18/09/2026
দুই অসহায় পরিবারের পাশে কাশিমপুর মানবকল্যাণ ফাউন্ডেশন
মানবতার সেবায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় কাশিমপুর মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে দুটি পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
কাশিমপুর পাটোয়ারী বাড়ির মরহুম শাহমিরানের পরিবারকে ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৪ হাজার টাকা
এছাড়া কাশিমপুর বড়বাড়ির মরহুম সুমনের টাইফয়েড আক্রান্ত দুই শিশুর এবং তার স্ত্রী চিকিৎসার জন্য ১০( সংগঠন থেকে ৫ হাজার আলী আহমদ সুমন ৫ হাজার) টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
সহায়তা পেয়ে পরিবারের সদস্যরা ফাউন্ডেশন ও সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আল্লাহ তাআলা সকলের দান কবুল করুন এবং অসহায় মানুষের পাশে থাকার তৌফিক দান করুন। আমিন।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা আলী আহমদ সুমন, ফারুক হোসাইন ও মনজুর আলম, সাধারণ সম্পাদক কাওসার আলম, কোষাধ্যক্ষ শাহাদাত হোসাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানবতার সেবায় কাশিমপুর মানবকল্যাণ ফাউন্ডেশন—অসহায় মানুষের পাশে, সবসময়।