Chandina Garden Lovers Society

Chandina Garden Lovers Society বৃক্ষ ও পরিবেশ প্রেমীদের একটি সংগঠন

আজ ১৭ই মার্চ চান্দিনা গার্ডেন লাভার্স সোসাইটি’র ৫ম বর্ষপূর্তি!!সবুজের প্রতি ভালোবাসা, একতার শক্তি আর নিরলস প্রচেষ্টায় কে...
17/03/2026

আজ ১৭ই মার্চ চান্দিনা গার্ডেন লাভার্স সোসাইটি’র ৫ম বর্ষপূর্তি!!

সবুজের প্রতি ভালোবাসা, একতার শক্তি আর নিরলস প্রচেষ্টায় কেটে গেলো গৌরবময় পাঁচটি বছর। এই পথচলায় যারা পাশে ছিলেন, সবার প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা।

আগামীতেও প্রকৃতি ও সৌন্দর্য রক্ষায় আমাদের এই বন্ধন অটুট থাকুক এই প্রত্যাশা। 🌿

28/02/2026

একটি লেবু গাছ পুরো বছর আপনার লেবুর চাহিদা পূরণ করবে!!

01/11/2025

চান্দিনার মধ্যে সুন্দর একটি গ্রামীণ রাস্তা হবে ইনশাআল্লাহ!!

📍 শ্রীমন্তপুর, ৮নং বরকইট ইউনিয়ন।

11/08/2025

পাহাড় বা ঝিরি থেকে পাথর তুলে নেওয়া কোনো ছোট ঘটনা নয়—এটি আমাদের পরিবেশের জন্য এক নীরব বিপর্যয়!

পাথর সরিয়ে ফেললে পাহাড় দুর্বল হয়ে যায়, ভূমিধসের ঝুঁকি বেড়ে যায়, ঝিরি শুকিয়ে যায়, আর হারিয়ে যায় অসংখ্য প্রাণীর আবাসস্থল।
ফলাফল? জলাধার নষ্ট হয়, পানির গুণমান কমে যায়, প্রাকৃতিক সৌন্দর্য মুছে যায়, আর আমরা হারাই আমাদের প্রকৃতির সুরক্ষা-বর্ম।

প্রকৃতিকে ভালোবাসুন ❤️
পাহাড়-ঝিরিকে রক্ষা করুন 🌍
আজকের লোভ যেন কালকের বিপর্যয় না হয়ে দাঁড়ায়!

06/06/2025
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চান্দিনা গার্ডেন লাভার্স সোসাইটির উদ্যোগে চান্দিনা উপজেলা মডেল মসজিদ সড়কে বৃক্ষ রোপণ সম্পন্ন হ...
05/06/2025

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চান্দিনা গার্ডেন লাভার্স সোসাইটির উদ্যোগে চান্দিনা উপজেলা মডেল মসজিদ সড়কে বৃক্ষ রোপণ সম্পন্ন হয়েছে।

#বিশ্ব_পরিবেশ_দিবস

বর্তমান সময়ে একমাত্র মানুষের কার্যকলাপে পরিবেশ বিভিন্নভাবে ভাবে ক্ষতিগ্রস্থ, যার ফলে মানব সভ্যতা এবং পৃথিবী ধ্বংসের পথ স...
05/06/2025

বর্তমান সময়ে একমাত্র মানুষের কার্যকলাপে পরিবেশ বিভিন্নভাবে ভাবে ক্ষতিগ্রস্থ, যার ফলে মানব সভ্যতা এবং পৃথিবী ধ্বংসের পথ সুগম হয়ে উঠেছে। তাই সারা পৃথিবীর মানুষকে এক সঙ্গে বংশপরম্পরায় পরিবেশের প্রতি দায়বদ্ধ ও যত্নশীল হয়ে উঠতে হবে।।

প্রকৃত অর্থে শুধু একদিনের জন্য বিশ্ব পরিবেশ দিবস নয়, সারা বছরের জন্য! শুধু গাছ লাগানোর জন্য নয়, মাটি, জল, বায়ু নদী, নালা, সমুদ্র, আকাশ, ভূপৃষ্ঠ ইত্যাদি যাতে সুস্থ থাকে সেদিকে নজর দেওয়ার জন্য।।

তাই পরিবেশ সুস্থ রাখার জন্য সারা বছর পরিবেশবান্ধব চাষ এবং পরিবেশবান্ধব বাস করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত পরিবেশদূষণ প্রতিরোধ।।

