আল মুঈন সমাজ কল্যাণ পরিষদ, চাঁদপুর

  • Home
  • Bangladesh
  • Chandpur
  • আল মুঈন সমাজ কল্যাণ পরিষদ, চাঁদপুর

আল মুঈন সমাজ কল্যাণ পরিষদ, চাঁদপুর এটি একটি সমাজ কল্যাণ সংস্থা

একটি বৃহত্তর লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের চাঁদপুর সদর উপজেলার পুরাণ বাজারস্থ পশ্চিম জাফরাবাদ ও রামদাসদী এলাকার অধিবাসী আলেম ওলামা ও মাদরাসা ছাত্রদের সমন্বয়ে গঠিত হয়েছে আল মুঈন সমাজকল্যাণ পরিষদ।

11/04/2025
আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’তোমরা পরস্পরের প্রতি বিদ্বেষ পোষণ করো না...
21/10/2024

আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’তোমরা পরস্পরের প্রতি বিদ্বেষ পোষণ করো না, একে অপরের প্রতি হিংসাপরায়ণ হইয়ো না, পরস্পরের প্রতি শত্রুভাবাপন্ন হইয়ো না, পরস্পরের সাথে সম্পর্ক ছেদন করো না। তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও। আর কোন মুসলিমের জন্য এটা বৈধ নয় যে, সে তার (মুসলিম) ভাইয়ের সঙ্গে তিনদিনের বেশি কথাবার্তা বলা ত্যাগ করে।’’ (সহিহ বুখারি, হাদিস নং- ৬০৫৬, ৬০৭৬, সহিহ মুসলিম, হাদিস নং- ২৫৫৯, তিরমিযী ১৯৩৫, আবূ দাউদ ৪৯১০, আহমাদ ১১৬৬৩, ১২২৮০, ১২৬৪০, ১২৭৬৭, ১২৯৪১, মুওয়াত্তা মালিক ১৬৮৩)

(269) بَابُ النَّهْيِ عَنِ التَّبَاغُضِ وَالتَّقَاطُعِ وَالتَّدَابُرِ

وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عنه: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ: «لاَ تَبَاغَضُوا، وَلاَ تَحَاسَدُوا، وَلاَ تَدَابَرُوا، وَلاَ تَقَاطَعُوا، وَكُونُوا عِبَادَ اللهِ إِخْوَاناً، وَلاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثٍ». متفق عَلَيْهِ

وعن انس رضي الله عنه: ان النبي صلى الله عليه وسلم قال: «لا تباغضوا، ولا تحاسدوا، ولا تدابروا، ولا تقاطعوا، وكونوا عباد الله اخوانا، ولا يحل لمسلم ان يهجر اخاه فوق ثلاث». متفق عليه

আমলারা মামলার ভয়ে নামাজ পড়ছেন। যদি আল্লাহর ভয়ে দুর্নীতি ছেড়ে দিতেন। তাহলে মামলার ভয় পেতে হতো না।
13/10/2024

আমলারা মামলার ভয়ে নামাজ পড়ছেন। যদি আল্লাহর ভয়ে দুর্নীতি ছেড়ে দিতেন। তাহলে মামলার ভয় পেতে হতো না।

