Gridakalindia Debating Society

Gridakalindia Debating Society Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gridakalindia Debating Society, Community Organization, Chandpur.

"গৃদকালিন্দিয়া ডিবেটিং সোসাইটি
শিক্ষা মূলক সংগঠন।যেটি শিক্ষার্থীদের সৃজনশীলতা নিয়ে কাজ করে এবং মেধাকে আরও ক্ষুরধার করতে সহায়তা করে"

"গৃদকালিন্দিয়া এই বিতর্ক সংগঠনের উৎপত্তি স্থান হলেও এর বিস্তার এখন জাতীয় পর্যায় পর্যন্ত"

"যুক্তিই হোক মুক্তির পথ"

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা 🍁
13/04/2026

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা 🍁

 #মানবিক_উপজেলা_নির্বাহী_কর্মকর্তা #ফরিদগঞ্জ_উপজেলা #শ্রদ্ধেয়_সেটু_কুমার_বড়ুয়া_স্যারআমরা আপনার প্রতি কৃতজ্ঞ হয়ে গেলাম।রক...
29/03/2026

#মানবিক_উপজেলা_নির্বাহী_কর্মকর্তা
#ফরিদগঞ্জ_উপজেলা
#শ্রদ্ধেয়_সেটু_কুমার_বড়ুয়া_স্যার

আমরা আপনার প্রতি কৃতজ্ঞ হয়ে গেলাম।
রক্তদানের মাধ্যমে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ফরিদগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সেটু কুমার বড়ুয়া। সম্প্রতি ফরিদগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তিরত এক সিজারিয়ান রোগীর জরুরি রক্তের প্রয়োজন হওয়ার বিষয়টি জানতে পেরে তিনি নিজেই হাসপাতালে উপস্থিত হয়ে স্বেচ্ছায় রক্তদান করেন। প্রশাসনের একজন উদ্ধর্তন কর্মকর্তার এমন মানবিক উদ্যোগ সত্যিই বিস্ময়কর এবং এটি অনুকরণীয় ।

আপনার এই মহৎ উদ্যোগ শুধু একজন রোগীর জীবন রক্ষায় সহায়তা করেনি, বরং এই ফরিদগঞ্জ তথাপি সমগ্র বাংলাদেশের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

#গৃদদকালিন্দিয়া_ডিবেটিং_সোসাইটির পক্ষ থেকে আপনার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রইলো।

শোকবার্তা🥹 #আহনাফ_তাহমীদ_রাইয়ান_আর_নেইআমরা গভীর শোকের প্রকাশের সাথে জানাচ্ছি যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক ...
26/03/2026

শোকবার্তা🥹
#আহনাফ_তাহমীদ_রাইয়ান_আর_নেই

আমরা গভীর শোকের প্রকাশের সাথে জানাচ্ছি যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক এবং জেইউডিও’র সাবেক সাধারণ সম্পাদক আহনাফ তাহমীদ রাইয়ান গত ২৫শে মার্চ,২০২৬ দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক দূর্ঘটনায় ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

তিনি রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের বিতর্ক অঙ্গনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহপাঠী, সহকর্মী ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আল্লাহ্‌ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
আমিন।

 #গৃদদকালিন্দিয়া_ডিবেটিং_সোসাইটির এর পক্ষ থেকে সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং বাংলাদেশ নামক স্বাধীন দেশে প্রা...
26/03/2026

#গৃদদকালিন্দিয়া_ডিবেটিং_সোসাইটির এর পক্ষ থেকে সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং বাংলাদেশ নামক স্বাধীন দেশে প্রাপ্তিতে আত্মত্যাগ করা সকল শহীদের প্রতি শ্রদ্ধা।

https://www.facebook.com/amarfaridgonjnews/posts/1504045385053877
21/03/2026

https://www.facebook.com/amarfaridgonjnews/posts/1504045385053877

গৃদকালিন্দিয়া ডিবেটিং সোসাইটি (GDS)-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গৃদকালিন্দিয়া ডিবেটিং সোসাইটি (GDS)-এর উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যবৃন্দসহ এলাকার অনেক সম্মানিত ও সুহৃদ মানুষ, যা পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

