23/11/2025
অভিনন্দন
আমাদের রত্নগর্ভা মায়ের মেজ সন্তান ড. শফিকুল ইসলাম ডক্টরেট ডিগ্রি অর্জন করায় তাঁকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই অর্জন তাঁর অধ্যবসায়, ত্যাগ, নিষ্ঠা ও অদম্য পরিশ্রমের এক উজ্জ্বল স্বাক্ষর।
এই কৃতী সন্তানের গবেষণার বিষয় ছিল “A Tibetan Cradle of Evolution: In-situ Speciation and Out-of-Tibet Radiations” যা মূলত Birds Genome এবং তাদের জীবনরহস্য নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা।
ড. শফিকুল ইসলাম তাঁর এই সাফল্য আমাদের প্রাণের চাঁদপুরের ফরিদগঞ্জবাসীর প্রতি উৎসর্গ করেছেন এবং এর মাধ্যমে তিনি প্রমাণ করেছেন - শিকড় কখনো ভোলা যায় না। তাঁর এই ঐতিহাসিক অর্জনে আজ বাংলাদেশী হিসাবে গর্বিত, আপ্লুত ও আবেগে অভিভূত।
বর্তমানে তিনি জার্মানির বিশ্ববিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান Max Planck Institute-এ একজন Senior Scientist হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনেও আমাদের মুখ উজ্জ্বল করে চলেছেন।
আমরা অন্তরের গভীর থেকে তাঁর জন্য দোয়া করি,
তিনি যেন আরও বহু সাফল্যের শিখরে পৌঁছান,
তাঁর জ্ঞান ও গবেষণা মানবজাতির কল্যাণে ভূমিকা রাখুক,
এবং আমাদের মাতৃভূমির নাম বিশ্বমঞ্চে আরও উজ্জ্বল হয়ে উঠুক।
অভিনন্দন ও শুভকামনা নিরন্তর
পোস্ট: অ্যাডমিন