Gopal union - ঘোপাল ইউনিয়ন

Gopal union - ঘোপাল ইউনিয়ন আমার ঘোপাল
তোমার ঘোপাল
আমাদের ঘোপাল।

ফেনী জেলার ছাগলনাইয়া উপজিলার অন্তর্ভূক্ত ১০ নং ঘোপাল ইউনিয়ন।

অবস্থান ও সীমানা:
ছাগলনাইয়া উপজেলার সর্ব-দক্ষিণে ঘোপাল ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তর-পূর্বে শুভপুর ইউনিয়ন, পশ্চিমে মুহুরী নদী, ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন, ফরহাদনগর ইউনিয়ন ও চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার ধুম ইউনিয়ন, দক্ষিণে ফেনী নদী ও চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়ন এবং পূর্বে ফেনী নদী ও চট্টগ্রাম জে

লার মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামোসম্পাদনা
ঘোপাল ইউনিয়ন। আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আওতাধীন। এটি এর অংশ। অত্র ইউনিয়ন উত্তরে করৈয়া থেকে ঘোপাল এবং দক্ষিণে বৃহত্তর লাঙ্গলমোড়া এবং নিজকুঞ্জরা গ্রাম নিয়ে গঠিত।

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা:

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা
মাধ্যমিক বিদ্যালয়
নিজকুঞ্জরা উচ্চ বিদ্যালয়
মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয়
হাবিবুল্লাহ্ খান উচ্চ বিদ্যালয় মাদ্রাসা
নিজকুঞ্জরা ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা
দরগাহপুর মোহাম্মাদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা

প্রাথমিক বিদ্যালয়:

আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়
দক্ষিণ লাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
নিজকুঞ্জরা আদর্শ একাডেমি
নিজকুঞ্জরা কেজি আদর্শ বিদ্যালয়
নিজকুঞ্জরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাজম আলী ভূঁইঞা বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়

খাল ও নদী:
এই ইউনিয়নের লাঙ্গলমোড়া-নিজকুঞ্জরা গ্রাম দিয়ে বয়ে গেছে ফেনী নদী এবং এই নদী দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে।

হাট-বাজার :

ঘোপাল ইউনিয়নের অন্যতম হাটবাজারের মধ্যে পুরাতন মুহুরীগঞ্জ এবং নতুন মুহুরীগঞ্জ উল্লেখযোগ্য। পুরাতন মুহুরীগঞ্জে প্রায় প্রতি দিন বাজার মিলিত হয়। এছাড়াও নতুন সমিতি বাজার অন্যতম। যেখানে প্রায় প্রতিদিন বাজার মিলে।

জনপ্রতিনিধি:
বর্তমান চেয়ারম্যান: জনাব মোহাম্মদ সেলিম [তথ্যসূত্র প্রয়োজন]

আরও দেখুন :
ছাগলনাইয়া উপজেলা
ছাগলনাইয়া থানা
ফেনী জেলা।

বহিঃসংযোগ সম্পাদনা:
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন।

13/04/2026
27/10/2025

যেই দেশের মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে মানুষ মারা যেতে পারে (তাও সেটি প্রথম না। গত বছর ১৮-ই সেপ্টেম্বরও এইরকম বিয়ারিং প্যাড খুলে পড়ে গিয়েছিল), যেই দেশের প্রধান বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগে হাজার হাজার কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যেতে পারে, যেই দেশের সড়কে প্রতিদিন গড়ে প্রায় ৬৪ জন মানুষ দুর্ঘটনায় মারা যায়, যেই দেশে ভবন ধসে হাজার হাজার শ্রমিক নিহত হয় (০১৩ সালে বাংলাদেশের সাভারে রানা প্লাজা ধসের কথা স্মরণ করুন) সেই দেশ কিভাবে অতি সংবেদশীল ও অতি ঝুঁকিপূর্ণ পরমাণু বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করে?

আমরা ইতিমধ্যেই দেখেছি সেখানে লোকবল নিয়োগে কিরকম দুর্নীতি ও স্বজনপ্রীতি হয়েছে। পরমাণু বিদ্যুৎ প্রকল্পের মত একটি ঝুঁকিপূর্ণ প্রকল্পের প্রতিটি ক্ষেত্রে যেখানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত ছিল সেখানে নিউক্লিয়ার বর্জ ব্যবস্থাপনার ডেপুটি সুপার ইন্টেনডেন্ট পদে নিয়োগ দেওয়া হয়েছে ঢাকার মিরপুরের ডেল্টা হাসপাতালে কর্মরত এমন একজনকে, যার বর্জ্য ব্যবস্থাপনা বা রেডিয়েশন বিষয়ে কোনো প্রাসঙ্গিক অভিজ্ঞতা নেই। কেবলমাত্র তাঁর দুলাভাই বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব এবং নিয়োগ বোর্ডের সদস্য হওয়ায় এ পদে তাঁর নিয়োগ নিশ্চিত হয়েছে। সেই দেশে আমাদের পরমাণু বিদ্যুৎ প্রকল্প কতটা নিরাপদ?

