06/04/2026
আসসালামু আলাইকুম।
১৮ নং চিতোষী পূর্ব ইউনিয়ন পরিষদ চান্দল গ্রামের মোঃরফিক বিগত কিছুদিন আগে শ্বাসকষ্ট জনিত রোগে ইন্তেকাল করেন।
পরিবারের উপার্জনক্ষম ব্যাক্তির মৃত্যতে পরিবারের সদস্যদের এবং উনার দুই ছেলেমেয়র জীবন যাপন খুবই দুর্বিষহ চলছে।
বেততোলা লায়ন্স ক্লাব এর পক্ষ থেকে সরজমিনে মৃত রফিক মিয়ার পরিবারের খোজ খবর নেয়া হয়,এবং সাধ্যানুযায়ী আর্থিক সহযোগীতা করা হয়েছে আলহামদুলিল্লাহ।
মৃত রফিক মিয়ার ছেলেমেয়ে পড়ালেখার খরচ চালাতে পারছে না পরিবারটি।
এমতাবস্থায় সকলের সহযোগীতা প্রয়োজন পরিবারটির।
ইনশাআল্লাহ বেততোলা লায়ন্স ক্লাব সর্বদা বিপদে আপদে পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছে।
আপনাদের সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।
ধন্যবাদ।