13/02/2025
কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কনসার্টে দায়িত্ব পালনরত বিএনসিসি সদস্য দায়িত্ব পালনরত অবস্থায় কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আসিফ (২২-২৩ সেশন) ছাত্রদল কর্মীকে নির্ধারিত জায়গায় প্রবেশে বাধা দেন (যা সবার জন্য উন্মুক্ত ছিল না)।
এর পরিপ্রেক্ষিতে, ঢুকতে না পেরে ছাত্রাবাসে গিয়ে আসিফ ও তার তিন বন্ধু মিলে রুম থেকে তুলে এনে ক্যাডেট সদস্য রাকিবুল ইসলামকে ২য় তলা থেকে ১ম তলায় নিজ কক্ষে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করেন। বাকি তিনজন হলেন শামীম (২২-২৩), শাখাওয়াত ও হামিদুল। উক্ত চারজনই ছাত্রদলের সক্রিয় কর্মী।
আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনসিসি ক্যাডেট ও এক্স ক্যাডেট সহ বিভিন্ন সংগঠন।