মানব সেবা সামাজিক সংগঠন Human Service Social Organization - Hsso

  • Home
  • Bangladesh
  • Chandpur
  • মানব সেবা সামাজিক সংগঠন Human Service Social Organization - Hsso
Call Directions Contact the organization

মানব সেবা সামাজিক সংগঠন Human Service Social Organization - Hsso মানব সেবা করা। অসহায় মানুষের পাশে থাকা

01/09/2026
মাসুদ আপনাদের কাছে একটু আর্থিক সাহায্য চাই। মৃত মানুষকে জানাজা দিতে আমরা সবাই এগিয়ে যাই কিন্তু জীবিত মানুষটার চিকিৎসার ...
24/07/2026

মাসুদ আপনাদের কাছে একটু আর্থিক সাহায্য চাই। মৃত মানুষকে জানাজা দিতে আমরা সবাই এগিয়ে যাই কিন্তু জীবিত মানুষটার চিকিৎসার জন্য কেউ এগিয়ে আসি না।
দয়া করে একটু অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
(আপনাদের কাছে একটি শেয়ার ভিক্ষা চাই।)

আলহামদুলিল্লাহ, মানব সেবা সামাজিক সংগঠনের ডাকে সাড়া দিয়ে একজন দানবীর ভাই ২০০০ টাকা দিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে। ইন...
28/06/2026

আলহামদুলিল্লাহ,
মানব সেবা সামাজিক সংগঠনের ডাকে সাড়া দিয়ে একজন দানবীর ভাই ২০০০ টাকা দিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে। ইনশাআল্লাহ আপনাদের সকলের অল্প অল্প সহযোগিতায় প্রতিবন্ধী ভাইটি চলতে পারবে এই হুইল চেয়ারে করে তাই আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি। দয়া করে কেউ এড়িয়ে যাবেন না। মানবিক দৃষ্টিতে এগিয়ে আসুন।

প্রিয় ফেসবুক দেশ এবং প্রবাসী বন্ধুরা, একজন শারীরিক প্রতিবন্ধী ভাইয়ের জন্য জরুরি ভিত্তিতে একটি হুইলচেয়ার প্রয়োজন। আপন...
26/06/2026

প্রিয় ফেসবুক দেশ এবং প্রবাসী বন্ধুরা,
একজন শারীরিক প্রতিবন্ধী ভাইয়ের জন্য জরুরি ভিত্তিতে একটি হুইলচেয়ার প্রয়োজন। আপনাদের কাছে অনুরোধ রইলো কোনো মানবিক ভাই, বোন একটি হুইলচেয়ার কিনে দিয়ে সেই শারীরিক প্রতিবন্ধী মানুষটির পাশে দাঁড়ান। বিস্তারিত জানতে চাইলে কমেন্টস করুন উত্তর দিবো।
এবং প্রতিবন্ধী ভাইটির সঙ্গে কথা বলতে চাইলে যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া হবে।

বিশেষ দ্রষ্টব্য ঃ মানব সেবার সামাজিক সংগঠনের পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ রইলো সহযোগিতা করতে না পারলেও শেয়ার দিয়ে একটু সাহায্য করুন। আপনার শেয়ারে কোন মানবিক ভাই এগিয়ে আসবে হয়তোবা।

মানবিক আবেদন।অলৌকিক মানুষের খোঁজে একজন বিউটি বেগম।বিউটি বেগম কিছু অলৌকিক মানুষের অপেক্ষায় আছে।গলায় একটা দলা পাকানো কষ্ট ...
18/05/2026

মানবিক আবেদন।

অলৌকিক মানুষের খোঁজে একজন বিউটি বেগম।

বিউটি বেগম কিছু অলৌকিক মানুষের অপেক্ষায় আছে।
গলায় একটা দলা পাকানো কষ্ট আটকে আছে। হাজার চেষ্টায়ও তা নামছে না। আমাকে এই কষ্টে ফেলেছে চার সন্তানের জননী একজন মা।

স্বামী সন্তান নিয়ে আনন্দে দিন চলছিল ভালোই । কিন্তু সে এখন হাসপাতালের বিছানায়। সে জানে না, তার বিছানা লাগোয়া জানালার পাশে ‘উটের গ্রীবার মতো’ মৃত্যুর আশঙ্কা এসে উঁকি দিচ্ছে। কথাটা জানেন চিকিৎসকেরা। আর জানেন, আর তার স্বামী এবং সন্তানেরা।

