13/09/2026
আসবে পথে আঁধার নেমে,
তাই বলে কি রইব থেমে?
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কোমরকাশা প্রধানিয়া বাড়ি টু খামারবাড়ি তথা কোমরকাশা পশ্চিমপাড়া থেকে পূর্বপাড়া সংযোগ সড়ক ও সেতুটি পূর্ণনির্মাণ করা হয়েছে, আলহামদুলিল্লাহ।
সামাজিক দায়বদ্ধতা ও এলাকার মানুষের চলাচলের সুবিধার কথা চিন্তা করে উদ্দীপ্ত তরুণ সমাজকল্যাণ পরিষদ সেতুটি পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।
এই মহৎ কাজে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন—সকলের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাদের সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টার ফলেই আজ এই কাজটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
বাস্তবে, কোনো ভালো কাজ কারো অসহযোগিতার কারণে থেমে থাকে না। আন্তরিক চেষ্টা, ধৈর্য ও একতার মাধ্যমে আল্লাহ তাআলা সফলতা দান করেন।
আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন আমাদের সকলের দান, শ্রম ও আন্তরিক প্রচেষ্টা কবুল করেন এবং ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে কাজ করার তাওফিক দান করেন।
আল্লাহ আমাদের সকল ভালো কাজ কবুল করুন। আমিন। 🤲
— উদ্দীপ্ত তরুণ সমাজ কল্যাণ পরিষদ।
সু-শিক্ষিত, অপসংস্কৃতিমুক্ত ও সভ্য ইসলামী সমাজ বিনির্মাণে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।