Matter To US

Matter To US উপহার সামগ্রী চলে যাবে দরজায় দরজায়।আপনার সম্মান রক্ষার্থে গোপনীয়তাই আমাদের একমাত্র লক্ষ্য।

01/09/2024

একজন আগুন্তক ব্যাক্তি কল করেছিলেন উনি ৬০ হাজার টাকা ডোনেট করবেন বন্যায় আক্রান্ত মানুষের জন্য। টাকা কালেক্ট করতে আমাদের প্রতিনিধি একজন গিয়ে দাড়িয়ে ছিলেন প্রায় ১ ঘন্টা যাবত তারপর উনি বল্লেন উনি জুয়ায় হেরে গেছেন সব টাকা কিন্তু উনার নিজের প্রতি অনেক বিশ্বাস উনি আমাদের থেকে ৫ হাজার ধার চাইলেন উনি জুয়ায় জিতে বন্যার্থদের আবার দান করার ব্যাবস্থা করবেন।😵‍💫

শাহারাস্তি!  এই জায়গার পরিস্থিতি যা শুনেছি সেইরকম না মূলত সম্পূর্ণ  শাহারাস্তি খারাপ অবস্থায় নেই কিন্তু কিছু কিছু স্পেছি...
29/08/2024

শাহারাস্তি! এই জায়গার পরিস্থিতি যা শুনেছি সেইরকম না মূলত সম্পূর্ণ শাহারাস্তি খারাপ অবস্থায় নেই কিন্তু কিছু কিছু স্পেছিফিক জায়গায় সমস্যা রয়েছে আর যেখানে সমস্যা রয়েছে সেগুলো খুব খারাপ অবস্থায় রয়েছে।

শাহারাস্তি খুব খারাপ অবিজ্ঞতার শিকার হয়েছি আমরা একেকজন লুটপাট এবং সঠিক যায়গায় আপনাদের আমানত পৌছাতে দিচ্ছিলো না। যে স্পট গুলো ভালো রয়েছে অইসব যায়গায় জোর পূর্বক নেওয়ার চেষ্টা করেছিলো। কিন্তু আমাদের টিম মেম্বারাও নাছোড় বান্দা ছিলো একেকটা। গালি খেয়েছি ধাওয়া খেয়েছি কিন্তু আপনাদের দেওয়া একটা আমানতও উল্টো পাল্টা যায়গায় পৌছাতে দেই নি আমরা। সঠিক যায়গায় বিতরন করেছি আলহামদুলিল্লাহ।

গতকাল সারাদিন কেটে যায় আমাদের শাহারাস্তিতে এবং সকল দিকের চাপ মোকাবেলা করতে গিয়ে তেমন কোন ছবি তুলতে পারি নি আমরা যার জন্য একদমই ক্ষমাপার্থি। আমাদের মেজর অভিজান ছিলো রাতের অন্ধকার সময়ে এলাকার মানুষের চাপে পোছাতে সন্ধ্যা থেকে রাত্র হয়ে যায়।
আমরা পূরো শাহারাস্তি কভার করতে সক্ষম হই নি ফান্ডের অভাবে তাও চেষ্টা করেছি যে কোন একটি গ্রামে যাওয়ার। আমরা শাহারাস্তির মনিপুর নামক গ্রামের একদম শেষ দিকে গিয়েছিলাম যেখানে বেশিরভাগ যায়গায় বুক সমান পানিতে তলিয়ে রয়েছে এবং তারা অন্যান্য টিমের সহোযোগীতা থেকে বঞ্চিত ছিলো তাই কষ্ট হলেও আমাদের টীম জানজীবন লাগিয়ে দিয়েছে এবং পৌছে দিয়েছে উপহার সামগ্রী আলহামদুলিল্লাহ।❤️

27/08/2024

আসসালামু আলাইকুম,
আজকের দিনের আপডেট ↓
আগামীকাল সকালে আমাদের টিম ত্রাণ নিয়ে যাবে শাহরাস্তির উদ্দেশ্যে।

