বখতিয়ার সোসাইটি

বখতিয়ার সোসাইটি সুন্দর সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ

20/04/2026
আসসালামু আলাইকুম ,ABETS টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সকল সদস্যের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা; একটি সু...
19/04/2026

আসসালামু আলাইকুম ,

ABETS টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সকল সদস্যের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা; একটি সুন্দর টুর্ণামেন্ট আয়োজনে আপনাদের অগ্রণী ভূমিকা পালন করার জন্য।

আমাদের প্রচেষ্টাকে যথাযথ মূল্যায়ন ও আমাদের প্রতি সম্মান প্রদর্শন করায় আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা রাখি , আনোয়ারা বখতিয়ার সোসাইটি স্পোর্টস ক্লাবের প্রতি আপনাদের এই ভালোবাসা ও আন্তরিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকব।

বিশেষভাবে ধন্যবাদ জানাই আনোয়ারাসহ বিভিন্ন প্রান্ত থেকে আসা সেই সকল ফুটবলপ্রেমী দর্শকদের, যারা পটিয়া এবিটস গোল্ডকাপে উপস্থিত হয়ে আনোয়ারা বখতিয়ার সোসাইটি স্পোর্টস ক্লাবকে অকুণ্ঠ সমর্থন ও উৎসাহ দিয়েছেন। আপনাদের সরব উপস্থিতি এবং নিঃস্বার্থ ভালোবাসা আমাদের আগামীর পথচলায় সবচেয়ে বড় অনুপ্রেরণা।
খেলার মাঠে আপনাদের এই উন্মাদনা আমাদের ফুটবলকে আরও সমৃদ্ধ করবে। আপনাদের সবার প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ🌿

সম্মান আর শ্রদ্ধা #আনোয়ারা_বখতিয়ার_সোসাইটির জন্য ❤️
ফুটবল শুধু জয়-পরাজয়ের খেলা নয়, এটি ভদ্রতা, শৃঙ্খলা আর স্পোর্টসম্যানশিপেরও প্রতিচ্ছবি। সেই দিক থেকে আনোয়ারা বখতিয়ার সোসাইটি নিঃসন্দেহে এই টুর্নামেন্টের সবচেয়ে ভদ্র ও সু-শৃঙ্খল একটি দল।

আজ কোয়ার্টার ফাইনাল ম্যাচে হার দিয়ে তাদের যাত্রা শেষ হলেও, তারা যে আচরণ, সম্মানবোধ আর খেলার প্রতি শ্রদ্ধা দেখিয়েছে—তা সত্যিই প্রশংসনীয়।

জয়-পরাজয় আসবে যাবে, কিন্তু এমন সুন্দর মানসিকতা ও খেলাধুলার সংস্কৃতি সবসময় মনে রাখার মতো। 💚

শুভকামনা রইলো আনোয়ারা বখতিয়ার সোসাইটির জন্য আগামীর পথচলায়। আবারও শক্তভাবে ফিরে আসুক তারা! 🔥


সকলের দোয়া ও সমর্থন করছি চট্টগ্রামের সবচেয়ে সাড়াজাগানো ফুটবল মহারণ! ⚽ ABETS টাইগার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট–২০২৬ ⚽🔲 আজ...
18/04/2026

সকলের দোয়া ও সমর্থন করছি

চট্টগ্রামের সবচেয়ে সাড়াজাগানো ফুটবল মহারণ!

⚽ ABETS টাইগার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট–২০২৬ ⚽

🔲 আজ ১৮ এপ্রিল (শনিবার) ২০২৬
⚽ ১ম কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নামছে আপনাদের প্রিয় দল-
আনোয়ারা বখতিয়ার সোসাইটি স্পোর্টস ক্লাব
🆚
লোহাগাড়া উপজেলা ফুটবল একাডেমী

সময়ঃ বিকাল ৪ ঘটিকা

📍 ভেন্যু: খলিল মীর ডিগ্রি কলেজ মাঠ
শান্তির হাট জিরি, পটিয়া, চট্টগ্রাম 🏟️

18/04/2026

পটিয়া এবিটস টাইগার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের কোয়ার্টার ফাইনালে আনোয়ারা বখতিয়ার সোসাইটি স্পোর্টস ক্লাবআলহামদুলিল্লাহ, ...
12/04/2026

পটিয়া এবিটস টাইগার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের কোয়ার্টার ফাইনালে আনোয়ারা বখতিয়ার সোসাইটি স্পোর্টস ক্লাব

আলহামদুলিল্লাহ, দক্ষিণ চট্টগ্রামের সাড়া জাগানো ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর প্রথম রাউন্ডের ম্যাচে গতবারের রানার্সআপ শক্তিশালী বোয়ালখালী FA-কে হারিয়ে শুভসূচনা করলো আমাদের প্রিয় আনোয়ারা বখতিয়ার সোসাইটি স্পোর্টস ক্লাব।

এই আনন্দঘন মুহূর্তে বখতিয়ার সোসাইটি স্পোর্টস ক্লাবের সকল খেলোয়াড়, কর্মকর্তা এবং শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা।

বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সকল দর্শকদের প্রতি, যারা দূর-দূরান্ত থেকে এসে পটিয়া খলিল মীর ডিগ্রী কলেজ মাঠে উপস্থিত হয়ে পুরো সময় আমাদের দলকে সমর্থন দিয়েছেন এবং খেলোয়াড়দের উৎসাহিত করেছেন।

ইনশাআল্লাহ, আগামী ম্যাচগুলোতেও আনোয়ারা বখতিয়ার সোসাইটি স্পোর্টস ক্লাবের জন্য আপনাদের দোয়া ও ভালোবাসা অব্যাহত থাকবে।

12/04/2026

এবিটস গোল্ডকাপ টুর্নামেন্টে আনোয়ারা বখতিয়ার সোসাইটির দুর্দান্ত জয় 🔥
⚽ বোয়ালখালী FA’র বিপক্ষে ০-০ ড্র শেষে টাইব্রেকারে ৩-০ জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত 💪
🏆 সামনে আরও জমজমাট লড়াই—চোখ রাখুন টুর্নামেন্টে! 👀

🔥 চট্টগ্রামের সবচেয়ে সাড়াজাগানো ফুটবল মহারণ🔥⚽ ABETS টাইগার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট–২০২৬⚽️ইনশা আল্লাহ  আজ ১১ এপ্রিল ২০...
11/04/2026

🔥 চট্টগ্রামের সবচেয়ে সাড়াজাগানো ফুটবল মহারণ🔥
⚽ ABETS টাইগার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট–২০২৬⚽️

ইনশা আল্লাহ আজ ১১ এপ্রিল ২০২৬, শনিবার মাঠে
নামছে আমাদের প্রিয় দল
আনোয়ারা বখতিয়ার সোসাইটি স্পোর্টস ক্লাব
বনাম
বোয়ালখালী FA

📍 ভেন্যু: খলিল মীর ডিগ্রি কলেজ মাঠ
শান্তির হাট জিরি, পটিয়া, চট্টগ্রাম 🏟️

বখতিয়ার সোসাইটি স্পোর্টস ক্লাবের জন্য শুভকামনা রইল।

বখতিয়ার সোসাইটির পক্ষ থেকে সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলিসকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদের আত্মার মা...
26/03/2026

বখতিয়ার সোসাইটির পক্ষ থেকে সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি

সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদের আত্মার মাগফেরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া রইল🤲

Address

Bhaktiar Road, Anwara, Chattogram
Chittagong
4376

Website

Alerts

Be the first to know and let us send you an email when বখতিয়ার সোসাইটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বখতিয়ার সোসাইটি:

Share