One Day One Taka Welfare Association Razzakpur

One Day One Taka Welfare Association Razzakpur One Day One Taka Welfare Association একটি অরাজনৈতিক এবং সামাজিক সংগঠন

একটি  বিশেষ শোক সংবাদ :রেজ্জাকপুর চৌকিদার বাড়ি নিবাসী মোঃ জসিম উদ্দিন (সজিব) গত রাতে সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটন...
11/06/2026

একটি বিশেষ শোক সংবাদ :
রেজ্জাকপুর চৌকিদার বাড়ি নিবাসী মোঃ জসিম উদ্দিন (সজিব) গত রাতে সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করে......... ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান রব মরহুমের জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক এবং তার পরিবারের সবাইকে উক্ত শোক কাটিয়ে উঠার তাওফিক দান করুক।

একটি শোক সংবাদ :রেজ্জাকপুর দুলামিয়া বেপারী (দানিচের)  বাড়ি নিবাসী জনাব, হারুন অর রশিদ বিএসসি সাহেব গতরাত ১২:৩০ মিনিটের স...
20/05/2026

একটি শোক সংবাদ :
রেজ্জাকপুর দুলামিয়া বেপারী (দানিচের) বাড়ি নিবাসী জনাব, হারুন অর রশিদ বিএসসি সাহেব গতরাত ১২:৩০ মিনিটের সময় ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন...... ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের নামাযের জানাজা আজ ২১/০৫/২০২৬ ইং রোজ বৃহস্পতিবার বাদ জোহর উনার নতুন বাড়ি অর্থাৎ আজি মোঃ নতুন পাটোয়ারী বাড়ির মসজিদের সামনে (মেইন রোড সংলগ্ন) অনুষ্ঠিত হবে।

মহান রব মরহুমের জীবনের সকল ভুল -ত্রুটি ক্ষমা করে মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুক।

একটি শোক সংবাদ :রেজ্জাকপুর মক্রম আলী পাটোয়ারী বাড়ি নিবাসী জনাব, আনোয়ার হোসেন (কালু) কাকা আজ ১৮/০৫/২০২৬ ইং রোজ সোমবার দুপ...
18/05/2026

একটি শোক সংবাদ :
রেজ্জাকপুর মক্রম আলী পাটোয়ারী বাড়ি নিবাসী জনাব, আনোয়ার হোসেন (কালু) কাকা আজ ১৮/০৫/২০২৬ ইং রোজ সোমবার দুপুর ১:৪৫ মিনিটের সময় উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন...... ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মহান রব মরহুমের জীবনের সকল ভুল -ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করুক।

17/05/2026

আলহামদুলিল্লাহ, জাকির হোসেন (বাবু) ভাইয়ের পক্ষ থেকে মরহুম মাওলানা মুঈনুদ্দীন ফয়সাল ভাইয়ের পরিবারের জন্য ৫০ কেজির ১ বস্তা চাল এই মাসেও যথাসময়ে পৌঁছিয়ে দেওয়া হয়েছে। বাবু ভাই সামনের কুরবানির ঈদকে কেন্দ্র করে চালের সাথে প্রয়োজনীয় আরও কিছু জিনিসও দিয়েছেন। মহান রব বাবু ভাই ও তার পরিবারের রিজিক ও হায়াতে বরকত দান করুক এবং বাবু ভাইয়ের মতো আমাদের সবাইকে রেজ্জাকপুর গ্রামের প্রতিটি অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর তাওফিক দান করুক।

একটি শোক সংবাদ:হীরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমাদের সকলের  শ্রদ্ধেয় আবদুল মান্নান স্যার দুনিয়ার স...
02/05/2026

একটি শোক সংবাদ:
হীরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমাদের সকলের শ্রদ্ধেয় আবদুল মান্নান স্যার দুনিয়ার সফর শেষ করে আল্লাহর জিম্মায় চলে গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আগামীকাল ০৩/০৫/২০২৬ ইং রোজ রবিবার সকাল ৯ ঘটিকায় স্যারের নামাযের জানাজা অনুষ্ঠিত হবে।
স্যার, আপনি ২০০৫ সালে হীরাপুর স্কুল থেকে বিদায় নিয়েছিলেন আর আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আপনি আপনার সততা ও কর্মনিষ্ঠার কারণে আজীবন সকলের মনে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ।
মহান রব স্যারের সকল ভুল ত্রুটি ক্ষমা করে স্যারকে জান্নাতুল ফেরদৌস দান করুক।

একটি শোক সংবাদ :রেজ্জাকপুর এবায়েদ উল্যা বেপারী(আনতির) বাড়ি নিবাসী মরহুম মো: আবুল খায়ের সাহেবের একমাত্র ছেলে মো: কামাল হো...
23/04/2026

