আলোর পথিক সমাজ সংঘ

আলোর পথিক সমাজ সংঘ "পরিবর্তন শুরু হয় তোমার থেকেই—
এসো সমাজের জন্য কিছু করি, একসাথে, একহয়ে!"

আমরা যেন সহীহ্ শুদ্ধ ভাবে কুরআন শিখি। ১৫/২০ বছর আগে আমাদের এলাকার  মক্তব গুলোতেও সহীহ্ শুদ্ধ ভাবে পড়ানো হতো না। এখন হয় ক...
05/08/2026

আমরা যেন সহীহ্ শুদ্ধ ভাবে কুরআন শিখি। ১৫/২০ বছর আগে আমাদের এলাকার মক্তব গুলোতেও সহীহ্ শুদ্ধ ভাবে পড়ানো হতো না। এখন হয় কিনা জানা নেই। বর্তমানে অনলাইনের যুগে অনলাইন থেকেও সহজে শিখা যায়।
APSSMAH

যার মা নেই—এই বাক্যটির মধ্যে লুকিয়ে থাকে এক গভীর নিঃসঙ্গতা ও অপূরণীয় শূন্যতা। মা ছাড়া পৃথিবীটা বড়ই একা, যা কেবল সেই মান...
05/08/2026

যার মা নেই—এই বাক্যটির মধ্যে লুকিয়ে থাকে এক গভীর নিঃসঙ্গতা ও অপূরণীয় শূন্যতা। মা ছাড়া পৃথিবীটা বড়ই একা, যা কেবল সেই মানুষটিই উপলব্ধি করতে পারে যে এই চরম সত্যের মুখোমুখি হয়েছে।

04/08/2026

২০২৪ সাল। আজ রাতে লক্ষ লক্ষ মা-বোন তাহাজ্জুদ এবং সাহরি করে রোজা রাখার নিয়ত করেছিলো।

📚 জুলাই মাসব্যাপী বই রিভিউ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা 🏆আলহামদুলিল্লাহ!আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, আলোর পথিক সমাজ সংঘ আ...
04/08/2026

📚 জুলাই মাসব্যাপী বই রিভিউ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা 🏆

আলহামদুলিল্লাহ!
আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, আলোর পথিক সমাজ সংঘ আয়োজিত জুলাই মাসব্যাপী বই রিভিউ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। সকল অংশগ্রহণকারীর মূল্যায়নের ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হলো।

🌟 বিজয়ী:
🏅 ফাতেমা আক্তার মালিহা

বিজয়ীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মহান আল্লাহ তাআলা তাঁর জ্ঞানচর্চা ও বইপড়ার আগ্রহকে আরও সমৃদ্ধ করুন। 🤲

এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের মূল্যবান অংশগ্রহণ, বইপড়ার প্রতি ভালোবাসা এবং সুন্দর রিভিউ আমাদের নতুন নতুন আয়োজন করতে অনুপ্রাণিত করেছে।

📖 বই হোক আমাদের নিত্যসঙ্গী, জ্ঞান হোক আমাদের আলোর পথচলার পাথেয়।

ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আলোর পথিক সমাজ সংঘ-এর বিভিন্ন শিক্ষা, সাহিত্য ও সেবামূলক আয়োজনে আপনাদের সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।

— আলোর পথিক সমাজ সংঘ

🏆 চাঁদপুর জেলাব্যাপী ৮ম বার্ষিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬।🎁 ক গ্রুপের প্রথম পুরস্কার ২০,০০০ টা...
02/08/2026

🏆 চাঁদপুর জেলাব্যাপী ৮ম বার্ষিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬।

🎁 ক গ্রুপের প্রথম পুরস্কার ২০,০০০ টাকা।
🎁 খ গ্রুপের প্রথম পুরস্কার ১৫,০০০ টাকা।

📢 চাঁদপুর জেলার হিফজ বিভাগের শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

📅 রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ১৮ নভেম্বর ২০২৬।

🌿 আলোর পথিক সমাজ সংঘের উদ্যোগে পবিত্র কুরআনের হাফেজদের সম্মানিত ও উৎসাহিত করতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মহতী আয়োজন।