আয়োজকরা জানান, এই ইফতার মাহফিল শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং সংগঠনের বন্ধনকে আরও দৃঢ় করার একটি প্রয়াস। উপস্থিত সকলের আন্তরিকতা ও অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে সফল ও আনন্দঘন।

অনুষ্ঠানে উপস্থিত সকল সংগঠন, তাদের সম্মানিত সদস্যবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক এবং বড় ভাইদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তাদের সহযোগিতা ও উৎসাহই এই আয়োজনকে সফল করেছে।

আয়োজকদের প্রত্যাশা, সকলের সম্মিলিত প্রচেষ্টায় গৃদকালিন্দিয়া ডিবেটিং সোসাইটি (GDS) ভবিষ্যতে আরও এগিয়ে যাবে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।

 #আসসালামু_আলাইকুম_ওরাহমাতুল্লাহ... #তাকাব্বালাল্লাহু_মিন্না_ওয়া_মিনকুম' (تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكُمْ) োবারক #গ...
20/03/2026

#আসসালামু_আলাইকুম_ওরাহমাতুল্লাহ...
#তাকাব্বালাল্লাহু_মিন্না_ওয়া_মিনকুম' (تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكُمْ)
োবারক
#গৃদদকালিন্দিয়া_ডিবেটিং_সোসাইটির পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা।

"ঈদ হোক আপনার ও আপনার পরিবারের জন্য আনন্দঘন ও সুখকর"

 #গৃদদকালিন্দিয়া_ডিবেটিং_সোসাইটির উদ্যোগে পবিত্র মাহে রমজানের পবিত্র দিনে ২০২৬ সালের ইফতার আয়োজন সম্পন্ন হয়েছে।উক্ত আয়োজ...
19/03/2026

#গৃদদকালিন্দিয়া_ডিবেটিং_সোসাইটির উদ্যোগে পবিত্র মাহে রমজানের পবিত্র দিনে ২০২৬ সালের ইফতার আয়োজন সম্পন্ন হয়েছে।উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের উদীয়মান এক ঝাঁক নবীন প্রবীণ সংগঠক যাঁদের পরিশ্রমে এই সংগঠনটি এগিয়ে যাচ্ছে। এবারের ইফতার আয়োজনের বিশেষ অংশ হিসেবে রাখা হয়েছিলো গৃদকালিন্দিয়া ও পাশ্ববর্তী জায়গার সামাজিক কিছু সংগঠনের সাংগঠনিক নেতৃত্বস্থানীয় ব্যাক্তি বর্গকে সংগঠনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা বিনিময় এবং একসাথে সবাই এক পরিবারের মতো ইফতার করা।
উপস্থিত ছিলেন,গৃদকালিন্দিয়া স্পোটিং ক্লাবের সম্মানিত সভাপতি জনাব,আশিক খান,
স্বপ্ন চূড়া সমাজ কল্যান সংস্থার সভাপতি জনাব, আল আমিন হোসেন,
স্বপ্ন ছায়া সামাজিক সংগঠন এর সাধারণ সম্পাদক জনাব, মাহমুদ হাসান, কল বাজার থেকে জনাব, রুবেল পাটোওয়ারী, সেবা ফাউন্ডেশন থেকে জনাব, রহমত হোসেন, খেজুর তলা যুব সমাজ কল্যান সংগঠন এর সাধারণ সম্পাদক জনাব, কবির হোসেন এবং হাদিয়া ফাউন্ডেশন এর পক্ষে জনাব, জিহাদ হোসেন উক্ত আয়োজন সাফল্য মন্ডিত করনে সহায়তা করেন।এছাড়াও উপস্থিত না থাকতে পেরেও হাদিয়া ফাউন্ডেশন এর সহ-সভাপতি জনাব, সজীব হোসেন, সেবা ফাউন্ডেশন এর সভাপতি জনাব, মারুফ আল আমিন, আলোর কাফেলা সংগঠন এর প্রতিষ্ঠাতা সদস্য জনাব, নিশাত হোসেন সহ অনেকেই উক্ত আয়োজন এর শুভকামনা ও আগামীতে সহযোগী থাকার বিষয়ে আশাবাদ ব্যাক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতেই সংগঠন এর বিজ্ঞ জনদের মাধ্যমে অন্যান্য সংগঠন এর আগত সাংগঠনিক দায়িত্বশীল গনের কাছে ঈদ শুভেচ্ছা প্রদান করা হয় এবং ফ্রেমবন্দী মূহুর্ত ছিলো।
এর পর ইফতারের পূর্বে দোয়ার ব্যাবস্থা রাখা হয়।দোয়া অনুষ্ঠান পরিচালনায় ছিলেন গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ধর্মীয় শিক্ষক জনাব, কামাল হোসেন।
দোয়া সম্পন্ন হওয়ার পর ইফতারের সময় অনুযায়ী সকলের উপস্থিতিতে পারিবারিক উপস্থিতির মতো ই ইফতার আয়োজন সম্পন্ন হয়।