আসুন আমরা আমাদের পৃথিবীকে ক্ষতিকারক সমস্ত কিছু থেকে বাঁচাতে একসাথে কাজ করে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করি।
সকলকে জানাই বিশ্ব পরিবেশ দিবসের অনেক অনেক শুভেচ্ছা৷


#বিশ্ব_পরিবেশ_দিবস
#৫ইজুন

🌍 পৃথিবী দিবস ২০২৫: প্রকৃতির প্রতি আমাদের অঙ্গীকার....😍😍🌍 প্রতি বছর ২২শে এপ্রিল বিশ্বজুড়ে পালিত হয় "পৃথিবী দিবস" বা "E...
22/04/2025

🌍 পৃথিবী দিবস ২০২৫: প্রকৃতির প্রতি আমাদের অঙ্গীকার....😍😍

🌍 প্রতি বছর ২২শে এপ্রিল বিশ্বজুড়ে পালিত হয় "পৃথিবী দিবস" বা "Earth Day"। পরিবেশের প্রতি সচেতনতা তৈরি এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় মানুষকে উদ্বুদ্ধ করাই এই দিনের মূল উদ্দেশ্য। ২০২৫ সালের পৃথিবী দিবসের প্রতিপাদ্য ছিল: “Planet vs. Plastics”, যার মাধ্যমে বিশ্ববাসীকে প্লাস্টিক দূষণ রোধে একজোট হওয়ার আহ্বান জানানো হয়েছে।

🌍 বর্তমানে পরিবেশের ওপর মানুষের নেতিবাচক প্রভাব দিন দিন বেড়েই চলেছে। বন উজাড়, নদী দূষণ, অতিরিক্ত কার্বন নিঃসরণ, এবং প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার আমাদের গ্রহকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। পৃথিবী দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে, এই গ্রহটিকে বাসযোগ্য রাখতে হলে আমাদের সবাইকে মিলিতভাবে দায়িত্ব নিতে হবে।

🌍 এই দিনটিতে স্কুল-কলেজ, বিভিন্ন পরিবেশবাদী সংস্থা, সরকার ও সাধারণ জনগণ নানা ধরণের সচেতনতা মূলক কর্মসূচি গ্রহণ করে থাকে—যেমন গাছ রোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ রক্ষা বিষয়ক সেমিনার ও র‍্যালি।

🌍 ২০২৫ সালে প্রযুক্তির সহায়তায় আরও বেশি মানুষ এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারনা, ভার্চুয়াল ইভেন্ট এবং পরিবেশ-বান্ধব উদ্ভাবনের প্রদর্শনীও ছিল উল্লেখযোগ্য।

🌍 পৃথিবী দিবস কেবল একটি দিন নয়, এটি একটি প্রতিজ্ঞা—যে আমরা সবাই মিলে আমাদের পরিবেশ রক্ষায় সচেষ্ট হবো। আসুন, আমরা প্রতিদিনই পৃথিবীর জন্য কিছু করি। কারণ আমাদের ভবিষ্যৎ নির্ভর করে আজকের পদক্ষেপের ওপর।

ঈদ সবার জীবনে বয়ে আনুকঅনাবিল সুখ, শান্তি আর সম্মৃদ্ধি।
30/03/2025

ঈদ সবার জীবনে বয়ে আনুক
অনাবিল সুখ, শান্তি আর সম্মৃদ্ধি।

বিশ্ব বন দিবস আজআজ ২১ মার্চ, বিশ্ব বন দিবস। পৃথিবীর ভারসাম্য রক্ষায় বন বা বনভূমির তুলনা চলে না। তাই প্রতিবছরের আজকের দিন...
21/03/2025

বিশ্ব বন দিবস আজ
আজ ২১ মার্চ, বিশ্ব বন দিবস। পৃথিবীর ভারসাম্য রক্ষায় বন বা বনভূমির তুলনা চলে না। তাই প্রতিবছরের আজকের দিনটিতে বিশ্বজুড়ে গুরুত্বের সঙ্গে পালিত হয় বন দিবস।

দেশে আশঙ্কাজনক হারে কমছে বনভূমি। গবেষেণা বলছে, অপরিকল্পিত উন্নয়নে ২৮ বছরে শুধুমাত্র ঢাকায় সবুজের পরিমাণ কমেছে অর্ধেকের বেশি। ফলে তাপ প্রবাহের মাত্রা বেড়ে যাওয়াসহ খাদ্যশৃঙ্খলা নষ্ট হচ্ছে। হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য।

Address

Chandina

Alerts

Be the first to know and let us send you an email when Chandina Garden Lovers Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share