জাতি হিসাবে আমরা সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে আদৌ কি ভাবি? আমরা কি আদৌ পরমাণু বিদ্যুৎ প্রকল্পের মত অতি সেনসিটিভ ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সুবিধা ডিজার্ভ করি? আমাদের কি নিজস্ব বিশ্বমানের বড় বিজ্ঞানী ছিল? আমাদের কি ঝুঁকি সচেতনতা যথেষ্ট আছে? আমাদের কি যথেষ্ট নিজস্ব অর্থ ছিল? রাজনৈতিক প্রভাব, অস্বচ্ছ নিয়োগ, এবং নিরাপত্তাকে উপেক্ষা করে রূপপুর পারমাণবিক প্রকল্প যেভাবে পরিচালিত হচ্ছে—তা শুধু জাতীয় সম্পদের অপচয় নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বিপজ্জনক উত্তরাধিকার হয়ে থাকতে পারে। মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুলে মারা যাওয়া বাবার সাত ও তিন বছরের দুটি সন্তান তাদের বাবাকে হারিয়েছে। এই ক্ষতি আপনি কীভাবে ৫ লক্ষ টাকা দিয়ে পূরণ করবেন? আমরা মানুষের জীবনের মূল্য সর্বোচ্চ ৫ লক্ষ টাকার সমান মনে করি। এর চেয়ে দুঃখের ও একই সাথে অসভ্যতা আর কিছু হতে পারে?

Prof. Kamrul Hassan Mamun

06/10/2025

মিরসরাই উপজেলার করেরহাট ও ফেনী জেলার ছাগলনাইয়া সীমান্তের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক শুভপুর ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে নতুন শুভপুর ব্রীজ নির্মাণ কাজের আনুষ্ঠানিকতা শুরু হয়। নতুন ব্রীজটি পুরাতন ব্রীজের পশ্চিম পাশে নির্মাণ করা হচ্ছ এবং পুরাতন ব্রীজটি ঐতিহাসিক দিক বিবেচনার সংরক্ষণের কথা শোনা যাচ্ছে।

17/09/2025
16/08/2025

ব্রেকিং নিউজ:

এই মুহূর্তে কিছু নায়ক-নায়িকার বাসায় অভিযান চলছে

নায়িকা শাবানা আপার বাসা থেকে বেশ কয়েকটি সেলাই মেশিন এবং নায়ক জসিম ভাইয়ের বাসা থেকে দুইটা ঠেলাগাড়ি ও অসংখ্য লটারি টিকেট জব্দ।

শেষ খবর পাওয়া পর্যন্ত অন্জুঘোসের বাসা থেকে দুটো গোখরো সাপ , আনোয়ার হোসেন দাদার বাসা থেকে হার্ট অ্যাটাকের ট্যাবলেট,
রুবেলের বাসা থেকে মাথার নকল চুল,
ওমর সানির বাসা থেকে কান্না করার গ্লিসারিন,
নায়ক রাজ রাজ্জাক সাহেবের বাসা থেকে ফার্স্ট ক্লাস ফাস্টার সার্টিফিকেট, এবং
বাপ্পারাজ কে জীবিত উদ্ধার করা হয়েছে

এদিকে
শাকিব খানের বাসা থেকে গোলাপি লিপস্টিক ,
জায়েদ খানের বাসা থেকে চকবাজারে ইমিটেশনের কানের দুল,
অনন্ত জলিলের বাসা থেকে বিপুল পরিমাণ স্পোকেন ইংলিশ এর বই জব্দ,

তাছাড়া
জয়া আহসান ও পূর্ণিমার বাসায় অভিযান চালিয়ে বয়স না বাড়ার 101 টি কৌশল বই উদ্ধার হয়েছে......

এই ছিল আমার কাছে শেষ তথ্য।

পরবর্তী অভিযান ব্লগারদের বাসায় হওয়ার সম্ভাবনা রয়েছে...

14/08/2025

আসসালামু আলাইকুম।
যাদের সন্তানের বয়স ৯ মাস থেকে ১৫ বছর। ১লা সেপ্টেম্বর থেকে ১৮ কর্ম দিবস পর্যন্ত টাইফয়েড ভ্যাকসিন দেওয়া শুরু হবে (বিনামূল্যে)। যাহারা এখনো আপনার সন্তানের রেজিস্ট্রেশন করেননি নিচের এড্রেসে ঢুকে রেজিস্ট্রেশন করে নিন। তারপর এরকম একটা টিকা কার্ড দিবে এটি নিয়ে কেন্দ্রে যেতে হবে।
vaxepi.gov.bd registration

Address

10 No Gopal Union
Chhagalnaiya
3920

Alerts

Be the first to know and let us send you an email when Gopal union - ঘোপাল ইউনিয়ন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Gopal union - ঘোপাল ইউনিয়ন:

Share