18/09/2026
#পর্ব_২: ৮নং ওয়ার্ডের তরুণ-যুবকদের ইচ্ছাশক্তিতে সংস্কার হয়েছে বেতাগীর গার্ডবাড়ির চলাচলের অনুপযোগী একটি রাস্তা!
ঐক্যবদ্ধ পরিকল্পনার পর আজ ১৮ সেপ্টেম্বর, শুক্রবার সকালের অপেক্ষায় ছিল বেতাগীর ৮নং ওয়ার্ডের গার্ডবাড়ির তরুণ-যুব সমাজ। কারণ, আজ তারা নিজেদের ছোট ছোট সঞ্চয় একত্র করে সম্মিলিতভাবে নেমে পড়বে একটি অনবদ্য ও জনহিতকর কাজে।
কথা অনুযায়ী, আজ তারা আমানুল্লাহ সড়ক থেকে বের হওয়া ইটের তৈরি একটি বেহাল ও চলাচলের অনুপযোগী শাখা রাস্তা সংস্কারের কাজে হাত দিয়েছে।
শুক্রবার সকালে শুরু হওয়া এই স্বেচ্ছাশ্রমের কাজ দুপুরে জুমার নামাজের বিরতির পর আবারও শুরু হয় এবং বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে। এভাবে নিজেদের অর্থ, শ্রম ও সময় একত্র করে প্রায় এক কিলোমিটার রাস্তা সংস্কারের উদ্যোগ নেয় তারা।
নিজেদের সামর্থ্য ও সম্মিলিত প্রচেষ্টাকে মানুষের কল্যাণে ব্যয় করার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।❤️ আমরা যে সামাজিক পরিবর্তনের কথা বলি, এই তরুণ-যুব সমাজ তারই অন্যতম ধারক ও বাহক।
তাদের এমন ইতিবাচক কর্মকাণ্ডই পারে মাদকাসক্তি, অনলাইন জুয়ার থাবা, অতিরিক্ত মোবাইল গেমিং, অলস, এবং ঘুমন্ত তরুণ যুব সমাজকে বের করে এনে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি করতে এবং একটি সুন্দর, দায়িত্বশীল ও মানবিক সমাজ গড়ে তুলতে।
একটি রাস্তা সংস্কার হয়তো ছোট্ট একটি উদ্যোগ;
কিন্তু এর পেছনের ইচ্ছাশক্তি, ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টাই হতে পারে বড় সামাজিক পরিবর্তনের সূচনা।
এমন সামাজিক ও জনহিতকর উদ্যোগ গ্রহণের জন্য গার্ডবাড়ির তরুণ-যুব সমাজকে এবং সার্বিকভাবে সহযোগিতা করা সকল শুভানুধ্যায়ী, পরামর্শক ও সহযোগীকে বেতাগী মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। ❤️
গতদিন ৭নং ওয়ার্ডের মির্জাখীলের মিরাজপাড়ার তরুণ-যুব সমাজের উদ্যোগে কালভার্ট সংস্কার, আর আজ ৮নং ওয়ার্ডের গার্ডবাড়িতে রাস্তা সংস্কারের উদ্যোগ!
এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে ছড়িয়ে পড়ুক এই ইতিবাচক উদ্যোগ।
আগামীকাল নিশ্চয়ই আপনার ওয়ার্ডেও পৌঁছে যাবে তরুণ-যুব সমাজের এই পরিবর্তনের ছোঁয়া। 🤝
পরিবর্তন আসুক, নিজেদের হাত ধরেই।
তরুণরাই হোক সামাজিক পরিবর্তনের অগ্রদূত। ❤️🤝
📌 ৭নং ওয়ার্ডের মিরাজপাড়ার তরুণ-যুব সমাজের উদ্যোগে আমানুল্লাহ সড়কের ভেঙে যাওয়া একটি কালভার্ট সংস্কারের বিস্তারিত জানতে নিচের পোস্টটি দেখুন: 👇
https://www.facebook.com/share/p/18qnc8yYvQ/
বেতাগী মানবিক ফাউন্ডেশন
BETAGI MANOBIK FOUNDATION
#সামাজিক_পরিবর্তন
#তরুণ_যুব_সমাজ
#গার্ডবাড়ি
#৮নং_ওয়ার্ড
#জনহিতকর_কাজ
#স্বেচ্ছাসেবা
#নিজেদের_হাতেই_পরিবর্তন