Wonderful Haimchar

Directions

Wonderful Haimchar আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ!
(1)

17/09/2025

তেলিড়মোড়, হাইমচর, চাঁদপুর।

এই পর্যন্ত যত বোমাবাজি, বেতন, বিমান, সফটওয়ার থেকে শুরু করে air defence পর্যন্ত সকল খরচের সম্মিলিত যোগফল প্রায় ৫০ বিলিয...
14/09/2025

এই পর্যন্ত যত বোমাবাজি, বেতন, বিমান, সফটওয়ার থেকে শুরু করে air defence পর্যন্ত সকল খরচের সম্মিলিত যোগফল প্রায় ৫০ বিলিয়ন ডলার।

কোটি কোটি মানুষ বিশ্ব জুড়ে যেই বয়কট আন্দোলন করেছে তার সম্মিলিত ক্ষতি দশ বছরে সর্বোচ্চ ৪৭ বিলিয়ন ডলার হতে পারে বলে মন্তব্য করেছে rand corporation।

আর সৌদি আরব এক বসাতেই চুক্তি করলো ৬০০ বিলিয়ন ডলার দেবার। কাতার প্রতিশ্রুতি দিলো ১২০০ বিলিয়ন ডলার দিবে। একই পরিমাণ দিতে চায় আমিরাত।

এই প্রতিশ্রুতি পাবার সাথে সাথে আমেরিকা নতুন করে রসদ সহ চারটি বিমান পাঠিয়ে দিলো। তীব্র মাত্রায় শুরু হলো নির্যাতন।

আপনি আমি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ক্যাম্পেইন করে আগামী দশ বছরে যা করতে পারবো তার ১২ গুণ ক্ষতি পূরণ এক বসাতে মিটিয়ে দিলো সৌদি একাই। বাকিদের কথা আর নাই বললাম। এখন শত্রু বলছে পুরো এলাকা তার চাই। কেউ প্রতিবাদ টুকুও করেনি।

হুতি, হা মাছ, হিজ বু, সবাই মিলে এতো রক্ত আর সংগ্রাম করে যেই ক্ষতি করেছে তার বহু বহু গুণ ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ভবিষ্যতে আবার লাগলে আবারো ডাক দিবে।

আমাদের লেখা, আমাদের শ্রম, আমাদের রক* আর আমাদের সংগ্রাম সব মাটি। প্রচন্ড হতাশ লাগে। নিজ দেশের পাশেই যদি দেখেন অবস্থা মোটেও ভিন্ন না। যদি আমাদের উপর আক্রমণ আসে সেদিন হয়তো আপনার জন্য সারা বিশ্ব কাঁদবে, প্রতিবাদ করবে আপনি অনেক কষ্ট করে অনেক ত্যাগ করে শুত্রুর যেই ক্ষতি করবেন দেখবেন আপনার ধর্মের ভাই এসে বন্ধু রাষ্ট্রে এত বেশি টাকা বিনিয়োগের প্রস্তাব দিবে যে আপনি তো বটেই, সারা বিশ্বের মানুষ পর্যন্ত হতাশ হয়ে তাকিয়ে রইবে।

~মোহাইমিন পাটোয়ারী

বাংলাদেশ এখন এশিয়ার সবচেয়ে বেশি খেলাপি ঋণের দেশ। ২০২৪ সালে দেশের মোট বিতরণ করা ঋণের ২০ দশমিক ২ শতাংশই খেলাপি হয়ে গেছে। এ...
05/09/2025

বাংলাদেশ এখন এশিয়ার সবচেয়ে বেশি খেলাপি ঋণের দেশ। ২০২৪ সালে দেশের মোট বিতরণ করা ঋণের ২০ দশমিক ২ শতাংশই খেলাপি হয়ে গেছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত মাসে প্রকাশিত এডিবির 'ননপারফর্মিং লোনস ওয়াচ ইন এশিয়া ২০২৫' প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২০ দশমিক ২৭ বিলিয়ন ডলার। এটা আগের বছরের চেয়ে ২৮ শতাংশ বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ এশিয়ার 'সবচেয়ে দুর্বল ব্যাংকিং ব্যবস্থার' দেশ।

এই অঞ্চলে এক বছরে বাংলাদেশে খেলাপি ঋণের হার বেড়েছে ১১ দশমিক ২ শতাংশ পয়েন্ট, যা অস্বাভাবিক। অন্যদিকে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা গত বছর বিতরণ করা ঋণের বিপরীতে খেলাপি অনুপাত কমাতে পেরেছে। নেপালে সামান্য বেড়েছে, ০.৯ শতাংশ।

দক্ষিণ এশিয়ার বড় অর্থনীতির দেশ ভারত তাদের খেলাপি ঋণ ৩ দশমিক ৪ শতাংশ থেকে নামিয়ে ২ দশমকি ৫ শতাংশে আনতে পেরেছে, কারণ তারা বড় ধরনের ব্যাংক সংস্কার করেছে।

এডিবি বলছে, দক্ষিণ এশিয়ার পাঁচ দেশ মিলিয়ে ২০২৩ সালে খেলাপি ঋণ ছিল ৮৬ দশমিক ৭৪ বিলিয়ন ডলার, যা এশিয়ার মোট খেলাপি ঋণের ১২ দশমিক ৪ শতাংশ। এই অঙ্ক আগের বছরের তুলনায় কমেছে।

কিন্তু বাংলাদেশে উল্টো চিত্র, এখানে খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে। ২০২৩ সালে খেলাপি ঋণ ছিল ১৫ দশমিক ৮০ বিলিয়ন ডলার। ২০২০ সালে খেলাপি ঋণের হার ছিল ৭ দশমিক ৭ শতাংশ, যা ২০২৩ বেড়ে হয় ৯ শতাংশ।