01/09/2024

রাসূলের ভালোবাসায় বিমোহিত একজন যুবককে চারজন পুলিশ মিলে আটক করল নবী করিম সা.-এর রওদ্বা শরীফের পাশ থেকে। এরপরের ঘটনা ছিল হৃদয় বিদারক.................................................................................................................................................................................................................................................................................
পুলিশ কোনো কথা না বলেই সাথে সাথে যুবকের পিঠের পেছনে দড়ি দিয়ে তার হাত বেঁধে ফেলল। যুবক পুলিশদের বলতে লাগল তোমাদের কি হয়েছে? আমিতো চোরও নই , ডাকাত ও নই , তবে কেন আমার সাথে এই আচরণ?!
দূর থেকে এক বৃদ্ধ মুরব্বী এই অবস্থা অবলোকন করছিলেন। মুরব্বী কাছে এসে পুলিশদের বললেন আমি এই যুবককে চিনি।
পুলিশরা মুরব্বিকে বলল: আপনি তাকে কীভাবে চিনেন?
মুরব্বী বললেন: আমি তাকে দেখি সে সবসময় রাসূলুল্লাহ সা.- এর রওজার সামনে দাঁড়িয়ে বসে দুরূদ পড়ে, সালাম দেয়, কান্নাকাটি করে । তোমরা তাকে আটোক করেছ কেন? সে কি চোর?
যুবকটি ছিল আলবেনিয়ার , বয়স ৩৫ অথবা ৩৬ হবে, ঘন বাবরি চুল, মুখে হালকা দাড়ি।
পুলিশ বললো: না, সে চোর নয়। এই যুবক আলবেনিয়ার অধিবাসী, সে মদিনায় ৬ বছর ধরে বসবাস করছে এবং এখানে তার কোনো বসবাসের কাগজপত্র নেই। আমরা তাকে ধরে আলবেনিয়ায় পাঠিয়ে দিতে চাচ্ছি ৬ বছর যাবৎ কিন্তু প্রতিবারই তাকে ধরার পর সে আমাদের থেকে পালিয়ে যায় । আমরা তাকে প্রতিবারই রাসূল সা. এর মসজিদ থেকে ধরি। এবারও তাই হলো। তাকে এবার পাওয়া মাত্রই সাথে সাথে দড়ি দিয়ে বাঁধা ছাড়া আমাদের কোনো উপায় ছিলনা!
মুরব্বী পুলিশদের বললেন: এখন তোমরা তাকে নিয়ে কি করবে ?
তারা বললো: রাষ্ট্রিয় আইন প্রয়োগ করবো। আমরা তাকে এখন ধরে নিয়ে প্লেনে উঠিয়ে দিবো এবং তারপর সে আলবেনিয়ায় .....
যুবকটি তখন কাঁদছিল আর ভাবছিল এবার মনেহয় তাকে সত্যি সত্যিই রাসূল সা. -এর মসজিদ ছেড়ে যেতে হবে! রাসূল সা.- এর স্মৃতি বিজড়িত মদিনার শহর ছেড়ে যেতে হবে ! কিছুক্ষণ ভেবে যুবকটি পুলিশদের বলতে লাগলো: দেখুন ভাই, আমি এখানে চুরি, ডাকাতি, ছিনতাই ও কারো সাথে প্রতারণা করি না। আমি এখানে এসেছি আল্লাহর রাসূল সা. -এর ভালোবাসার টানে এ ছাড়া অন্য কোনো দুনিয়াবি উদ্দেশ্য আমার নেই!
পুলিশরা বলল: না, এটা গ্রহণযোগ্য কথা নয়, আপনাকে অবশ্যই দেশে ফিরে যেতে হবে।বহিরাগতদের রাষ্ট্রীয় আইন এখানে থাকার সুযোগ নেই।
পুলিশরা যুবককে নিয়ে মসজিদে নববী থেকে বের হয়ে গেল। যুবক পথিমধ্যে তাদের বললেন: আমার একটি শেষ অনুরুধ রাখবেন? পুলিশরা তার অনুরুধ শুনলেন এবং সুযোগ দিলেন।
যুবকটি তখন সবুজ গম্বুজের দিকে তাকিয়ে আবেগতাড়িত কণ্ঠে বলল:
هل هكذا كان الإتفاق بيننا ؟!
"ইয়া রাসূলুল্লাহ! আমাদের মধ্যে চুক্তিটা কি এমন হয়েছিল!"
হে রাসূল সা.! আপনার প্রতিবেশী হবো, তাই আমি আমার দোকান, ব্যবসা, মা-বাবাকে ছেড়ে এখানে এসেছি ! কিন্তু তারা আমাকে আর থাকতে দিচ্ছে না! এই কথা বলতে বলতে যুবক মাটিতে লুটিয়ে পড়ল।
পুলিশরা বলেছে: আমরা ভাবলাম, যুবক ইচ্ছাকৃতভাবে মাটিতে লুটিয়ে পড়ছে, সে জ্ঞান হারানোর ভান করছে , হয়তো আবার পালানোর পাঁয়তারা।
পুলিশ সদস্যরা কিছুক্ষণ পর যুবককে মাটি থেকে টেনে উঠালো, দেখল সে সত্যিই অচেতন ! মুখে পানি ঢেলে দিলেও যুবক আর নড়ছে না !
তাদের একজন বলল: তার হয়তো স্ট্রোক বা হার্ট অ্যাটাক হয়েছে, এক্ষুনি অ্যাম্বুলেন্স আনো ।
অ্যাম্বুলেন্স এসেছিল এবং যুবককে হাসপাতালেও নেয়া হয়েছিল, ডাক্তার তার পরীক্ষা-নিরীক্ষা করার পর বললেন: আরো দেড় ঘণ্টা আগে যুবক এই পৃথিবী থেকে চলে গেছে ! সে বেঁচে নেই।
পুলিশ সদস্যরা তখন কান্নায় ভেঙে পড়েছিল এবং বলছিল: আল্লাহর শপথ! আমরা আমাদের দায়িত্ব পালন কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি তাঁর গভীর ভালোবাসার নমুনা অনুভব করতে পারিনি !
এরপর, গোসল ও জানাযা শেষে যুবককে অ্যাম্বুলেন্সে করে জান্নাতুল বাকিতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দাফন করা হয়।
আলবেনিয়ার পথে রওনা দেয়া যুবক, জান্নাতুল বাকিতে চলে গেলেন । রেখে গেলেন পৃথিবীবাসীর জন্যে রাসূল সা.-এর প্রতি মহব্বতের অনন্য দৃষ্টান্ত !

