Indigenous Students Forum,CUET

Directions Contact the organization

Indigenous Students Forum,CUET An Association of all the student of all indigenous community

🎉Futsal Tournament 1.0-এর পর্দা নামল, চ্যাম্পিয়ন Batch 23🥳🌼Indigenous Student Forum, CUET-এর আয়োজনে অনুষ্ঠিত Futsal Tour...
12/08/2026

🎉Futsal Tournament 1.0-এর পর্দা নামল, চ্যাম্পিয়ন Batch 23🥳

🌼Indigenous Student Forum, CUET-এর আয়োজনে অনুষ্ঠিত Futsal Tournament 1.0 সফলভাবে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টজুড়ে বিভিন্ন ব্যাচের অংশগ্রহণে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ, উচ্ছ্বাস ও প্রাণবন্ত পরিবেশ।

টুর্নামেন্টের ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে Batch 23 চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। অপরদিকে, প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে Batch 24 রানার্স-আপ হয়েছে।

টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে Player of the Tournament নির্বাচিত হয়েছেন Kushai Mro (Batch 24)। তার অসাধারণ পারফরম্যান্স পুরো টুর্নামেন্টজুড়েই ছিল উল্লেখযোগ্য।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দল ও খেলোয়াড়কে Indigenous Student Forum, CUET-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানানো হচ্ছে। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রতিযোগিতামূলক মনোভাব ও খেলোয়াড়সুলভ আচরণ আয়োজনটিকে সফল ও উপভোগ্য করে তুলেছে।

এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়েছে বলে মনে করে আয়োজকরা। ভবিষ্যতেও শিক্ষার্থীদের অংশগ্রহণ ও আগ্রহকে কেন্দ্র করে এ ধরনের আরও আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।

Indigenous Student Forum, CUET-এর পক্ষ থেকে Futsal Tournament 1.0-এর সকল অংশগ্রহণকারী, আয়োজক, স্বেচ্ছাসেবক ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

অভিনন্দন চ্যাম্পিয়ন Batch 23।
অভিনন্দন রানার্স-আপ Batch 24।
অভিনন্দন Player of the Tournament Kushai Mro। ⚽🏆

—🌼 Indigenous Student Forum, CUET🌼

🌿 International Indigenous Peoples Day 2026 🌿Our roots. Our heritage. Our identity. Our future.On this International Ind...
09/08/2026

🌿 International Indigenous Peoples Day 2026 🌿

Our roots. Our heritage. Our identity. Our future.
On this International Indigenous Peoples Day, the Indigenous Students Forum, CUET celebrates the rich cultures, traditions, languages, identities, and heritage of Indigenous peoples, with a special tribute to the vibrant communities of the Chittagong Hill Tracts.

Our traditional attire, music, dance, festivals, crafts, stories, and ways of life are more than cultural expressions—they are the living heritage passed from generation to generation. ❤️🌿

Let us celebrate diversity, honor our heritage, respect Indigenous rights and identities, and work together toward a future where every Indigenous community can preserve its culture with dignity and pride.
Our culture. Our identity. Our pride.

Happy International Indigenous Peoples Day!
🌼Indigenous Students Forum, CUET

Happy Indigenous Day
08/08/2026

Happy Indigenous Day

আজ ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস।
এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীর সমৃদ্ধ ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, জীবনধারা ও প্রকৃতির সঙ্গে তাদের গভীর সম্পর্কের কথা।
বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য। চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, ম্রো, বম, তঞ্চঙ্গ্যা, খুমি, পাংখুয়া, লুসাইসহ বিভিন্ন জনগোষ্ঠীর স্বতন্ত্র সংস্কৃতি আমাদের সামগ্রিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করে।
প্রতিটি ভাষা, প্রতিটি সংস্কৃতি এবং প্রতিটি ঐতিহ্যই মানবসভ্যতার বহুমাত্রিক ইতিহাসের অংশ। তাই কোনো সংস্কৃতি যেন হারিয়ে না যায়, কোনো ভাষা যেন বিস্মৃতির আড়ালে চলে না যায়—এই হোক আমাদের সম্মিলিত প্রত্যাশা।
আজকের এই বিশেষ দিনে প্রত্যাশা করি—
প্রতিটি আদিবাসী জনগোষ্ঠী তাদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও স্বকীয় পরিচয় নিয়ে মর্যাদার সঙ্গে এগিয়ে যাক।
আসুন, পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহাবস্থানের মাধ্যমে গড়ে তুলি এমন একটি সমাজ, যেখানে বৈচিত্র্য হবে গর্বের, আর অন্তর্ভুক্তি হবে আমাদের শক্তি। 🌿❤️

