28/09/2026
🌿 সূর্যোদয় ছাত্র ও সমাজ কল্যাণ সংঘের সদস্য সংগ্রহ কার্যক্রম 🌿
সংগঠনের চলমান সদস্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে ১নং রাজারগাঁও উত্তর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন সূর্যোদয় ছাত্র ও সমাজ কল্যাণ সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ।
সাক্ষাৎকালে সংগঠনের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং এলাকার শিক্ষার্থী ও তরুণ সমাজের উন্নয়নে সংগঠনের ভূমিকা নিয়ে গঠনমূলক আলোচনা করা হয়।
পরবর্তীতে রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে সদস্য ফর্ম বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা, সামাজিক মূল্যবোধ ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করা হয়।
শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সূর্যোদয় ছাত্র ও সমাজ কল্যাণ সংঘের এ কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
📸 উক্ত কার্যক্রমের কিছু স্থিরচিত্র।