্বীকার করে না; বরং তাদের অধিকাংশই বিশ্বাস করে না” [সূরা বাকারাহ: ৯৯-১০০]

■►“আমি তো তোমাদের কাছে সত্য নিয়ে গিয়েছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশই ছিলে সত্য অপছন্দকারী” [সূরা যুখরুফ :৭৮]

■►“তাদের অধিকাংশকেই আমি প্রতিশ্রুতি পালনকারী পাইনি, বরং অধিকাংশকে ফাসিকই পেয়েছি” [সূরা আরাফ : ১০২]

■►“তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের অনুসরন কর তাহলে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করে ফেলবে, তারা কেবল আন্দাজ-অনুমানের অনুসরন করে চলে; তারা মিথ্যাচার ছাড়া আর কিছুই করে না” [সূরা আনআম : ১১৬]

■►“ অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু সাথে সাথে শিরকও করে।’’[সূরা ইউসুফ: ১০৬]
ধারনা কোন কাজে আসে না’’ [সূরা ইউসুফ : ৩৬]

■►“আমি কি তোমাদের জানাব কাদের নিকট শয়তানরা অবতীর্ণ হয়? তারা অবতীর্ণ হয় প্রত্যেকটি চরম মিথ্যুক ও পাপীর নিকট। ওরা কান পেতে থাকে আর তাদের অধিকাংশই মিথ্যাবাদী’’ [সূরা শু’আরা :২২১-২২৩]

■►“তারা তাদের পিতৃ-পুরুষদের বিপথগামী পেয়েছিল। অতঃপর তাদেরই পদাংক অনুসরন করে ছুটে চলেছিল। এদের আগের লোকদের অধিকাংশই গুমরাহ হয়ে গিয়েছিল” [সূরা সাফফাত : ৬৯-৭১]

■►আরবী ভাষায় কুরআন,জ্ঞানসম্পন্ন মানুষদের জন্য সুসংবাদবাহী ও সাবধানকারী। কিন্তু ওদের অধিকাংশই (এ কুরআন থেকে) মুখ ফিরিয়ে নিয়েছে, কাজেই ওরা শুনবে না” [সূরা :

আসুন পবিত্র কোরআন ও সহীহ হাদিসের আলোকে জীবন গড়ি।

(Collected)

10/06/2021

১: আল-ফাতিহা,:আয়াত: ৫,

اِیَّاكَ نَعْبُدُ وَ اِیَّاكَ نَسْتَعِیْنُؕ

আমরা একমাত্র তোমারই ইবাদাত করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য চাই

Address

WARD NO O7, FATIKCHHARI POURASHAVA
Chittagong
4350

Telephone

+8801811421826

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Hera Social Foundation-আল হেরা সোশ্যাল ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share