Millennium Friends - মিলেনিয়াম ফ্রেন্ডস

Millennium Friends - মিলেনিয়াম ফ্রেন্ডস Millennium Friends is an organization. Whose working area is South Chauddagram. Millennium Friends

নোটিশ
30/03/2026

নোটিশ

‎تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ "তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"🌙🌙 ঈদ মোবারক 🌙🌙পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাস...
19/03/2026

‎تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ
"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
🌙🌙 ঈদ মোবারক 🌙🌙

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

রমজানের সিয়াম সাধনার পর এই আনন্দের দিনে আল্লাহ তাআলা আমাদের সকল ইবাদত কবুল করুন এবং আমাদের জীবনকে শান্তি, সম্প্রীতি ও কল্যাণে ভরিয়ে দিন—এই দোয়া করি।

ঈদের এই খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে। ধনী-গরিব, সুখী-দুঃখী সকল ভেদাভেদ ভুলে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াতে পারি—এই হোক আমাদের অঙ্গীকার।

সবাইকে নিয়ে ভালো থাকুক আমাদের প্রিয় দেশ।
ঈদের আনন্দ হোক সবার জন্য সমান ও পরিপূর্ণ।

শুভেচ্ছান্তে,
Millennium Friends - মিলেনিয়াম ফ্রেন্ডস।

গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি ভাষা আন্দোলনের বীর শহীদদের,যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় বাংলা ...
20/02/2026

গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি ভাষা আন্দোলনের বীর শহীদদের,
যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় বাংলা ভাষা।

১৯৫২ সালের এই দিনে ভাষা আন্দোলন-এ
সালাম, বরকত, রফিক, জব্বারসহ
অনেকেই মাতৃভাষার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গ করেন।

তাদের সেই ত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। সত্য, ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার পথে দৃঢ় থাকার শিক্ষা দেয়।

✨ ভাষার জন্য ভালোবাসা হোক আমাদের শক্তি
✨ শহীদদের আদর্শ হোক আমাদের প্রেরণা

❤️মিলেনিয়াম ফ্রেন্ডস❤️
শ্রদ্ধাভরে স্মরণ করছে মহান ভাষা শহীদদের।

#২১শে_ফেব্রুয়ারি
#মহান_শহীদ_দিবস
#আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস

19/02/2026

🌙 পবিত্র মাহে রমজান মোবারক 🌙

পবিত্র রমজান মাসের আগমনে
Millennium Friends - মিলেনিয়াম ফ্রেন্ডস পরিবারের পক্ষ থেকে
সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

রমজান আমাদের আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও তাকওয়া অর্জনের মাস।
এই মাসের শিক্ষা হোক আমাদের জীবনের প্রেরণা—
ভালোবাসা, মানবতা ও ভ্রাতৃত্ববোধে গড়ে উঠুক সুন্দর সমাজ।

আসুন, আমরা সবাই মিলে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াই। সামাজিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসি। এবং রমজানের প্রকৃত চেতনা ধারণ করি।

আল্লাহ তায়ালা আমাদের সবার রোজা, নামাজ ও ইবাদত কবুল করুন। 🤲

✨রমজান হোক শান্তি, কল্যাণ ও রহমতের বার্তা নিয়ে✨

মিলেনিয়াম ফ্রেন্ডস।
"জয় হোক মানবতার, জয় হোক বন্ধুত্বের"

"বিসমিল্লাহির রাহমানির রাহীম""দরিদ্র বাবার মেয়ের বিয়ের আয়োজনে Millennium Friends - মিলেনিয়াম ফ্রেন্ডস"আলহামদুলিল্লাহ!...
01/02/2026

"বিসমিল্লাহির রাহমানির রাহীম"

"দরিদ্র বাবার মেয়ের বিয়ের আয়োজনে Millennium Friends - মিলেনিয়াম ফ্রেন্ডস"