বিউটি বেগমের সন্তানেরা যদি জানতেন, তাঁদের মা বাঁচার কোনো পথ খোলা নেই, তাহলে হয়তো আশা ছেড়ে দিয়ে মাকে বুকে নিয়ে তার চিরবিদায়ের জন্য অপেক্ষা করতে পারতেন।

কিন্তু ‘সমস্যা’ হলো, আশা এখনো আছে। সেই আশা বেশ জোরালো। বিউটি বেগমের দীর্ঘদিনের চিকিৎসা চলমান রাখলে হয়তো বা এই সুন্দর পৃথিবীতে কিছুদিন বেঁচে থাকতে পারবেন।

বিউটি বেগম হঠাৎ অসুস্থ হলে ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তারের অনেক পরীক্ষা-নিরীক্ষার পরে জানানো হয় বিউটি বেগমের দুটি কিডনি অচল অবস্থায় চলে গিয়েছে তাকে নিয়মিত ডায়ালাইসিস করতে হবে

তবে এখন পরিস্থিতি আরও খারাপ হয়েছে। হালকা তরল খাবার ছাড়া বিউটি বেগম কিছু খেতে পারছে না। চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার এবং নিয়মিত ডায়ালাইসিস চালিয়ে যাওয়ার কথা বলেছেন।

বিউটি বেগম এর বাড়ি চাঁদপুর পুরান বাজার স্বামীর নাম খলিল বেপারী একজন রিক্সা চালক তিনি যা সম্ভব ছিল বিক্রি করে, ঋণ করে এত দিন স্ত্রীর চিকিৎসা চালিয়ে এসেছেন।

এখন তাঁর সম্পদ বলতে সরকারের দেওয়া গুচ্ছগ্রামের একটি ঘর আর কিছু আসবাবপত্র ছাড়া কিছু নেই। আর আছে গলা পর্যন্ত ঋণ। এই ঋণের বোঝা নিয়েই তিনি ঢাকায় গিয়ে বিভিন্ন ডাক্তারের কাছে চিকিৎসা এবং প্রচুর অর্থ ব্যয় করে এখন আর চিকিৎসা করানোর মতন তার সামর্থ্য নেই।

চিকিৎসকেরা বলেছেন, তার চিকিৎসায় সপ্তাহে দুই দিন ডায়লসিস করার দরকার। কিন্তু খলিল বেপারী আর পারছেন না। তবু তিনি স্ত্রীকে বাঁচানোর চেষ্টায় মরিয়া হয়ে চেষ্টা করে যাচ্ছেন।

খলিল বেপারী এবং তার সন্তানেরা অলৌকিক কিছু ঘটার আশায় আছেন। পৃথিবীতে যা কিছু অলৌকিক ঘটনা ঘটে, খোঁজ নিলে দেখা যায়, তার পেছনে পরম করুণাময় কোনো না কোনো কার্যকারণ রেখে যান।

খলিল বেপারী এবং তার সন্তানদের কথা শুনে এবং বিউটি বেগম এর ছবি দেখে আমিও এক অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করছি। সেই ‘অলৌকিক’ ঘটনার জন্য দরকার কিছু ‘অলৌকিক মানুষ’

যে দেশে হাজার হাজার কোটিপতির বাস, যে দেশে সামাজিক, সাংস্কৃতিক বা ধর্মীয় প্রতিষ্ঠান ও অবকাঠামো নির্মাণের জন্য প্রয়োজনীয় কোটি টাকা কয়েক দিনের মধ্যে গণচাঁদা তুলে জোগাড় করে ফেলা যায়, যে দেশে অসংখ্য-অগণিত মানুষ প্রতিদিন বিনোদনের পেছনে লাখ লাখ টাকা খরচ করে, সেই দেশে বিউটি বেগমের সন্তানদের সামনে মায়ের আর্তনাদ কষ্ট লাগতেছে’ বলতে বলতে মরে যাবে, এটা কেমন কথা!