📅 মূল প্রতিযোগিতা: ২১ নভেম্বর ২০২৬ (শনিবার)।
🕗 সময়: সকাল ৮:০০টা।
📍 স্থান: আলোর পথিক সমাজ সংঘের অফিস সংলগ্ন মাঠ, সাহেব বাজার, কলেজ রোড, মতলব উত্তর, চাঁদপুর।

📖 প্রতিযোগিতার বিভাগ:

🔹 গ্রুপ (ক): ধারাবাহিক যে কোনো ১৫ পারা
👦 বয়স: অনূর্ধ্ব ১৪ বছর
🥇 ১ম পুরস্কার: ২০,০০০ টাকা

🔹 গ্রুপ (খ): ধারাবাহিক যে কোনো ৫ পারা
👦 বয়স: অনূর্ধ্ব ১২ বছর
🥇 ১ম পুরস্কার: ১৫,০০০ টাকা

🏅 এছাড়াও ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম স্থান অর্জনকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। গ্রীনকার্ডপ্রাপ্ত সকল প্রতিযোগীর জন্যও থাকবে নগদ ক্যাশ পুরস্কার।

🎤 ইসলামী সংগীত পরিবেশন করবেন কলরব-এর জনপ্রিয় শিল্পীঃ-
✨ তাওহীদ জামিল।
✨ তাহসিনুল ইসলাম।

📌 বিশেষ নির্দেশনা:

✅ বাছাই পর্বে প্রতি গ্রুপ থেকে ১৫ জন করে মোট ৩০ জন মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
✅ প্রতিযোগীকে অবশ্যই চাঁদপুর জেলার যেকোনো মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী হতে হবে।
✅ রেজিস্ট্রেশনের সময় জন্মসনদ ও এক কপি ছবি জমা দিতে হবে।
✅ জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত কেউ অংশগ্রহণ করতে পারবেন না।

📞 বিস্তারিত জানতে ও নিবন্ধন করতে: ০১৮৭২-৫৪৭০১০

🍽️ ইনশাআল্লাহ সকল প্রতিযোগী, শিক্ষক ও সম্মানিত আলেমদের জন্য খাবারের ব্যবস্থা থাকবে।

🤲 আপনার সন্তান, শিক্ষার্থী ও পরিচিত হিফজ শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করুন। আসুন, কুরআনের হাফেজদের সম্মানিত করতে সবাই একসাথে এগিয়ে আসি।

📌 রেজিস্ট্রেশন ফরম কমেন্টে দেওয়া হয়েছে।

01/08/2026

✅ মাসজুড়ে বই রিভিউ প্রতিযোগিতায় বেশ কয়েকজন অংশ নিয়েছেন আলহামদুলিল্লাহ্। বিজয়ীর নাম খুব দ্রুতই প্রকাশ হবে ইনশাআল্লাহ্।

আপনি ফেসবুক ব্যবহার করছেন, নাকি ফেসবুক আপনাকে ব্যবহার করছে? 😱অ্যালগরিদমের এই নীরব ফাঁদে পড়ে প্রতিদিন আমাদের কত মূল্যবান ...
01/08/2026

আপনি ফেসবুক ব্যবহার করছেন, নাকি ফেসবুক আপনাকে ব্যবহার করছে? 😱

অ্যালগরিদমের এই নীরব ফাঁদে পড়ে প্রতিদিন আমাদের কত মূল্যবান সময় নষ্ট হচ্ছে, তা কি কখনো ভেবে দেখেছেন?