★★ প্রত্যন্ত এরিয়াতে ত্রাণ পাঠাতে পারছেন না এমন কোনো গ্রুপ থাকলে আমাদের সাথে আজকে রাতেই যোগাযোগ করুন। আমরা ইন শাহ আল্লাহ আপনার আমানত তাদের কাছে পৌঁছে দিব

★★আপনারা আর্থিকভাবে সহযোগিতা করতে চাইলে করতে পারেন৷ আর যারা ত্রাণ পাঠাতে পারছেন না প্রত্যন্ত এরিয়ায় তারা আমাদের সাথে যোগাযোগ করুন। কাল আপনাদের ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব৷ ❤️

যোগাযোগ :
01917268625
01615051321

26/08/2024

ভালবাসা অবিরাম চলতেই আছে আল্লাহ তায়ালার রহমতে❤️

কথা একটাই রাখে আল্লাহ মারে কে☝️

আসসালামু আলাইকুম, আজকের আপডেট :আমরা আজকে কুমিল্লার বুড়িচং উপজেলায় নৌকা নিয়ে প্রত্যন্ত এরিয়ায় যেমন ছাতিয়ানি, জিরুল, সাহেব...
26/08/2024

আসসালামু আলাইকুম,
আজকের আপডেট :
আমরা আজকে কুমিল্লার বুড়িচং উপজেলায় নৌকা নিয়ে প্রত্যন্ত এরিয়ায় যেমন ছাতিয়ানি, জিরুল, সাহেববাগ, পূর্ণমতি, বারোসর, রাজাপুর, আমতলী, ছয়গ্রাম এই এরিয়াগুলোতে উপহার পৌঁছে দিতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ।
আমরা উপহার নিয়ে একদম এমন বাড়িঘর পর্যন্ত পৌঁছেছি যেই বাড়িগুলোর পর আর কোনো বাড়ি নেই। পেছনের অংশে বর্ডার৷
আমরা এখন চাঁদপুর ফিরে যাচ্ছি। চাঁদপুরে পানি বাড়ছে আশংকাজনক হারে। আপনারা সবাই দোয়া করবেন আর সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আপনাদের অনুদানের উপরই নির্ভর করবে আমরা কতদিন আর এই কাজ চালিয়ে যেতে পারব৷

আসসালামু আলাইকুম, আজকের দিনের আপডেট ↓আমাদের একটা টিম আগামীকাল চাঁদপুরের প্রত্যন্ত এলাকা- ফরিদগঞ্জ, রায়পুর, শরীয়তপুর, রাজ...
24/08/2024

আসসালামু আলাইকুম,
আজকের দিনের আপডেট ↓
আমাদের একটা টিম আগামীকাল চাঁদপুরের প্রত্যন্ত এলাকা- ফরিদগঞ্জ, রায়পুর, শরীয়তপুর, রাজেশ্বর এরিয়াগুলোতে ত্রাণ নিয়ে যাবে।
আর আগামীকাল সকালে আমরা আরেকটা টিম ত্রাণ নিয়ে যাব কুমিল্লার উদ্দেশ্যে।

★★ আমরা নৌকার মাধ্যমে কুমিল্লার বুড়িচং উপজেলায় ত্রাণ নিয়ে যাব। ট্রাক বা নৌকা স্বল্পতায় প্রত্যন্ত এরিয়াতে ত্রাণ পাঠাতে পারছেন না এমন কোনো গ্রুপ থাকলে আমাদের সাথে আজকে রাতেই যোগাযোগ করুন। আমরা ইন শাহ আল্লাহ আপনার আমানত তাদের কাছে পৌঁছে দিব

★★আপনারা আর্থিকভাবে সহযোগিতা করতে চাইলে করতে পারেন৷ আর যারা ত্রাণ পাঠাতে পারছেন না প্রত্যন্ত এরিয়ায় তারা আমাদের সাথে যোগাযোগ করুন। কাল আপনাদের ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব৷ কাল আমরা যাচ্ছি কুমিল্লা বুড়িচং উপজেলায়।
সকলের দোয়া প্রার্থী ❤️

