01/02/2026
চাঁদপুর-হাইমচরের ঐতিহ্যবাহী অরাজনৈতিক সামাজিক সেচ্ছাসেবী সংগঠন
মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থা এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
স্থাপিত:০১/০২/২০২০ইং প্রতিষ্ঠালগ্ন থেকে হাটি হাটি পা পা করে গরিব-দুঃখী দুস্থ অসহায় মানুষের পাশে থাকা এবং সামাজিক প্রতিটি ভালো কাজের মধ্য দিয়ে এই ছয়টি বছর মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থা এর পক্ষ থেকে যে সামাজিক কাজগুলো করা হচ্ছে তার বিবরণ দেওয়া হলো।
প্রতি রমজানে গরিব-দুঃখী অসহায় মানুষ যাদের ইফতারি কিনার সামর্থ্য নেই সেই সমস্ত পরিবারের ঘরে ঘরে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। প্রতি কোরবানি ঈদে সংগঠনের পক্ষ থেকে গরু কোরবানি দিয়ে যাদের এক টুকরো মাংস কিনার সামর্থ্য নেই সেই সমস্ত গরীব দুঃখী অসহায় মানুষের ঘরে ঘরে কোরবানির মাংস পৌঁছে দেওয়া হয়। প্রতি ঈদে এতিম দুস্থ অসহায় মানুষ যাদের ঈদে নতুন পোশাক কিনার সামর্থ্য নেই এই সমস্ত মানুষের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ করা। প্রতি ঈদে গরিব দুঃখী অসহায় মানুষ যাদের পরিবারের সাথে ঈদে সেমাইয়ের নাস্তা তৈরি করে পরিবার নিয়ে খাবে সেই সামর্থ্য নেই সেই সমস্ত পরিবারের ঘরে ঘরে ঈদ সামগ্রী বিতরণ পৌঁছে দেওয়া হয়। প্রতিবছর গরিব-দুঃখী দুস্থ অসহায় মানুষ যাদের প্রচন্ড শীতে একটি কম্বল কিনার সামর্থ্য নেই এই সমস্ত গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রতিবছর গরিব অসহায় মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা যেন সুন্দরভাবে করে যেতে পারে সেজন্য খাতা কলম সহ আর্থিক সহযোগিতা করা হয়। দেশের দুর্যোগ কালীন সময়ে সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বন্যায় পানি বন্দী গরিব-দুঃখী অসহায় মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। গরিব-দুঃখী অসহায় পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহযোগিতা করা হয়। গরিব অসহায় পরিবার তাদের মেয়েদের বিয়ে দিবে সেই সামর্থ্য নেই সেই সমস্ত কয়েকটি পরিবারের মেয়ের বিয়ের সমস্ত দায়িত্ব নিয়ে বিয়ে সম্পূর্ণ করা হয়। গরিব-দুঃখী অসহায় মানুষ যারা অসুস্থ হয়ে কষ্ট পাচ্ছে চিকিৎসা করার সামর্থ্য নেই এই সমস্ত অসহায় মানুষ যেন চিকিৎসা করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারে তাদেরকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করা হয়। মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা করা হয়। করোনা কালীন সময়ে সংগঠনের পক্ষ থেকে সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে করুণা আক্রান্ত রোগীদের ফ্রি অক্সিজেন সেবা দেওয়া হয়েছে। করোনা কালীন সময় ঘর বন্দী গরিব-দুঃখী অসহায় মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। করোনা কালীন সময়ে সংগঠনের পক্ষ থেকে সচেতন মূলক লিফলেট ও মাক্স বিতরণ করা হযেছে। সংগঠনের পক্ষ থেকে মানুষের চলাচলের সুবিধার্থে কাঁচা ও পাকা রাস্তাঘাট মেরামত করা এবং সাধারণ মানুষের চলাচলের জন্য বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হয়েছে। মাদক, ইভটিজিং, ধর্ষণের বিরুদ্ধে সবাই যেন সচেতন হয় সেজন্য সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ ও মানববন্ধন করা হয়। ধর্মের উপর অবমাননা ও দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করা হয়।
সামাজিক প্রতিটা ভালো কাজের মাধ্যমে সাফল্যের সাথে ৬টি বছর শেষ হয়ে সফলতার ৭ম বর্ষে পদার্পন। গত ৬ বছরের ধারাবাহিকতায় সামনের দিনগুলোতেও সামাজিক প্রতিটি ভালো কাজের এই ধারাবাহিকতা সবসময় অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থা এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের সাথে জড়িত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের অর্থ শ্রম মেধা পরিশ্রম সঠিক নেতৃত্বের কারণে হাটি হাটি পা পা করে মানুষের পাশে থাকা সহ ভালো প্রতিটি কাজের মধ্যে দিয়ে ৬টি বছর পূর্ণ হলো।
এই ৬টি বছর যারা আমাদেরকে ভালো কাজে উৎসাহিত করেছেন তাদের সবার জন্য রইলো শুভেচ্ছা ও ভালোবাসা।