ভিন্নতা আমাদের দূরে সরিয়ে দেওয়ার কারণ নয়—
ভিন্নতাকে সম্মান করাই হতে পারে আমাদের সবচেয়ে বড় পরিচয়। 🤝

শুভ আন্তর্জাতিক আদিবাসী দিবস।
বৈচিত্র্য বেঁচে থাকুক, সংস্কৃতি বেঁচে থাকুক, প্রতিটি পরিচয়ের মর্যাদা অটুট থাকুক।

Today, August 9, is International Indigenous Peoples Day.
This day is a reminder of the rich languages, cultures, traditions, and unique ways of life of Indigenous peoples around the world, as well as their deep connection with nature.
In Bangladesh, Indigenous communities are an important part of our cultural diversity. Chakma, Marma, Tripura, Santal, Mro, Bawm, Tanchangya, Khumi, Pangkho, Lusai and many other communities have their own languages, traditions, cultures and identities. Together, they make the cultural diversity of our country even more beautiful.
Our differences should never be a reason to keep us apart. Instead, respecting and accepting our differences can be one of the things that brings us closer. 🤝
Every language, every culture and every tradition has its own history and value. No culture should disappear, and no language should be forgotten.
On this special day, I hope every Indigenous community can continue to live with dignity and proudly preserve their language, culture, traditions and identity.
Let’s create a society where diversity is something we are proud of, where everyone is respected, and where people from different communities can live together in peace and harmony. 🌿❤️

Happy International Indigenous Peoples Day.🤍🤍

May our diversity remain, may our cultures continue to thrive, and may every identity be respected and valued.










🌼 শুভ আষাঢ়ি পূর্ণিমা 🌼আষাঢ়ি পূর্ণিমা সকলের জীবনে শান্তি, প্রজ্ঞা ও মঙ্গল বয়ে আনুক। এই পবিত্র দিনে আমরা স্মরণ করি তথাগ...
29/07/2026

🌼 শুভ আষাঢ়ি পূর্ণিমা 🌼

আষাঢ়ি পূর্ণিমা সকলের জীবনে শান্তি, প্রজ্ঞা ও মঙ্গল বয়ে আনুক। এই পবিত্র দিনে আমরা স্মরণ করি তথাগত গৌতম বুদ্ধের অমর বাণী—

"ঘৃণার দ্বারা কখনও ঘৃণার অবসান হয় না; ভালোবাসার দ্বারাই ঘৃণার অবসান হয়। এটাই চিরন্তন সত্য।"

"নিজেই হও নিজের প্রদীপ। সত্যের পথে চল এবং প্রজ্ঞাকে জীবনের আলো করে তোলো।"

আসুন, মৈত্রী, করুণা, সহমর্মিতা ও সম্প্রীতির চর্চার মাধ্যমে আমরা একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলি।

Indigenous Students Forum, CUET এর পক্ষ থেকে
সকলকে জানাই শুভ আষাঢ়ি পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা। 🙏🌼

The Indigenous Student Forum, CUET is deeply saddened by the untimely passing of Arnob Saha (2103035). We extend our mos...
28/07/2026

The Indigenous Student Forum, CUET is deeply saddened by the untimely passing of Arnob Saha (2103035). We extend our most heartfelt condolences to his family, friends, and loved ones during this difficult time. May his soul rest in eternal peace.

