বইছায়া - Boichaya

বইছায়া - Boichaya বই হোক প্রজ্ঞার বাহন।

আমাদের যুগে আগাথা ক্রিস্টি ছিলেন না। কেইগো হিগাশিনো ছিলেন। আধুনিক রহস্য সাহিত্যের রাজা। কেনো জানি না, প্রিয় লেখকদের বই প...
27/07/2026

আমাদের যুগে আগাথা ক্রিস্টি ছিলেন না। কেইগো হিগাশিনো ছিলেন। আধুনিক রহস্য সাহিত্যের রাজা। কেনো জানি না, প্রিয় লেখকদের বই পড়ার সময় তারা বেঁচে আছেন জানলে একটা কমফোর্ট ফিল হয়।হিগাশিনোর ক্ষেত্রেও হতো। সেটি আর রইলো না। হিগাশিনো এখন ঢুকে পড়লেন আমাদের স্মৃতিমহলে, এলান পো, কোনান ডয়েল, আগাথা ক্রিস্টি, সত্যজিৎ, শরদিন্দু, এদোগাওয়া রামপোদের হল অব ফেইম-এ। বিদায় মায়েস্ত্রো
- এনামুল রেজাআমাদের যুগে আগাথা ক্রিস্টি ছিলেন না। কেইগো হিগাশিনো ছিলেন। আধুনিক রহস্য সাহিত্যের রাজা। কেনো জানি না, প্রিয় লেখকদের বই পড়ার সময় তারা বেঁচে আছেন জানলে একটা কমফোর্ট ফিল হয়।হিগাশিনোর ক্ষেত্রেও হতো। সেটি আর রইলো না। হিগাশিনো এখন ঢুকে পড়লেন আমাদের স্মৃতিমহলে, এলান পো, কোনান ডয়েল, আগাথা ক্রিস্টি, সত্যজিৎ, শরদিন্দু, এদোগাওয়া রামপোদের হল অব ফেইম-এ। বিদায় মায়েস্ত্রো

~সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে আগামী ২৪ই জুলাই শুক্রবার সকাল  ১০.০০ টায় বইছায়া - Boichaya  ক্রয়োদশ পাঠচক্র অনুষ্ঠিত হত...
23/07/2026

~
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে আগামী ২৪ই জুলাই শুক্রবার সকাল ১০.০০ টায় বইছায়া - Boichaya
ক্রয়োদশ পাঠচক্র অনুষ্ঠিত হতে যাচ্ছে।

স্থানঃ চাঁদপুর সরকারি কলেজ মাঠ

উক্ত আসরের কার্যকলাপগুলো হলো:-

•পাঠচক্র
"ঈশ্বরকে যদি গুটিকয়েক প্রশ্ন করার সুযোগ পেতে..."

• বুক রিভিউ
• বই বিনিময়

যারা পূর্বে বই নিয়েছেন পূর্বের বইগুলো অবশ্যই সাথে করে নিয়ে এসে নতুন বই নিয়ে যাবেন।

আপনাদের সকলের উপস্থিতি আমাদের পাঠচক্রকে প্রাণবন্ত করে তুলবে বলে বিশ্বাস করি। তাই সকলের আন্তরিক উপস্থিতি কামনা করছি।

#বইছায়া
#বইহোক_প্রজ্ঞার_বাহন
#পাঠচক্র_১৩

~কী মারাত্মক দুটো লাইন! এখানে আরবীতে যা লেখা তার ইংরেজি অনুবাদ করলে এমন দাঁড়ায় -"If love knew how much I love you,love i...
22/07/2026

~
কী মারাত্মক দুটো লাইন! এখানে আরবীতে যা লেখা তার ইংরেজি অনুবাদ করলে এমন দাঁড়ায় -

"If love knew how much I love you,
love itself would wish to be my beloved."

