BNCC platoon Puran Bazar Degree College, Chandpur

BNCC platoon   Puran Bazar Degree College,  Chandpur Knowledge Discipline And The Volunteers

31/05/2026
১লা মে ২০২৬সবাইকে শ্রমিক দিবস এর শুভেচ্ছা
01/05/2026

১লা মে ২০২৬
সবাইকে শ্রমিক দিবস এর শুভেচ্ছা

ফায়ারিং প্রশিক্ষণের  বিবৃতি:তারিখ: ২২/০৪/২০২৬.২০২৫-২০২৬ ব্যাচের ক্যাডেটদের জন্য পূর্বে পরিচালিত ফায়ারিং প্রাথমিক প্রশি...
22/04/2026

ফায়ারিং প্রশিক্ষণের বিবৃতি:
তারিখ: ২২/০৪/২০২৬.

২০২৫-২০২৬ ব্যাচের ক্যাডেটদের জন্য পূর্বে পরিচালিত ফায়ারিং প্রাথমিক প্রশিক্ষণ ক্লাসে অস্ত্র ধরার মৌলিক নিয়মাবলি এবং বিভিন্ন ফায়ারিং পজিশন সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণের ধারাবাহিকতায় নির্ধারিত প্রশিক্ষণসূচি অনুযায়ী উন্নত পর্যায়ের প্রশিক্ষণ ক্লাস সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়।
উক্ত ক্লাসে ক্যাডেটদেরকে অস্ত্র ধারণের সঠিক পদ্ধতি, বিভিন্ন ফায়ারিং পজিশন এবং লক্ষ্যভেদ (Aiming) এর নিয়মাবলি ব্যবহারিক প্রদর্শনের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়। একইসাথে অস্ত্রের প্রধান যন্ত্রাংশ ও তাদের কার্যকারিতা সম্পর্কে বাস্তবমুখী ধারণা প্রদান করা হয়।

বাংলাদেশ আর্মির প্রচলিত বিধি-বিধান ও প্রশিক্ষণ মানদণ্ড অনুসরণপূর্বক অস্ত্র ব্যবহারের নিরাপত্তা নির্দেশনা, শৃঙ্খলা এবং দায়িত্বশীলতার বিষয়সমূহের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
এছাড়াও, এইম বোর্ডে গ্রুপিং-এর মাধ্যমে ফায়ারিং প্রতিযোগিতায় অংশগ্রহণের পদ্ধতি সম্পর্কে ক্যাডেটদেরকে অবহিত করা হয়।
গ্রুপিংএ নির্দিষ্ট টার্গেটে একাধিক রাউন্ড ফায়ার করার পর গুলির আঘাতসমূহ কতটা কাছাকাছি অবস্থান করছে তার সমষ্টিগত ফলাফলকে বোঝানো হয়, যা শ্যুটারের স্থিরতা, নিয়ন্ত্রণ এবং লক্ষ্যভেদের দক্ষতার মান নির্ধারণে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়।

উক্ত প্রশিক্ষণ কার্যক্রম ক্যাডেটদের দক্ষতা, শৃঙ্খলা এবং নিরাপত্তা সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে মর্মে প্রত্যাশা করা যাচ্ছে।

পুরানবাজার ডিগ্রি কলেজ বিএনসিসি প্লাটুন,
মিডিয়া সেল।

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সম্মাননা প্রদান অনুষ্ঠান প্রতিবেদন।বিষয় : সনদপত্র ও মেডেল বিতরণী অনুষ্ঠান ২০২৬...
21/04/2026

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সম্মাননা প্রদান অনুষ্ঠান প্রতিবেদন।

বিষয় : সনদপত্র ও মেডেল বিতরণী অনুষ্ঠান ২০২৬।

২০ এপ্রিল ২০২৬ ইং, সকাল ১০ ঘটিকায় কুমিল্লা ক্যান্টনমেন্টস্থ ইস্পাহানি ক্যান্টনমেন্ট কলেজে
২০২৫ সেন্ট্রাল ক্যাম্প এবং জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা দায়িত্ব পালনে নিয়োজিত ক্যাডেটদের মাঝে মেডেল ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাডেটদের হাতে মেডেল ও সনদপত্র তুলে দেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর মাননীয় ডিজি মহোদয়- ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ আল মাসুদ, BGBMS, PBGMS, ndc, psc

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার এবং পুরানবাজার ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ লেফটেন্যান্ট মো: শোয়ায়েব।

উক্ত অনুষ্ঠানে সেন্ট্রাল ক্যাম্প-১ এ অংশগ্রহণ করার জন্য
প্রাক্তন:-
ক্যাডেট আন্ডার অফিসার (২০২৫ সেশন) মোঃ জোবায়ের ইসলাম আসিফ, সম্মাননা হিসেবে মেডেল প্রদান করা হয়।



নির্বাচনী দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে ২০২৪–২৫ সেশনের ক্যাডেটদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়—

ক্যাডেট ল্যান্স কর্পোরাল
প্রিয়াস গোস্বামী
ক্যাডেট নম্বর: 24080903।

ক্যাডেট
নয়ন চন্দ্র দেবনাথ
ক্যাডেট নম্বর: 24080901

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত অতিথিবৃন্দ ক্যাডেটদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের প্রশংসা করেন।

তারিখ: ১৮/০৪/২০২৬বিষয়ঃ চাঁদপুর-৩ আসন-এর মাননীয় সংসদ সদস্যকে পুরান বাজার ডিগ্রি কলেজ বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে গার্ড...
18/04/2026

তারিখ: ১৮/০৪/২০২৬
বিষয়ঃ চাঁদপুর-৩ আসন-এর মাননীয় সংসদ সদস্যকে পুরান বাজার ডিগ্রি কলেজ বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান।

চাঁদপুর জেলায় এই প্রথমবারের মতো নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়, যা একটি গৌরবময় ও তাৎপর্যপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত।

আজ শেখ ফরিদ আহমেদ মানিক, মাননীয় সংসদ সদস্য, পুরানবাজার ডিগ্রি কলেজের ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সসম্মানে উপস্থিত হন। উক্ত অনুষ্ঠানে পুরানবাজার ডিগ্রি কলেজ বিএনসিসি প্লাটুন কর্তৃক তাঁকে যথাযথ সামরিক শৃঙ্খলা, মর্যাদা ও প্রটোকল অনুসরণপূর্বক গার্ড অব অনার প্রদান করা হয়।
উক্ত গার্ড পার্টির গার্ড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ক্যাডেট কর্পোরাল, সামিয়া রহমান (২০২৪–২০২৫) এবং সেকেন্ড গার্ড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন শাফিনুর রহমান (২০২৫–২০২৬)।

সমগ্র কার্যক্রম শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে সম্পন্ন হয়, যা উপস্থিত সকলের নিকট প্রশংসিত হয়।

Address

Chandpur

Telephone

+8801874274562

Website

Alerts

Be the first to know and let us send you an email when BNCC platoon Puran Bazar Degree College, Chandpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BNCC platoon Puran Bazar Degree College, Chandpur:

Share