🌼🌿Peace comes from within,not from the world outside.Calm your mind,and your soul will shine - Buddha
01/05/2026

🌼🌿Peace comes from within,
not from the world outside.
Calm your mind,
and your soul will shine - Buddha

আজ ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।১৯৫২ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) ছাত্রজনতার রক্তঝরা ...
21/02/2026

আজ ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
১৯৫২ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) ছাত্রজনতার রক্তঝরা আত্মত্যাগ—রফিক, শফিক, জব্বার, বরকতসহ আরও অনেক শহীদের ত্যাগের বিনিময়ে এই দিনটি অর্জিত হয়। আজ পৃথিবীর সকল জাতি নিজ নিজ মাতৃভাষার প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে দিনটি উদযাপন করে।
মাতৃভাষা অর্থ মায়ের মুখ থেকে শেখা ভাষা—যে ভাষায় আমরা মনের কথা সবচেয়ে সহজে প্রকাশ করতে পারি। অন্য যেকোনো ভাষায় কথা বললেও মাতৃভাষায় কথা বলার তৃপ্তির তুলনা সত্যিই হয় না।
তাই আমাদের সকলের উচিত নিজের মাতৃভাষাকে নিজের মায়ের মতো আগলে রেখে যত্নসহকারে সংরক্ষণ করা।

পরিশেষে বলতে চাই, পৃথিবীর সকল সম্প্রদায়কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।🤍🤍

17/02/2026

⏩শিরোনাম: তহবিল সংগ্রহ: পাওমুম থারক্লা স্কুলের ম্রো শিক্ষার্থীদের পাশে দাঁড়ান
শ্রদ্ধেয় বড় ভাই ও আপুরা,
সবাইকে ‘চুয়েট ইন্ডিজেনাস ফোরাম’ (CUET Indigenous Forum)-এর পক্ষ থেকে শুভেচ্ছা।
আপনারা জানেন, আমাদের ফোরামের একটি অন্যতম লক্ষ্য হলো একে অপরের পাশে থাকা এবং সমাজের সুবিধাবঞ্চিত অংশের জন্য কাজ করা। সেই ধারাবাহিকতায়, এবার আমরা প্রথমবারের মতো বান্দরবানের লামায় অবস্থিত ম্রো সম্প্রদায়ের আবাসিক বিদ্যালয় "পাওমুম থারক্লা" (Pawmum Tharkla)-এর শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ নিয়েছি।
পাহাড়ের এই দুর্গম এলাকায় শিক্ষার সুযোগ থাকলেও, দারিদ্র্যের কারণে অনেক কোমলমতি শিক্ষার্থী খাতা-কলমের মতো সামান্য উপকরণও জোগাড় করতে পারে না। আগামী মার্চের মাঝামাঝি সময়ে আমরা সেখানে গিয়ে এই শিক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দিতে চাই।
এই মহৎ উদ্যোগটি সফল করতে আপনাদের আর্থিক সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। আপনারা আমাদের প্রাক্তন শিক্ষার্থী এবং এই ফোরামের অবিচ্ছেদ্য অংশ। আপনাদের দেওয়া সামান্য অনুদান হয়তো এই ম্রো শিশুগুলোর পড়াশোনার পথকে মসৃণ করতে বিশাল ভূমিকা রাখবে।
তহবিল সংগ্রহের সময়: পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে।
👇 অনুদান পাঠানোর বিস্তারিত:
📱 বিকাশ নাম্বার (পার্সোনাল): 01839517112
📱 নগদ নাম্বার ( পার্সোনাল ) :01821850565
👤 নিলয় চাকমা
সাধারণ সম্পাদক ,
চুয়েট ইন্ডিজেনাস ফোরাম
আসুন, মানবিকতার টানে এবং আমাদের শেকড়ের প্রতি ভালোবাসায় ঐক্যবদ্ধ হই। আপনাদের সহযোগিতাই আমাদের এই উদ্যোগকে সার্থক করে তুলবে।
ধন্যবাদান্তে, চুয়েট ইন্ডিজেনাস ফোরাম পরিবার।

🎓 চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (CUET)-এর ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।Indig...
23/01/2026

🎓 চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (CUET)-এর ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
Indigenous Students Forum CUET-এর পক্ষ থেকে
যারা নির্বাচিত হওয়ার সুযোগ অর্জন করেছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 🎉
❓ আপনাদের যদি কোনো ডিপার্টমেন্ট বা সাবজেক্ট সম্পর্কিত প্রশ্ন/জিজ্ঞাসা থাকে, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
📞 নিচে আমাদের রানিং শিক্ষার্থীদের যোগাযোগ তথ্য প্রদান করা হলো—

