10/05/2026
বিশেষ শোক সংবাদ
ফরাজীকান্দী উয়েসীয়া দরবার শরীফের পীর কিবলাজান ইমামুত তরিক্বত আল্লামা শায়খ সায়্যিদ মোহাম্মাদ বোরহান উদ্দীন উয়েসী (রা.) র মেঝো সাহেবজাদী, হাশিমপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর সাহেব কিবলাহ আলহাজ্ব আল্লামা শায়খ আবুল কাসেম মহাম্মাদ আব্দুল মাজীদ (রা.) এর সহধর্মিণী,আলহাজ্ব আল্লামা শায়খ সায়্যিদ ডঃ মানযূর আহমাদ আল-আহমাদী, উয়েসী, রিফায়ী (রা.) র মেঝো বোন ও হাশিমপুর দরবার শরীফের পীর কিবলাজান আলহাজ্ব আল্লামা শায়খ আশফাক আহমাদ আল-আহমাদী, উয়েসী, রিফায়ী মা.জি.আ. হুজুরের আম্মাজান, আজ আনুমানিক সন্ধা ৭.৩০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।"
দাদুজানকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুন ও আমাদের সকলকে ধৈর্য্য ধারন করার তৌফিক দান করুন আমিন।
দাদুজানের জানাজার নামাজ আগামীকাল বাদ যোহর অনুষ্ঠিত হবে। إن شاء الله.