-
তোমাকে কতটা হৃদয়ে রেখেছি
ভালোবাসা যদি জানতো,
খোদ ভালোবাসা তাহলে আমার
প্রিয়তমা হতে চাইতো।

©

~সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে আগামী ১৭ই জুলাই শুক্রবার সকাল  ১০.০০ টায় বইছায়া - Boichaya  ক্রয়োদশ পাঠচক্র অনুষ্ঠিত হত...
15/07/2026

~
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে আগামী ১৭ই জুলাই শুক্রবার সকাল ১০.০০ টায় বইছায়া - Boichaya
ক্রয়োদশ পাঠচক্র অনুষ্ঠিত হতে যাচ্ছে।

স্থানঃ চাঁদপুর সরকারি কলেজ মাঠ

উক্ত আসরের কার্যকলাপগুলো হলো:-

•পাঠচক্র
"ঈশ্বরকে যদি গুটিকয়েক প্রশ্ন করার সুযোগ পেতে..."

• বুক রিভিউ
• বই বিনিময়

যারা পূর্বে বই নিয়েছেন পূর্বের বইগুলো অবশ্যই সাথে করে নিয়ে এসে নতুন বই নিয়ে যাবেন।

আপনাদের সকলের উপস্থিতি আমাদের পাঠচক্রকে প্রাণবন্ত করে তুলবে বলে বিশ্বাস করি। তাই সকলের আন্তরিক উপস্থিতি কামনা করছি।

#বইছায়া
#বইহোক_প্রজ্ঞার_বাহন
#পাঠচক্র_১৩

গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, বইছায়া সংগঠনের কার্যকরী কমিটির সদস্য Rabiul Alam -এর শ্রদ্ধেয় পিতা এবং প্রত্যাশী উচ্চ বিদ...
04/07/2026

গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, বইছায়া সংগঠনের কার্যকরী কমিটির সদস্য Rabiul Alam -এর শ্রদ্ধেয় পিতা এবং প্রত্যাশী উচ্চ বিদ্যালয়-এর সম্মানিত শিক্ষক আনোয়ার স্যার আজ আমাদের মাঝে আর নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুতে বইছায়া - Boichaya পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করছি, তিনি যেন তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যকে এই অপূরণীয় শোক ধৈর্যের সঙ্গে বহন করার তাওফিক দান করুন(আমিন)।

কিছু মানুষ জন্ম নেন শুধু বেঁচে থাকতে নয়—জন্ম নেন জাতিকে কিছু একটা দিয়ে যেতে।আহমদ ছফা সেই মানুষ।বইছায়া - Boichaya  কর্ত...
04/07/2026

কিছু মানুষ জন্ম নেন শুধু বেঁচে থাকতে নয়—
জন্ম নেন জাতিকে কিছু একটা দিয়ে যেতে।
আহমদ ছফা সেই মানুষ।

বইছায়া - Boichaya কর্তৃক আয়োজিত
আহমদ ছফার ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে
"বাঙালি সত্তা ও আহমদ ছফা" শীর্ষক সেমিনারের কিছু মুহূর্ত।

#বইছায়া
#বইহোক_প্রজ্ঞার_বাহন
#বাংলালি_সত্তা_ও_আহমদ_ছফা

04/07/2026

~
বইছায়া - Boichaya কর্তৃক আয়োজিত আহমদ ছফার ৮৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে "বাঙালি সত্তা ও আহমদ ছফা" সেমিনার অনুষ্ঠানে "সীল মাছের খাসলত" কবিতা আবৃত্তি।

#বইছায়া
#বইহোক_প্রজ্ঞার_বাহন
#বাংলালি_সত্তা_ও_আহমদ_ছফা

~সফলতার সঙ্গে সম্পন্ন হলো আহমদ ছফার ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বইছায়া আয়োজিত বিশেষ আলোচনা সভা— ‘বাঙালি সত্তা ও আহমদ ছফা...
02/07/2026

~
সফলতার সঙ্গে সম্পন্ন হলো আহমদ ছফার ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বইছায়া আয়োজিত বিশেষ আলোচনা সভা— ‘বাঙালি সত্তা ও আহমদ ছফা’।

অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন, বইছায়ার ক্ষুদে সদস্য আয়েশা লী ও সুস্মিতা দাস।

জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর বইছায়ার সভাপতি আবু বকর ছিদ্দিক-এর সভাপতিত্বে ও সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তাঁর বক্তব্যে তিনি আহমদ ছফার সাহিত্য, চিন্তা ও মুক্তবুদ্ধির চর্চাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

