M A Taher Welfare Foundation

M A Taher Welfare Foundation M A Taher Welfare Foundation is a volantery organization. It's working to the unprivileged people.

আজ থেকে অনলাইনে বিভিন্ন ভাতার আবেদন শুরু হবে। এই লিংকে গিয়ে আবেদন করতে পারবেন। পূর্বে ঘোষিত তারিখ ৩১ আগস্ট এর বদলে ১৫ আগ...
01/08/2026

আজ থেকে অনলাইনে বিভিন্ন ভাতার আবেদন শুরু হবে। এই লিংকে গিয়ে আবেদন করতে পারবেন।

পূর্বে ঘোষিত তারিখ ৩১ আগস্ট এর বদলে ১৫ আগস্ট পর্যন্ত নিয়মিত সবগুলো ভাতার আবেদন চলবে, আর ১৬ তারিখ থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ শুরু হবে।n

https://dss.bhata.gov.bd/online-application
আবেদন করা যাবে ১৫ আগস্ট পর্যন্ত।

01/08/2026

#ক্যান্সার,
#কিডনি,
#লিভার_সিরোসিস,
#স্ট্রোকে_প্যারালাইজড,
#জন্মগত_হৃদরোগ এবং
#থ্যালাসেমিয়া এই (৬টি রোগের) রোগীদের চিকিৎসার জন্য বর্তমানে এককালীন ১০০,০০০ (এক লক্ষ) টাকা অনুদান জেলা সমাজসেবা কার্যালয় থেকে দেয়া হয়।

NID তে ঢাকার ঠিকানা হলে ঢাকায় যার যার জোন এর শহর সমাজসেবা কার্যালয়ে আবেদন করতে হবে; জেলা অফিসে নয়। যেমন : ৩৮-৫৪ নং ওয়ার্ড এর আবেদনকারীদের শহর সমাজসেবা কার্যালয়-১, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকার অফিসে আবেদন জমা দিতে হবে। এটা আমার এলাকা/জোন, তাই আমি এটা উদাহরণস্বরুপ উল্লেখ করলাম।

অনুদান প্রাপ্তির জন্য প্রথমে ৬ পেইজ এর ম্যানুয়াল আবেদন ফর্ম বুঝেশুনে পূরণ করতে হবে। তারপর সেটা দেখে দেখে নিজে বা কম্পিউটার এর দোকানে গিয়ে অনলাইনে (নির্ভুল) আবেদন করতে হবে। রোগীর নিজ নামে ব্যাংক একাউন্ট থাকতে হবে। অপ্রাপ্তবয়ষ্ক রোগীর ক্ষেত্রে (১৮ বছরের নিচে) পিতা বা মাতার ব্যাংক একাউন্ট নম্বর, শাখার নাম ও রাউটিং নম্বর উল্লেখ করতে হবে।

#প্রমান হিসেবে চেক বইয়ের কভার পেইজের ফটোকপি বা ব্যাংক স্টেটমেন্ট এর ফটোকপি সাথে দিতে হবে। আবেদনের পঞ্চম পাতায় নির্দিষ্ট রোগের নির্দিষ্ট বিশেষজ্ঞের কাছ থেকে সাইন, সিল ও তার রেজিস্ট্রেশন নাম্বার লিখিয়ে আনতে হবে। যেমন ক্যান্সার রোগের সাইন আনতে হবে একজন অনকোলজিস্টের কাছ থেকে, কিডনি নেফ্রোলজিস্ট, স্ট্রোক নিউরোসাইন্স ইত্যাদি। ম্যানুয়াল কপি অফিসে দেখিয়ে গিয়ে সব ঠিক থাকলে অনলাইনে আবেদন করতে হবে। এরপর ম্যানুয়াল কপি এবং অনলাইন কপি এই ২টি কপি এবং প্রয়োজনীয় কাগজপত্র যেমন সকল রিপোর্ট, রোগী ও নমিনির NID, ছবি, ব্যাংক স্টেটমেন্ট (সত্যায়িত সহ) মিলে হলো আসল ১ সেট। এরকম আরো ২ সেট ফটোকপি করে টোটাল ৩ সেট কাগজপত্র আপনার জোনের শহর সমাজসেবা কার্যালয়ে এসে সরাসরি জমা দিতে হবে।

আপনার পরিচিত কেউ এই ৬ টি রোগে আক্রান্ত হলে তাঁকে আমাদের এ বার্তাটি পৌছে দিন। এবং এই পোস্টটি টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন।

অনলাইনে আবেদনের ওয়েবসাইট : সমাজকল্যাণ মন্ত্রণালয়-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

www.services.msw.gov.bd

আবেদনপত্রের pdf ফাইলটি অনলাইন থেকে ডাউনলোড করতে না পারলে আমাকে ইনবক্সে নক দিতে পারেন।

01/08/2026

১ আগষ্ট ২০২৬ থেকে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাসহ সমাজসেবা অধিদপ্তরের সকল ভাতা'র আবেদন শুরু।
৩১ আগষ্ট ২০২৬ এ শেষ।

28/07/2026
সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা...সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ দে...
24/07/2026

সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা...
সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিবের পদ ছাড়া বাকি ১১টি সংস্থায় গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়।বৃহস্পতিবার (২৩) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত পৃথক ১২টি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক পদে গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. সালাহ্উদ্দিন সরকার।

এ ছাড়া গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া অন্য কর্মকর্তারা হলেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক পদে মোহাম্মদ রাশেদুল হক, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান পদে এ টি এম আবদুল বারী ড্যানী এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব পদে মো. কামরুজ্জামান (কামরুজ্জামান দুলাল)।

একই পদমর্যাদায় বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান পদে আবদুল খালেক, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান পদে মো. শামসুজ্জামান (সুরুজ), বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে কাজী রওনাকুল ইসলাম (টিপু), বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান পদে মো. জাকির সিদ্দিকি, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান পদে বেনজীর আহমেদ এবং বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান পদে মো. মামুন হাসান নিয়োগ পেয়েছেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. সামসুল আলম।

নিয়োগের শর্ত হিসেবে প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে যুক্ত থাকলে তা ছিন্ন করার শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাদের এই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

01/05/2026

Address

12/13 Payridas Road, Banglabazar, Dhaka-1100, Bangladesh, Ragoi, Shahrasti
Chandpur
3620

Telephone

+880703983732

Website

Alerts

Be the first to know and let us send you an email when M A Taher Welfare Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to M A Taher Welfare Foundation:

Shortcuts

Share