মইনীয়া যুব ফোরাম, চাঁদপুর।

মইনীয়া যুব ফোরাম, চাঁদপুর। Its registration number is Dha-09674 (8 - 0984).

This is the official page of the Chandpur District Branch of Mainiya Youth Forum in Bangladesh, registered by the Department of Social Welfare, Government of the People's Republic of Bangladesh.

অধ্যাপক ড.ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীনসরকারকে অভিনন্দনঃ বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)বিশিষ্ট অর্থনীতিবিদ, শান্তি...
09/08/2024

অধ্যাপক ড.ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন
সরকারকে অভিনন্দনঃ বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)
বিশিষ্ট অর্থনীতিবিদ, শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ড.মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে গঠিত অন্তবর্তী কালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ও মহাসচিব এডভোকেট আব্দুল আজিজ সরকার।
পার্টির দপ্তর সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, জাতির এই ক্রান্তি লগ্নে দেশ গঠনে আমরা নতুন সরকারের পাশে থেকে সকল প্রকার সহযোগিতা দিতে প্রস্তুত। আমরা বিশ্বাস করি বর্তমান গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশ জাতির কল্যাণে কাজ করে যাবেন। নেতৃবৃন্দ বলেন, অধ্যাপক ডক্টর ইউনুস সাহেবের আন্তর্জাতিকভাবে যে সুনাম ও কর্মদক্ষতা রয়েছে তিনি দেশের কল্যাণে তাঁর মেধা ও যোগ্যতার সবটুকু দিয়ে আন্তর্জাতিকভাবে দেশের জন্য নতুন দিগন্তের সূচনা করবেন। গড়ে তুলবেন জাতি , ধর্ম, বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন, অসাম্প্রদায়িক সাম্যের কল্যাণ রাষ্ট্র।
বিএসপি নেতারা বলেন তারুণ্যের প্রাণশক্তি ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করে যে গণঅভ্যুত্থান ঘটিয়েছেন কোনো অশুভ শক্তির উগ্রতা, হটকারীতা, প্রতিশোধপরায়ণতা ও প্রতিহিংসার কারণে কোনভাবেই যেন, তা ব্যহত না হয়।
আমাদের মনে রাখতে হবে যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে বসলে বিনয়ী হয়। আর অযোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় বসলে অহংকারী হয়। অহংকার, দুর্নীতি, স্বজন প্রীতি, হিংসা, প্রতিহিংসার কারণসহ, মত প্রকাশের স্বাধীনতা ও সু-শাসন না থাকায় বিগত সরকারের পতন হয়েছে। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আইন, সু-শাসন প্রতিষ্ঠা ও সুষম বন্টনের মাধ্যমে বৈষম্যহীন দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।
বার্তা প্রেরক
স্বাক্ষরিত
মো: ইব্রাহিম মিয়া
দপ্তর সম্পাদক
বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)
মোবাইল নং- ০১৮১৯৮৯৩৩০৯,০১৭০৭৮৯৩৩০৯
তারিখ : ০৮/০৮/২০২৪ইং

বিসমিল্লাহির রাহমানির রাহিম."হাজারো ছাত্র-জনতার জীবনের বিনিময়ে অর্জিত বিজয় এবং সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকার-কে শুভে...
09/08/2024

বিসমিল্লাহির রাহমানির রাহিম.
"হাজারো ছাত্র-জনতার জীবনের বিনিময়ে অর্জিত বিজয় এবং সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকার-কে শুভেচ্ছা ও অভিনন্দন"
-ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী

"লাখো ছাত্র-জনতার অভুথ্যানে অর্জিত বিজয়ের ধারক-বাহক হিসেবে 'নোবেল জয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে গঠিত ১৭ সদস্যের 'অন্তর্বর্তীকালীন সরকার'-কে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। আমি, বিশ্বাস করি এই 'অন্তর্বর্তীকালীন সরকার' দেশের প্রতিটি সেক্টরকে সংস্কার করে, একটি দুর্নীতি মুক্ত দেশ উপহার ও অবাধ-সুষ্ঠু অংশগ্রহনমুলক জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রতিনিধির নিকট ক্ষমতা অর্পন করবে। সদ্য শপথ নেয়া এই সরকারকে অধিক প্রজ্ঞা ও ধৈর্যের সাথে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আইন-শৃঙ্খলা ফিরিয়ে এনে জনমনের শঙ্কা দুর করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহন জরুরী। ছাত্র-জনতার আস্থা ও বিশ্বাস এবং জনগণের ভালবাসা ও সমর্থনে দ্রুত একটি বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা উপহার দিবে এই আশাবাদ ব্যক্ত করছি।

মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে দেশ প্রেমে কবুল করুন, দেশের জন্য, দেশের মানুষের জন্য অবদান রাখার তৌফিক দান করুন। আমিন।

আল্লাহ হাফেজ!
বাংলাদেশ-জিন্দাবাদ।

-ড. শাহজাদা সাইয়্যেদ সাইফুদ্দিন আহমেদ।
চেয়ারম্যান, বাংলাদেশ সুপ্রিম পার্টি -বিএসপি।বিসমিল্লাহির রাহমানির রাহিম.

চেয়ারম্যান, বাংলাদেশ সুপ্রিম পার্টি -বিএসপি।

Address

Chandpur
Chandpur
3600

Alerts

Be the first to know and let us send you an email when মইনীয়া যুব ফোরাম, চাঁদপুর। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share