আলহামদুলিল্লাহ!
৮২ তম কর্মসূচি বাস্তবায়ন সম্পন্ন হয়েছে।

মিলেনিয়াম ফ্রেন্ডস এর ২০২৫-২৭ ইং অর্থবছরের গৃহীত কর্মপরিকল্পনার অংশ হিসেবে মিলেনিয়াম ফ্রেন্ডস এর ধারাবাহিক কর্মসূচি (৮২ তম) প্রকল্প নাম্বার ৪.(এতিম অসহায় হত-দরিদ্র মেয়েদের বিয়ের আয়োজনে সহায়তা করা) এর আওতায় লাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের গোড়কমুরা গ্রামের একটি হত দরিদ্র পরিবারের মেয়ের বিয়ের জন্য মিলেনিয়াম ফ্রেন্ডস নিজ অর্থায়নে ও সম্মানিত দায়িত্বশীলদের নিজ দায়িত্বে বিয়ের দিনের মেহমানদারীর প্রয়োজনীয় খাদ্য পন্যের আংশিক (মুরগী,ডিম) খাদ্য পন্য ক্রয় করে হস্তান্তর করার মাধ্যমে কর্মসূচি সম্পন্ন করা হয়।

উক্ত কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন করার সময় উপস্থিত ছিলেন মিলেনিয়াম ফ্রেন্ডস এর বিভিন্ন পর্যায়ের দ্বায়িত্বশীল ও সদস্য।

উক্ত কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে মিলেনিয়াম ফ্রেন্ডস এর পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

"জয় হোক মানবতার, জয় হোক বন্ধুত্বের"

"প্রশংসনীয় কাজ"চিওড়া ক্রিকেট লাভার্স এর খেলাধুলার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে সদস্যদের এই মহানুভবতাকে মিলেনিয়াম ফ্...
21/01/2026

"প্রশংসনীয় কাজ"

চিওড়া ক্রিকেট লাভার্স এর খেলাধুলার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে সদস্যদের এই মহানুভবতাকে মিলেনিয়াম ফ্রেন্ডস পরিবার অভিবাদন জানাচ্ছে।

এই তরুণদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় গঠিত হবে সুন্দর সমাজ। তারুণ্যের প্রতি মিলেনিয়াম ফ্রেন্ডস প্রত্যাশা করে এই মহান কাজের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।

এই মহান কাজের সাথে যুক্ত সংশ্লিষ্ট সকলের জন্য শুভকামনা রইলো।

জয় হোক মানবতার।

"বিসমিল্লাহির রাহমানির রাহীম""অসহায়ত্বের ছায়া হিসেবে অসুস্থ ব্যক্তির পাশে মিলেনিয়াম ফ্রেন্ডস"আলহামদুলিল্লাহ!  ৮১ তম ক...
10/01/2026

"বিসমিল্লাহির রাহমানির রাহীম"

"অসহায়ত্বের ছায়া হিসেবে অসুস্থ ব্যক্তির পাশে মিলেনিয়াম ফ্রেন্ডস"

আলহামদুলিল্লাহ!
৮১ তম কর্মসূচি বাস্তবায়ন সম্পন্ন হয়েছে।

মিলেনিয়াম ফ্রেন্ডস এর ২০২৫-২৭ ইং অর্থবছরের গৃহীত কর্মপরিকল্পনার অংশ হিসেবে মিলেনিয়াম ফ্রেন্ডস এর ধারাবাহিক কর্মসূচি (৮১ তম) প্রকল্প নাম্বার ৫. বিশেষ বিবেচনায় জরুরি সেবা এর খ. (মানবিক ও সামাজিক সেবা ও উন্নয়নমূলক কাজ) এর আওতায় চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের(বর্তমানে চিওড়া,কাপড়চতলী) একটি হত দরিদ্র অসুস্থ মানুষের চিকিৎসার জন্য মিলেনিয়াম ফ্রেন্ডস চিকিৎসার খরচ বাবদ নগদ ১০,০০০ টাকা অনুদান হস্তান্তর করার মাধ্যমে কর্মসূচি সম্পন্ন করা হয়।