[রাসূলুল্লাহ সা. -এর প্রতি মহব্বত]
{صلى الله عليه وسلم}
সংগৃহিত।

এশিয়ার শ্রেষ্ঠ শায়খুল হাদীস। যাঁকে দারুল উলূম করাচির উস্তাদ হিসেবে নিয়োগ দেওয়ার জন্য স্বয়ং মুফতি শফি সাহেব রহ. এর পক্ষ থ...
31/08/2024

এশিয়ার শ্রেষ্ঠ শায়খুল হাদীস। যাঁকে দারুল উলূম করাচির উস্তাদ হিসেবে নিয়োগ দেওয়ার জন্য স্বয়ং মুফতি শফি সাহেব রহ. এর পক্ষ থেকে প্রস্তাব এসেছিল। সেই মানুষটিও আজ পানিবন্দী অনেকদিন। নিজ প্রতিষ্ঠানের কামরা থেকে থেকে কলাগাছের ভেলায় চড়ে তিনি মসজিদে যাচ্ছেন জুমু পড়াতে।

তিনি আমাদের সেরেতাজ শায়খুল হাদীস ওয়াল আদীব আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব হাফি.

মুহতামিম ও শায়খুল হাদীস ওলামা বাজার মাদ্রাসা ফেনী

24/08/2024

যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন, তারা শিশু খাদ্যের দিকেও নজর দিন। গুড়া দুধ, চিনি, সাবুদানা ইত্যাদিও নিন।

22/08/2024

অবশেষে কুমিল্লার বুড়িচং বুরবুড়িয়া এলাকায় গোমতির বাঁধও ভেঙে গেছে। প্রচন্ড ব্যাগে প্লাবিত হচ্ছে। এ অঞ্চলবাসীকে উদ্ধারে স্বেচ্ছাসেবী ভাইরা এগিয়ে আসুন প্লীজ!