এরপর বিশেষ আলোচক বেলায়েত হোসেন (ব্যাংকার ও সাহিত্য অনুরাগী) আহমদ ছফার নির্বাচিত গ্রন্থসমূহের আলোকে তাঁর সাহিত্যকর্মের শক্তি, সমাজ-বাস্তবতার নির্মোহ বিশ্লেষণ এবং সমকালীন প্রাসঙ্গিকতা নিয়ে একটি পর্যালোচনামূলক আলোচনা উপস্থাপন করেন।

পরবর্তীতে বিশেষ আলোচক লায়ন আরমান চৌধুরী রবিন (নাট্যকার, সমাজসেবক ও শিক্ষানুরাগী) ‘বাংলা সাহিত্যে আহমদ ছফার প্রয়োজনীয়তা’ বিষয়ক আলোচনায় বর্তমান সময়ে আহমদ ছফার সাহিত্য, চিন্তা ও বুদ্ধিবৃত্তিক অবস্থানের গুরুত্ব তুলে ধরেন। তিনি নতুন প্রজন্মকে ছফার রচনা পাঠের মাধ্যমে মুক্তচিন্তা, আত্মপরিচয় ও মানবিক মূল্যবোধের চর্চায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

আলোচনা পর্বের পর অনুষ্ঠিত হয় আহমদ ছফার জীবন, সাহিত্য ও দর্শনভিত্তিক কুইজ প্রতিযোগিতা।অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসাহ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

কুইজ প্রতিযোগিতা শেষে প্রধান আলোচক তাহমিদাল জামি (লেখক ও গবেষক) তাঁর গভীর ও বিশ্লেষণধর্মী বক্তব্যে আহমদ ছফার বহুল আলোচিত গ্রন্থ ‘বাঙালি মুসলমানের মন’-এর ঐতিহাসিক প্রেক্ষাপট, দার্শনিক ভিত্তি এবং সমকালীন প্রাসঙ্গিকতা তুলে ধরেন। একই সঙ্গে তিনি আহমদ ছফার জীবনদর্শন, মুক্তবুদ্ধির চর্চা, বাঙালি জাতিসত্তা ও সমাজভাবনা নিয়ে তাঁর চিন্তার একটি যুক্তিনির্ভর বিশ্লেষণ উপস্থাপন করেন। আলোচনা শেষে উপস্থিত সদস্যবৃন্দ বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে তিনি তথ্যসমৃদ্ধ, প্রাঞ্জল ও যুক্তিনিষ্ঠ উত্তর প্রদান করেন। ফলে পুরো পর্বটি একটি প্রাণবন্ত, অংশগ্রহণমূলক এবং মননশীল মুক্ত আলোচনায় পরিণত হয়।

তারপর চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ স্যারের বক্তব্যে তিনি বর্তমান শিক্ষার্থীরা কিভাবে আহমদ ছফার জীবন দর্শন ব্যক্তি জীবনে প্রতিফলন ঘটাতে পারে সে বিষয়ে বিস্তার আলোচনা করেন।

এরপর বইছায়ার সদস্য রকি রহমান আহমদ ছফার ‘পুষ্প বিহঙ্গ’ গ্রন্থের একটি সংক্ষিপ্ত ও প্রাঞ্জল পর্যালোচনা উপস্থাপন করেন। পরবর্তীতে সুস্মিতা দাস তাঁর আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং আহমদ ছফার ৮৩তম জন্মবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে আয়োজনের সফল সমাপ্তি ঘটে।
এই মননশীল সাহিত্য-আয়োজনকে সফল করে তুলতে উপস্থিত সকল অতিথি, বক্তা, অংশগ্রহণকারী, শুভানুধ্যায়ী এবং বইছায়া-এর সকল সদস্য ও স্বেচ্ছাসেবকের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

#বইছায়া
#বইহোক_প্রজ্ঞার_বাহন
#বাংলালি_সত্তা_ও_আহমদ_ছফা

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when বইছায়া - Boichaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share