উক্ত কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন করার সময় উপস্থিত ছিলেন মিলেনিয়াম ফ্রেন্ডস এর বিভিন্ন পর্যায়ের দ্বায়িত্বশীল ও সদস্য।

উক্ত কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে মিলেনিয়াম ফ্রেন্ডস এর পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

"জয় হোক মানবতার, জয় হোক বন্ধুত্বের"

29/12/2025
"বিসমিল্লাহির রাহমানির রাহীম"আলহামদুলিল্লাহ!  ৮০ তম কর্মসূচি(২৪ এর বন্যা কর্মসূচি-১০) বাস্তবায়ন সম্পন্ন হয়েছে।মিলেনিয়াম ...
22/12/2025

"বিসমিল্লাহির রাহমানির রাহীম"

আলহামদুলিল্লাহ!
৮০ তম কর্মসূচি(২৪ এর বন্যা কর্মসূচি-১০) বাস্তবায়ন সম্পন্ন হয়েছে।

মিলেনিয়াম ফ্রেন্ডস এর তত্ত্বাবধানে ২০২৪ এর বন্যা কবলিত মানুষের সহায়তার জন্য গঠিত "সার্বজনীন অস্থায়ী সহায়তা তহবিল" এবং মিলেনিয়াম ফ্রেন্ডস এর ২০২৫-২৭ ইংরেজি অর্থবছরের কর্মপরিকল্পনা অংশ ৫. (বিশেষ বিবেচনায় জরুরি সেবা) এর খ. (মানবিক ও সামাজিক সেবা ও উন্নয়নমূলক কাজ) এর আওতায় মৌকরা ইউনিয়ন, মোভেশ্বর গ্রামের একটি দরিদ্র পরিবারের চাহিদা অনুযায়ী ২৪ এর বন্যা পরবর্তী পুনর্বাসন এর অংশ হিসেবে নতুন ঘরের বেড়ার সম্পূর্ণ টিন মিলেনিয়াম ফ্রেন্ডস এর নিজ দায়িত্বে ক্রয় করে দেওয়া হয়।

উক্ত কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন করার সময় উপস্থিত ছিলেন মিলেনিয়াম ফ্রেন্ডস এর বিভিন্ন পর্যায়ের দ্বায়িত্বশীল ও সদস্য।

উক্ত কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে মিলেনিয়াম ফ্রেন্ডস এর পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

"জয় হোক মানবতার, জয় হোক বন্ধুত্বের"

Millennium Friends - মিলেনিয়াম ফ্রেন্ডস এর পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।  মহান মুক্তিযুদ্ধের বীর শহীদের আত্মার মা...
15/12/2025

Millennium Friends - মিলেনিয়াম ফ্রেন্ডস এর পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি।

-------------------------বিজ্ঞপ্তি-----------------------বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ! মিলেনিয়াম ফ্রেন্ডস...
05/12/2025

-------------------------বিজ্ঞপ্তি-----------------------

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আলহামদুলিল্লাহ!
মিলেনিয়াম ফ্রেন্ডস এর ২০২৫-২৭ অর্থ বছরের কর্মপরিকল্পনা ও সাংগঠনিক সিদ্ধান্ত পরিচালনা পর্ষদ হতে অনুমোদন হয়েছে।

মহান রবের নিকট প্রার্থনা মিলেনিয়াম ফ্রেন্ডস যেন উক্ত কর্মপরিকল্পনা ও সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী মানুষের পাশে থাকতে পারে।

"জয় হোক মানবতার, জয় হোক বন্ধুত্বের"

বিসমিল্লাহির রাহমানির রাহিমমলিয়ারা গ্রামের মনু মিয়ার জন্য মলিয়ারাবাসী যা করেছে তা—মানবতা ও সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্ট...
28/11/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম

মলিয়ারা গ্রামের মনু মিয়ার জন্য মলিয়ারাবাসী যা করেছে তা—মানবতা ও সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি পেশায় ছিলেন একজন সাধারণ দিনমজুর।
গত ০৬-১১-২০২৫ ইং তারিখে গাছ কাটতে গিয়ে বিদ্যুতের স্পর্শ হয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পরপরই সামাজিক দায়বদ্ধতা থেকে কনকাপৈত ইউনিয়নের মলিয়ারা গ্রামের যুবসমাজ ও গ্রামবাসী তাঁর চিকিৎসার জন্য একটি ফান্ড গঠনের উদ্যোগ গ্রহণ করে। যুবসমাজ এবং গ্রামবাসীর আন্তরিক প্রচেষ্টার ফলে মনু মিয়ার চিকিৎসার জন্য গঠিত ফান্ডে মুহূর্তেই জমা হয় প্রায় ৫ লক্ষ টাকা।

কিন্তু দুঃখজনকভাবে—
দুর্ঘটনার মাত্র চারদিন পর, ১০-১১-২০২৫ ইং তারিখে তিনি ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি—
জীবনের সকল ভুল–ত্রুটি ক্ষমা করে আল্লাহ তাআলা তাঁকে জান্নাতের সম্মানিত অতিথি হিসেবে কবুল করুন। আমিন।

“গ্রামের সমস্যা গ্রামেই সমাধান”—
এই বাস্তব উদাহরণ স্থাপন করেছেন দিনমজুর মনু মিয়ার গ্রামবাসী।

তাঁর মৃত্যুর পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল—
তাঁর চিকিৎসার জন্য গঠিত ফান্ডের অর্থের কি হবে?

সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অত্যন্ত মানবিক একটি সিদ্ধান্ত গ্রহণ করেন—
মনু মিয়ার জন্য গঠিত ৫ লক্ষ টাকা দিয়ে তাঁর এক সন্তানকে প্রবাসে পাঠানো হবে,
যাতে সে স্বাবলম্বী হতে পারে এবং পরিবারের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারে।

এটি মানবতার এক অনন্য দৃষ্টান্ত—যা সমাজের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

যুবসমাজ উদ্যোগী হলে সমাজে কত সুন্দর পরিবর্তন আসতে পারে,
তার উজ্জ্বল দৃষ্টান্ত মলিয়ারার এই ঘটনা।

সমাজের সর্বস্তরের মানুষের এ সহযোগিতা প্রমাণ করে—
মানবতার ডাকে একত্রিত হলে অসম্ভবকেও সম্ভব করা যায়।

আমরা মিলেনিয়াম ফ্রেন্ডস পরিবার মানবিক এই দৃষ্টান্তকে হৃদয়ের গভীর থেকে সালাম জানাই।
যারা এই উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন—
তাদের প্রতি রইলো অন্তরের গভীর ভালোবাসা, মানবিক শুভেচ্ছা ও আন্তরিক কৃতজ্ঞতা।

সমাজের প্রতিটি তরুণ, প্রতিটি মানুষ যদি এভাবে এগিয়ে আসে—
তাহলে আমাদের প্রতিটি গ্রামের প্রতিটি সংকট সহজেই সমাধান হবে।
চলুন, মানবতার হাত ধরেই গড়ে তুলি সুন্দর সমাজ।

আহ্বানে,
মিলেনিয়াম ফ্রেন্ডস
চিওড়া, চৌদ্দগ্রাম, কুমিল্লা

“জয় হোক মানবতার, জয় হোক বন্ধুত্বের”

Address

Sufia Shopping Centre, 1st Floor, Dhorkara Bazar
Chauddagram
3552

Alerts

Be the first to know and let us send you an email when Millennium Friends - মিলেনিয়াম ফ্রেন্ডস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Millennium Friends - মিলেনিয়াম ফ্রেন্ডস:

Share