একটি শোক সংবাদ :
রেজ্জাকপুর এবায়েদ উল্যা বেপারী(আনতির) বাড়ি নিবাসী মরহুম মো: আবুল খায়ের সাহেবের একমাত্র ছেলে মো: কামাল হোসেন সাহেব গতরাত ১২:৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন............. ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের নামাযের জানাজা আজ সকাল ১০ ঘটিকায় উনার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
মহান রব মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুক এবং তার পরিবারকে উক্ত শোক কাটিয়ে উঠার তাওফিক দান করুক।

ইনশাআল্লাহ আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের  এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। পরীক্ষা উপলক্ষে "One Day One Taka ...
20/04/2026

ইনশাআল্লাহ আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। পরীক্ষা উপলক্ষে "One Day One Taka Welfare Association" - এর পক্ষ থেকে রেজ্জাকপুর গ্রামের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিকট পরীক্ষা উপকরণ (ফাইল, কলম,পেন্সিল, স্কেল, রাবার, সিগনেচার পেন প্রভৃতি) পৌঁছে দেওয়া হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী সকলের জন্য দোয়া ও শুভ কামনা রইলো। সবাই যেন কামিয়াব হয়ে দেশ ও দশের কল্যাণে কাজ করতে পারে মহান রব সবাইকে সেই তাওফিক দান করুক।

আলহামদুলিল্লাহ, আমাদের কাবিল পাটোয়ারী বাড়ির মো: জাকির হোসেন (বাবু) ভাই আমাদের মরহুম মাওলানা মো: মুঈনুদ্দীন (ফয়সাল) ভাইয়ে...
16/04/2026

আলহামদুলিল্লাহ, আমাদের কাবিল পাটোয়ারী বাড়ির মো: জাকির হোসেন (বাবু) ভাই আমাদের মরহুম মাওলানা মো: মুঈনুদ্দীন (ফয়সাল) ভাইয়ের পরিবারের জন্য ৫০ কেজির ১ বস্তা চাল দিয়েছেন যা ইতিমধ্যে সংগঠনের মাধ্যমে ফয়সাল ভাইয়ের বাড়িতে পৌঁছিয়ে দেওয়া হয়েছে। আশার বাণী হচ্ছে বাবু ভাই প্রতি মাসে ফয়সাল ভাইয়ের পরিবারকে এভাবে ১ বস্তা করে চাল দিবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। মহান রব বাবু ভাইয়ের এ দানকে কবুল করুক এবং তাকে ও তার পরিবারের রিযিক এবং হায়াতে বরকত দান করুক। মহান রব ফয়সাল ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুক এবং এভাবে তার পরিবার ও রেজ্জাকপুর গ্রামের প্রতিটি অসহায় পরিবারের জন্য আমাদেরকে ঢাল হিসেবে কবুল করুক।

বি:দ্র: কাউকে হেয় বা ছোট করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অন্যদেরকে উৎসাহিত করা।

লেইট পোস্ট:আলহামদুলিল্লাহ, আমরা আবারও মরহুম মাওলানা ফয়সাল ভাইয়ের পরিবারের পাশে দাঁড়াতে পেরে মহান রবের নিকট শুকরিয়া আদায় ...
26/03/2026

লেইট পোস্ট:
আলহামদুলিল্লাহ, আমরা আবারও মরহুম মাওলানা ফয়সাল ভাইয়ের পরিবারের পাশে দাঁড়াতে পেরে মহান রবের নিকট শুকরিয়া আদায় করছি। রমজানের দুদিন আগে উনার পরিবারের সাথে পরামর্শ করে নিত্য প্রয়োজনীয় ৯,৫০০/= টাকার মুদিমাল এবং ঈদের তিন দিন আগে সন্তানদের ঈদের জামা-কাপড়, ঈদ সেলামী ও লেখাপড়ার খরচের জন্য ১৯,৫০০/= প্রদান করা হয়। এজন্য অর্থের যোগান দিয়েছেন
জনাব, বেলায়েত হোসেন মানিক
Adv Mohsin Hossain Parvez
Salim Merchant
এবি সিদ্দিক
Yeasin Ali Mirza
Abdur Rahman Tipu
TA Tanim Ahammed
Jabed Masum
Rony Bd
Hoque Forid
Mitu Chowdhury
AnIk Ahasan
Rezaul Karim Rabed
Faruq Hossain
ও নাম প্রকাশে অনিচ্ছুক এক বড় ভাই।
মহান রব সবাইকে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করুক এবং আয় রোজগারে বরকত দান করুক। আমরা যেন উনার সন্তানদের উপর সবসময় উনার ছায়া হয়ে থাকতে পারি মহান রব সেই তাওফিক দান করুক।

20/03/2026

দেশের ও দেশের বাইরের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের জানাই "ওয়ান ডে ওয়ান টাকা ওয়েলফেয়ার এসোসিয়েশন "- এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা...........

🎇🎆🎇🎇ঈদ মোবারক 🎆🎆🎆

Address

Razzakpur Primary School Road
Chittagong
3874

Website

Alerts

Be the first to know and let us send you an email when One Day One Taka Welfare Association Razzakpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to One Day One Taka Welfare Association Razzakpur:

Share