এই ছবিটার দিকে গভীর দৃষ্টিতে তাকান.."রিয়াজুল জান্নাহ"—দুনিয়ার বুকে এক টুকরো জান্নাত* 🌿✨ছবিটার দিকে তাকালেই কলিজা শীতল ...
31/07/2026

এই ছবিটার দিকে গভীর দৃষ্টিতে তাকান.."রিয়াজুল জান্নাহ"—দুনিয়ার বুকে এক টুকরো জান্নাত* 🌿✨

ছবিটার দিকে তাকালেই কলিজা শীতল হয়ে যায় মাশাআল্লাহ সুবহানাল্লাহ

এই যে সোনালী কারুকার্য করা দরজা, সবুজ ব্যানারে ঝলমল করা পবিত্র হাদিসের জান্নাতি বানী ..
এটা আর কোনো সাধারণ জায়গা না। এটা *রিয়াজুল জান্নাহ*।

*"মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মিন রিয়াজিল জান্নাহ"*

নবীজি ﷺ এর সেই পবিত্র হাদিস এখানে সোনালী অক্ষরে লেখা আছে:
*"আমার ঘর এবং আমার মিম্বরের মাঝের জায়গাটুকু হলো জান্নাতের বাগানগুলোর একটি বাগান"*

হ্যাঁ ভাই, এই জায়গাটাই।
মসজিদে নবীর ভেতরে, নবীজির ﷺ রওজা মোবারক আর মিম্বর শরীফের মাঝখানের জান্নাতের অংশের জায়গা।

*জান্নাতের ভিতরে দাঁড়িয়ে নামাজ*

দেখেন, পাশে কত মানুষ নামাজ পড়ছে। সাদা জুব্বা, সবুজ রুমাল, অশ্রুসিক্ত চোখ।
তারা জানে তারা কোথায় দাঁড়িয়ে আছে।

দুনিয়ার আর কোথাও নামাজ পড়লে ১ রাকাতে ১ নেকি।
কিন্তু এই *রিয়াজুল জান্নাহ* তে ১ রাকাত নামাজ = ৫০ হাজার রাকাতের সওয়াব।

কল্পনা করেন! এখানে সিজদা দেওয়া মানে জান্নাতের মাটিতে কপাল ঠেকানো।
এখানে দোয়া করা মানে ফেরেশতারা "আমিন" বলা।

*কেন কাঁদে মানুষ এখানে এসে?*

কারণ এখানে বাতাসে নবীজির ﷺ এর ঘ্রাণ।
এই দেয়ালগুলো নবীজির ﷺ সাহাবীদের স্পর্শ পেয়েছে।
এই মিম্বরে দাঁড়িয়ে নবীজি ﷺ উম্মতকে ওয়াজ করেছেন।

সোনালী খুঁটি, ঝাড়বাতির আলো, সবুজ কার্পেট... সবকিছু যেন বলে "তুমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছো"।

হাদিসে আছে, কিয়ামতের দিন এই রিয়াজুল জান্নাহকে জান্নাতে উঠিয়ে নেওয়া হবে।
তাই তো মানুষ হুমড়ি খেয়ে পড়ে এখানে। ২ ঘন্টা লাইনে দাঁড়িয়েও একবার সিজদা দিতে চায়।

*আমার মনের কথা*

ভাই, ছবিটা দেখে মনে হচ্ছে আমি নিজেই ওখানে দাঁড়িয়ে আছি।
হাত তুলে দোয়া করছি... "ইয়া রাসুলুল্লাহ, একবার ডাক দেন। আপনার উম্মত দরজায় এসেছে"।

আল্লাহ যেন আমাদের সবাইকে একবার হলেও এই "জান্নাতের টুকরো" তে সিজদা করার তৌফিক দেন।
যেদিন যাবো, সেদিন যেন চোখের পানি থামাতে না পারি।

*আমিন, সুম্মা আমিন* 🤲

রাসুল ﷺ এর রওজার পাশে দাঁড়িয়ে বলতে ইচ্ছা করে:
"ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসুল সালামু আলাইকা"

“আল্লাহুম্মা সাল্লি ‘আলা মুহাম্মদ (ﷺ)”
30/07/2026

“আল্লাহুম্মা সাল্লি ‘আলা মুহাম্মদ (ﷺ)”

29/07/2026

আমাদের জুলাই মাসজুড়ে বই রিভিউ প্রতিযোগিতাটি আর মাত্র ২ দিন।

Address

College Road, Saheb Bazar, Matlab Uttar
Chandpur
3640

Alerts

Be the first to know and let us send you an email when আলোর পথিক সমাজ সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share