বিউটি বেগম এর শারীরিক যন্ত্রণা স্বামী সন্তানদের সহ্য করা কঠিন। তাই অসহায় হয়ে খলিল বেপারী ও মেয়েরা চিকিৎসার জন্য সেই ‘অলৌকিক’ মানুষের কাছে সহায়তা চেয়েছে।

বিউটি বেগম কারো স্বামী কারো প্রিয় মা তাঁর চিকিৎসার খরচ জোগানোর দায় ছিল তার স্বামীর সব হারিয়ে এখন যেহেতু সর্বস্বান্ত, সেহেতু সেই দায় আমাদের। এই দায় অস্বীকারের কোনো পথ নেই।

কোনো হৃদয়হীন কোটিপতি এই দায় এড়াতে চাইলে এড়াতে পারেন, কিন্তু ধনী-গরিব যেকোনো হৃদয়বান মানুষ এর দায় এড়াতে পারেন না।

হৃদয়বান মানুষের সামনে বিউটি বেগম এখন সেই মহান ইমারতের মতো। সবার ছোট ছোট দানে যদি বিউটি বেগম এর চিকিৎসার অঙ্কের অর্থ জোগাড় করা সম্ভব হয়, যদি সেই অর্থের চিকিৎসায় সে সেরে ওঠে, সে যদি সুস্থ হয়ে আবার ফিক করে একদিন হেসে ওঠে, সেই হাসির স্নিগ্ধ আলোর জ্যোতির মধ্যে দানকারী প্রত্যেক মানুষের ভাগ থাকবে।
অনেক সময় একটি মসজিদ বা একটি মন্দির বা একটি হাসপাতাল বহু মানুষের চাঁদার টাকায় নির্মিত হয়। সেখানে চাঁদা দেওয়া কোনো ব্যক্তি যখন সেই মসজিদ বা মন্দির বা হাসপাতালের কাছে আসেন, তখন তিনি এক স্নিগ্ধ প্রশান্তি অনুভব করেন।

তাঁর মনে হতে থাকে, তিনি যে ভবনের সামনে দাঁড়ানো, সেই ভবনের কোনো না কোনো ইট কিংবা কোনো না কোনো বালুকণায় তাঁর উপার্জিত অর্থ মিশে আছে। তিনি অনুভব করেন, এই ভবনে তাঁর ভাগ আছে।

হৃদয়বান মানুষের সামনে বিউটি বেগম এখন সেই মহান ইমারতের মতো। সবার ছোট ছোট দানে যদি বিউটি বেগমের চিকিৎসার অঙ্কের অর্থ জোগাড় করা সম্ভব হয়, যদি সেই অর্থের চিকিৎসায় সে সেরে ওঠে, সে যদি সুস্থ হয়ে আবার ফিক করে একদিন হেসে ওঠে, সেই হাসির স্নিগ্ধ আলোর জ্যোতির মধ্যে দানকারী প্রত্যেক মানুষের ভাগ থাকবে।

এ ধরনের মহৎ কাজে সফলতা পাওয়ার জন্য ধনী মানুষের চেয়ে হৃদয়বান দাতার প্রয়োজন বেশি। করুণার ধরন হলো আকাশ ভেঙে নামা বৃষ্টির মতো, তার স্পর্শে দাতা-গ্রহীতা দুজনই ধন্য হয়।

বিউটি বেগমের পরিবার সেই ধন্য হওয়া মানুষের অপেক্ষায় আছে। কিছু অলৌকিক মানুষের অপেক্ষায় আছে। সেই সহায়তার পরিমাণ ১০ টাকা হলেও তা বিউটি বেগমের পরিবারের জন্য অনেক।

বিউটি বেগমের চিকিৎসায় সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ করতে পারেন।

সহায়তা পাঠানোর বিউটি বেগম এর মেয়ের
বিকাশ নম্বর:- 01890730726
নগদ নাম্বার:--01611688018

দয়া করে একটি শেয়ার দিন আপনার একটি শেয়ার কোন মানবিক ভাই এগিয়ে আসতে পারে সাহায্যের অর্থ দিয়ে।

মানব সেবা সামাজিক সংগঠনের পরিবারে একটি অক্সিজেন সিলিন্ডার হাতে পেয়ে সকল মানবিক কাজের সহযোগিতা করে সে সকল মানবিক মানুষদে...
15/05/2026

মানব সেবা সামাজিক সংগঠনের পরিবারে একটি অক্সিজেন সিলিন্ডার হাতে পেয়ে সকল মানবিক কাজের সহযোগিতা করে সে সকল মানবিক মানুষদের কে জানাই ধন্যবাদ।

Address

Chandpur

Telephone

+8801819932649

Website

Alerts

Be the first to know and let us send you an email when মানব সেবা সামাজিক সংগঠন Human Service Social Organization - Hsso posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to মানব সেবা সামাজিক সংগঠন Human Service Social Organization - Hsso:

Shortcuts

Share