এডিবি বলছে, এতে বোঝা যায় বাংলাদেশে ঋণ দেওয়ার নিয়মকানুন দুর্বল এবং খেলাপি ঋণ আদায়ের ব্যবস্থাও কার্যকর নয়।

অর্থনীতিবিদরা মনে করেন, বহু বছর ধরে চলা শিথিল নিয়ম, রাজনৈতিক প্রভাব ও আগের সরকারের দায় এই পরিস্থিতি তৈরি করেছে।

তাদের ভাষ্য, বাংলাদেশ ব্যাংক আগে প্রকৃত তথ্য প্রকাশ করত না। রাজনৈতিক চাপের কারণে বড় ব্যবসায়ীদের ঋণ বারবার নতুনভাবে সাজানো হতো, যেন প্রকৃত খেলাপি চিত্র বোঝা না যায়।

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন ডেইল স্টারকে বলেন, আগের সরকার ঋণের নিয়ম শিথিল করে রেখেছিল। বড় ব্যবসায়ীদের ঋণ বারবার পুনঃতফসিল করে দেখানো হতো, যেন সব ঠিক আছে। এখন বাংলাদেশ ব্যাংক প্রকৃত তথ্য প্রকাশ শুরু করেছে। নিয়ম যত কড়া হবে, খেলাপি ঋণের অঙ্ক তত বাড়বে।

তিনি ভারতের উদাহরণ টেনে বলেন, একসময় ভারতও খেলাপি ঋণে ডুবে ছিল। কিন্তু তারা কঠোর সংস্কার করে সমস্যা অনেক সামলেছে।

সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, ভারতের মতো বাংলাদেশকেও কঠোর নিয়ম প্রয়োগ করতে হবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর কিছু পরিবর্তন এসেছে।

তার মতে, এমনকি নেপালও এখন বাংলাদেশের চেয়ে ভালোভাবে ঋণ ব্যবস্থাপনা করছে। শ্রীলঙ্কা ও পাকিস্তানের কাঠামোও তুলনামূলকভাবে শক্তিশালী।

তিনি বলেন, আগের সরকার নিয়মকানুন বদলে খেলাপি ঋণ কম দেখাত। আবার রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যবসায়ীরা প্রচুর ঋণ নিয়েছিল, যাদের মধ্যে কেউ কেউ এখন দেশ ছেড়ে পালিয়েছে বা দুর্নীতির মামলায় জড়িত।

তিনি বলেন, 'তাদের সব ঋণ এখনো খেলাপি হিসেবে ধরা হয়নি। যদি তারা টাকা ফেরত না দেয়, তাহলে খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়বে।'

সেলিম রায়হান মনে করেন, শুধু কেন্দ্রীয় ব্যাংকের পরিবর্তন নয়, বরং আইন শক্তিশালী করা, মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং সবচেয়ে বড় কথা রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা দরকার। আগামী নির্বাচিত সরকারকেও এই সংস্কার চালিয়ে যেতে হবে।

এডিবি বলছে, এশিয়ার খেলাপি ঋণের বাজারে অনেক অগ্রগতি হয়েছে। কিন্তু বৈশ্বিক অর্থনীতির মন্দা, বাণিজ্য দ্বন্দ্ব ও ভূরাজনৈতিক সংকট আবারও খেলাপি ঋণ বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে যেসব দেশ বেশি ঋণনির্ভর বা বাইরের বাণিজ্যের ওপর নির্ভরশীল তারা ঝুঁকিতে আছে।

এডিবির পরামর্শ হলো, কঠোর আইন, কার্যকর বাজারব্যবস্থা ও দ্রুত নীতিগত পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি বিচারব্যবস্থা আরও দক্ষ করতে হবে, বাজার স্বচ্ছতা বাড়াতে হবে ও বিনিয়োগকারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তবেই এশিয়ায় খেলাপি ঋণের সমস্যা কার্যকরভাবে সামলানো যাবে।

ফ্রিতে ১ বছরের জন্য Gemini Ai Premium নিবেন যেভাবে!! 🤯🤯আপনার যেকোনো জিমেইলের Manage Setting এ গিয়ে Personal Details এ ,আ...
30/05/2025

ফ্রিতে ১ বছরের জন্য Gemini Ai Premium নিবেন যেভাবে!! 🤯🤯

আপনার যেকোনো জিমেইলের Manage Setting এ গিয়ে Personal Details এ ,আপনার এড্রেসের যায়গায় USA এর একটা এড্রেস যুক্ত করুন (গুগলে খুঁজলেই USA Address Info পাবেন) এবং Dual Currency Card যুক্ত করুন ( অনেক কার্ড ইনফোই গুগলে ফ্রিতে পাবেন খুঁজলে)।
ব্যাস, এখন আপনার জিমেইলের লোকেশন US এর হয়ে গেছে, তাও না হলে নতুন একটা জিমেইল খুলুন একই উপায়ে!!
এরপর নিচের লিংকে গিয়ে "Get Offer" এ ক্লিক করে,সেই জিমেইল দিয়ে সাইন আপ করুন।
ব্যাস ফ্রিতে ১ বছরের জন্য Geminal Ai Premium ফ্রি!!
অফার পেতে:
https://gemini.google/students/?hl=en

© Md. Kamrul Hasan
Founder - KamrulWebTech

Address

Haimchar
Chandpur
3660

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wonderful Haimchar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share