সবাই ফেনী, নোয়াখালীর দিকে না যেয়ে কিছু স্বেচ্ছাসেবী ভাই কুমিল্লা বুড়িচং এর দিকে চলে আসুন! এই এলাকার মানুষ জনও এলাকা ছাড়ার জন্য প্রস্তুত ছিলেন না।

যথা সময় তাদের উদ্ধার করা না গেলে বহু প্রাণ ঝরে যাওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুন।

22/08/2024

অনেকেই নৌকা, ট্রলার, স্পিডবোট নিয়ে ফেনী এসেছেন কিন্তু পরিমাণ মত ডিজেল বা তেল ম্যানেজ করে আসেন নাই, রাতে খোঁজ চালানোর জন্য লাইট বা কোন প্রকার বাতি আনেন নাই, মোবাইল চার্জ দেয়ার জন্য পাওয়ার ব্যাংক আনেন নাই, নিজেরা খেয়ে বেঁচে থাকার মত পর্যাপ্ত পরিমাণ খাবার সাথে রাখেন নাই, কেমনে কি হবে বলেন?

যেখানে কোথাও কোন দোকানপাট খোলা নাই, ফেনী ঢুকার পর মোবাইলে নেটওয়ার্কও থাকছে না, উদ্ধার করতে এসে এমন পরিস্থিতিতে পড়বেন যে আপনাদেরই উদ্ধার করতে টিম পাঠাতে হবে।

প্লীজ সবাই প্রয়োজনীয় সুপেয় পানি, খাবার, লাইট, ডিজেল বা তেল, পাওয়ার ব্যাংক এগুলো সাথে রাখুন। আর নিজেদের এ্যবেলিটি বুঝে দূরের গ্রামগুলোতে যান। যাওয়ার আগে বোটের ডিজেল চেক করুন। স্থানীয় লোক সাথে রাখুন। পরে কোন দিকে ঢুকবেন আর কোনদিক দিয়ে বের হবেন কিছুই বুঝতে পারবেন না। ফেরত আসার সময় কি শহরের দিকে আসতেছেন নাকি সমুদ্রের দিকে যাইতেছেন কিছুই বুঝবেন না।

দয়া করে সবাই সর্বাত্মক সতর্কতা অবলম্বন করে উদ্ধার অভিযানে যান। ভলন্টিয়ার দরকার হলে আমাদের জানান, ইনশাআল্লাহ আমরা ম্যানেজ করে দিতে চেষ্টা করবো।

জনস্বার্থে পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিন।

ফেনির জামিয়া রশিদিয়া মাদরাসার দ্বিতীয় তলায়ও পানি উঠে গেছে। ৩য় ও ৪র্থ তলা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। অসংখ্য নারী-...
22/08/2024

ফেনির জামিয়া রশিদিয়া মাদরাসার দ্বিতীয় তলায়ও পানি উঠে গেছে। ৩য় ও ৪র্থ তলা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। অসংখ্য নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ আশ্রয় নিয়েছে এখানে।

21/08/2024

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া ঢলের তোড়ে ভেসে গিয়ে গর্ভবতী নারীর মৃত্যু..

নিজের টাকায় দেশ সাজানো। স্কুল, কলেজ ভার্সিটির ছাত্রদের পাশাপাশি মদরাসার ছাত্ররাও দেশ গঠনে অসামান্য অবদান রাখছে।         ...
16/08/2024

নিজের টাকায় দেশ সাজানো। স্কুল, কলেজ ভার্সিটির ছাত্রদের পাশাপাশি মদরাসার ছাত্ররাও দেশ গঠনে অসামান্য অবদান রাখছে।

Address

Jafrabad, Puran Bazar, Chandpur Sadar
Chandpur
3601

Telephone

+8801824866802

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল মুঈন সমাজ কল্যাণ পরিষদ, চাঁদপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share