17/02/2026
একটি বিশেষ ঘোষণা:
নাওপুরা গ্রামের সকল শিক্ষার্থী ও সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নাওপুরা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং কুইজ, সিরাত, কুরআন তিলাওয়াত ও নাতে রাসুল (সা.) প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
তারিখ: ঈদুল ফিতরের ২য় দিন (১দিন পর)।
#কৃতি_শিক্ষার্থী_সংবর্ধনা
নাওপুরা গ্রামের যেসকল শিক্ষার্থী ২০২৪ ও ২০২৫ সালের SSC ও HSC পরীক্ষা A+ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে, পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে তাদেরকে নাওপুরা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হবে। উল্লেখিত শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট সহ যোগাযোগ করার জন্য বলা হলো।
* #কুইজ_প্রতিযোগিতা
২য় শ্রেণি থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবে। প্রত্যেক শ্রেণির ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ পুরস্কার রয়েছে। এছাড়া কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহী শিক্ষার্থীদের সিলেবাস শীট সংগ্রহ করার জন্য বলা হলো।
প্রতিযোগিতার তারিখ: ১৪ই মার্চ ২০২৬
পুরস্কার বিতরণ: ঈদুল ফিতরের ২য় দিন
#সিরাত_প্রতিযোগিতা
সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ২০০ শব্দে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী (সিরাত) সম্পর্কে লিখে নাওপুরা সমাজকল্যাণ ফাউন্ডেশনে জমা দিতে হবে। নাওপুরা গ্রামের সকলের জন্য সিরাত প্রতিযোগিতা উন্মুক্ত করা হয়েছে অর্থাৎ যেকেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হবে।
জমা দেওয়ার শেষ তারিখ: ১৬ই মার্চ ২০২৬
পুরস্কার বিতরণ: ঈদুল ফিতরের ২য় দিন
#কুরআন_তিলাওয়াত_ও_নাতে_রাসুল_(সাঃ) প্রতিযোগিতা
নাওপুরা গ্রামের সকলের জন্য কুরআন তিলাওয়াত ও নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা উন্মুক্ত করা হয়েছে অর্থাৎ যেকেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হবে।
প্রতিযোগিতার তারিখ: ১৬ই মার্চ ২০২৬
পুরস্কার বিতরণ: ঈদুল ফিতরের ২য় দিন
যোগাযোগ:
Md Abdur Rahman [01645-105429]
Mahfujur Rahman [01600-235559]
Sha Nto [ 01860-487683 ]