উক্ত আয়োজন সাফল্য মন্ডিত করনে গৃদকালিন্দিয়া ডিবেটিং সোসাইটি ও সকল সহযোগিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা এবং ঈদ শুভেচ্ছা "ঈদ মুবারক "

#জয়তু_GDS

আলহামদুলিল্লাহ গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ এর সাবেক শিক্ষার্থী ও জেলা সেমিফাইনালিস্ট ডিবেট  টিম এর সদস্য নুসর...
01/03/2026

আলহামদুলিল্লাহ গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ এর সাবেক শিক্ষার্থী ও জেলা সেমিফাইনালিস্ট ডিবেট টিম এর সদস্য নুসরাত বিনতে তাহের রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায় জিডিএস পরিবার আনন্দিত।

#গৃদকালিন্দিয়া_ডিবেটিং_সোসাইটি এর পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা।

 #গৃদকালিন্দিয়া_ডিবেটিং_সোসাইটি এর পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
21/02/2026

#গৃদকালিন্দিয়া_ডিবেটিং_সোসাইটি এর পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

 #গৃদকালিন্দিয়া_ডিবেটিং_সোসাইটি এর পক্ষ থেকে সবাইকে পবিত্র মাহে রমজান এর শুভেচ্ছা।
18/02/2026

#গৃদকালিন্দিয়া_ডিবেটিং_সোসাইটি এর পক্ষ থেকে সবাইকে পবিত্র মাহে রমজান এর শুভেচ্ছা।

  এর পক্ষ থেকে সবাইকে বসন্তের শুভেচ্ছা। #শুভ_বসন্ত
13/02/2026

এর পক্ষ থেকে সবাইকে বসন্তের শুভেচ্ছা।

#শুভ_বসন্ত

"২০২৬ এ গৃদকালিন্দিয়া ডিবেটিং সোসাইটির ভিন্ন উদ্যোগ "  #জিডিএস_১ম_শূন্য_থেকে_শিখরে" এর শুভ সূচনা হয়ে গেলো আজকেই। এই যাত্...
31/01/2026

"২০২৬ এ গৃদকালিন্দিয়া ডিবেটিং সোসাইটির ভিন্ন উদ্যোগ "
#জিডিএস_১ম_শূন্য_থেকে_শিখরে" এর শুভ সূচনা হয়ে গেলো আজকেই।
এই যাত্রা শুরু হয়েছে মানসুরা মডেল একাডেমিতে বিতর্ক প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং এর মধ্য দিয়ে।
বেশ ভালো এবং বিস্ময়কর ছিলো ক্ষুদে বিতার্কিক আর সৃজনশীল এই প্রতিযোগিতায় পা রাখা এই শিশুদের অংশগ্রহণ ও প্রতিভার বিকাশ।ওদের সাহস আর প্রচেষ্টা বলে দেয় ওরা অনেক ভালো করবে।বেশ চমৎকারভাবেই এই যাত্রার শুভসূচনা হলো। ধন্যবাদ ও কৃতজ্ঞতা উক্ত শিক্ষা প্রতিষ্ঠান এর সকল অবিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জিডিএস সকল বিতর্ক শ্রমিকদের প্রতি।
পরবর্তীতে আরও শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে আমাদের এই আয়োজন অব্যাহত থাকছে।সাথেই থাকুন জিডিএস এর।
জয়তু জিডিএস✌️

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gridakalindia Debating Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share