যোগাযোগ : 01917268625 Rakib

+880 16 1505 1321 Abdullah

019 1740 0208 Mehedi

+880 16 2552 2585 Ibrahim

আলহামদুলিল্লাহ আমরা চাঁদপুর থেকে প্রায় ১৭ থেকে ১৮ টা স্পিডবোট নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছি। আল্লাহ ভরসা। চাঁদপুরে আমা...
22/08/2024

আলহামদুলিল্লাহ আমরা চাঁদপুর থেকে প্রায় ১৭ থেকে ১৮ টা স্পিডবোট নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছি। আল্লাহ ভরসা।

চাঁদপুরে আমাদের টিম ফান্ডিং এর জন্য কাজ করবে। আপনাদের সবার সহযোগিতা চাই রেসকিউ এবং ত্রানের জন্য।

Matter To US

Funding :

Nogod agent: 01846992008
Bkash personal 01917400208
Bkash payment 01613833318

Bank:

Muhammad Mahadi Hasan
7017517458469
Dutch bangla bank plc
Chandpur Branch

Muhammad Mahadi Hasan
20501346700212113
Islami bank plc
Chandpur Branch

MATTER TO US. প্রিয় দেশবাসী, আপনারা সবাই অবগত আছেন বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় চলমান বন্যা পরিস্থিতি নিয়ে। আমরা এই...
22/08/2024

MATTER TO US.

প্রিয় দেশবাসী, আপনারা সবাই অবগত আছেন বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় চলমান বন্যা পরিস্থিতি নিয়ে। আমরা এই সময় অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে চাই। আমরা এই সময়ে যদি এই মানুষগুলোর পাশে দাঁড়াতে না পারি, আমার মনুষত্ব প্রশ্নবিদ্ধ হবে। আমার বিবেক আমাকে রক্তাক্ত করবে। আমি কেনো বিপদে কারো বেঁচে থাকার সম্বল হতে পারলাম না?

আমাদের এই উদ্যোগ আমরা শুরু করেছিলাম করোনার মাঝে। তখন মৃত্যু ঝুঁকি নিয়েও আমরা আমাদের সমাজের মানুষদের কাছে পৌঁছে দিয়েছিলাম আপনাদের দেওয়া সাহায্য। আপনাদের দেওয়া প্রতিটি পয়সা আমরা চেষ্টা করেছি সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার। যখন করোনার মৃত্যু কাফন মাথায় নিয়ে আমরা করতে পেরেছি, আপনাদের সাহায্য পেলে আমরা আরো একবার এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে চাই।

তখন আপনারা দেশ বিদেশ থেকে অনেকভাবে সাহায্য করেছেন, আমরা পরিশ্রম করেছি আপনার কষ্টে উপার্জিত টাকা যেনো কারো উপকারে আসে, যেই মানুষগুলোর দুইদিন আগেও সব কিছু ছিলো, তারাই আজ একেবারে নিঃস্ব হয়ে গেলো। তাদের ভবিষ্যত বর্তমান সব অন্ধকার হয়ে আছে। তাই, এই অন্ধকারের মাঝে আপনার একটা টাকা হতে পারে কারো বেঁচে থাকার জ্বালানী শক্তি। তাই, আপনাদের কাছে অনুরোধ, যেভাবে আপনারা করোনার সময়ে আমাদের উপর ভরসা করেছেন, আমাদেরকে সাহায্য করেছেন, আরো একবার আপনারা আপনার সাহায্য আমাদেরকে পাঠাবেন দয়া করে। এর সর্বোচ্চ কার্যকারিতা আমরা‌ নিশ্চাত করবো ইনশাআল্লাহ।

Bkash personal: 01917400208
Bkash payment: 01613833318
Nogod agent: 01846992008

Bank details:
Muhammad Mahadi Hasan
7017517458469
Dutch bangla bank plc
Chandpur Branch

Muhammad Mahadi Hasan
20501346700212113
Islami bank plc
Chandpur Branch

Address

Chandpur
3600

Telephone

+8801710305198

Website

Alerts

Be the first to know and let us send you an email when Matter To US posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share