1. Shoumyo Srijito Khisa
Department of Computer Science and Engineering
📞 Phone: 01821850565
🔗 FB: https://www.facebook.com/share/1GxU4iv618/
2. Indra Sen Chakma
Department of Electrical and Electronics Engineering
📞 Phone: 01533316397
🔗 FB: https://www.facebook.com/indra.sen.chakma.2025
3. Shresta Chakma
Department of Computer Science and Engineering
📞 Phone: 01627730229
🔗 FB: https://www.facebook.com/share/1SmzaSnwor/
4. Aritree Chakma
Department of Electrical and Electronics Engineering
📞 Phone: 01575693211
🔗 FB: https://www.facebook.com/share/1BTNGFrrMn/
5. Supurna Dewan
Department of Mechatronics and Industrial Engineering
📞 Phone: 01810269030
🔗 FB: https://www.facebook.com/share/189LGZr2RD/
6. U Khing Ngwai
Department of Electronic and Telecommunication Engineering
📞 Phone: 01869538899
🔗 FB: https://www.facebook.com/share/1Bozt8Ue2V/
7. Avhik Chakma
Department of Mechanical Engineering
📞 Phone: 01996726492
🔗 FB: https://www.facebook.com/share/1B3HXJoLMf/
8. Mukta Sen Tcg
Department of Civil Engineering
📞 Phone: 01540547481
🔗 FB: https://www.facebook.com/share/17iwvj3yd1/
9. Cho Key Ching Marma
Department of Architecture
📞 Phone: 01568038481
🔗 FB: https://www.facebook.com/share/18Ef5zZkbB/

প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি-ইচ্ছুক আদিবাসী শিক্ষার্থীবৃন্দ,Indigenous Students Forum, CUET–এর পক্ষ থেকে আপনাদের প্রতি আন...
17/12/2025

প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি-ইচ্ছুক আদিবাসী শিক্ষার্থীবৃন্দ,
Indigenous Students Forum, CUET–এর পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি।

আপনারা ইতোমধ্যেই অবগত রয়েছেন যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (CUET)–এর ভর্তি বিজ্ঞপ্তি অনেক আগেই প্রকাশিত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ভর্তি আবেদন কার্যক্রম গত ১৫ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে শুরু হয়েছে। ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বা সহায়তার প্রয়োজন হলে আপনারা নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

---

🎓 আদিবাসী কোটায় আসন সংখ্যা

রাখাইন সম্প্রদায়ের জন্য: ১টি

পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার আদিবাসী সম্প্রদায়ের জন্য: ১০টি

সর্বমোট আসন: ১১টি

---

📝 ভর্তি আবেদন সময়সূচি

আবেদন শুরু: ১৫/১২/২০২৫ ইং, সকাল ৯:০০ ঘটিকা থেকে

আবেদন শেষ: ৩১/১২/২০২৫ ইং, রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত

---

🗓️ ভর্তি পরীক্ষার তারিখ ও সময়

গ্রুপ ‘ক’ ও গ্রুপ ‘খ’ (MCQ):

📅 তারিখ: ১৭ জানুয়ারি ২০২৬ (শনিবার)

⏰ সময়: সকাল ১০:০০ টা থেকে দুপুর ১২:৩০ টা

গ্রুপ ‘খ’ (মুক্তহস্ত অঙ্ক):

📅 তারিখ: ১৭ জানুয়ারি ২০২৬ (শনিবার)

⏰ সময়: দুপুর ১২:৪৫ টা থেকে দুপুর ০১:৪৫ টা

---

📌 ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ

📅 ৩১ জানুয়ারি ২০২৬ (শনিবার)

Karnel Chakma (CSE - 21)
Admission secretary
Indigenous Students Forum, CUET

Address

CUET, Pahartali, Raozan
Chittagong
4340

Website

Alerts

Be the first to know and let us send you an email when Indigenous Students Forum,CUET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Indigenous Students Forum,CUET:

Shortcuts

Share