OBRU Foundation

Call Directions

OBRU Foundation দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত
শিক্ষা • খাদ্য • মানবিক সহায়তা
মানবতার সেবায়, মানুষের পাশে।

ইয়া রাসূলাল্লাহ ﷺআপনি সেই ফুল,যে ফুলের ঘ্রাণে আজও পৃথিবী ব্যাকুল।আপনার ভালোবাসায় হৃদয় আজও সিক্ত,আপনার স্মরণে প্রাণ আজও প...
25/08/2026

ইয়া রাসূলাল্লাহ ﷺ

আপনি সেই ফুল,
যে ফুলের ঘ্রাণে আজও পৃথিবী ব্যাকুল।
আপনার ভালোবাসায় হৃদয় আজও সিক্ত,
আপনার স্মরণে প্রাণ আজও প্রশান্ত।

اللهم صل وسلم وبارك على نبينا محمد ﷺ

আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ﷺ

— ওসমান বিন রহিম উল্লাহ ফাউন্ডেশন

20/07/2026

আলহামদুলিল্লাহ।🤝

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে OBRU Foundation-এর উদ্যোগে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

মানবতার সেবায় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব ও নৈতিক অঙ্গীকার। আপনাদের আন্তরিক দোয়া, সহযোগিতা ও অংশীদারিত্বে এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

আল্লাহ তাআলা সকল দাতা, শুভানুধ্যায়ী ও স্বেচ্ছাসেবকদের উত্তম প্রতিদান দান করুন এবং আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। আমীন।

OBRU Foundation
Serving Humanity with Compassion.

17/07/2026

সকল ধর্ম-বর্ণের ঊর্ধ্বে মানবতা। 🤝

আলহামদুলিল্লাহ। OBRU Foundation-এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে বিরিয়ানি বিতরণ করা হয়েছে।

মানবতার সেবায় আমাদের এই পথচলা আপনাদের দোয়া ও সহযোগিতায় অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। 🤲

মানবতার সেবাই আমাদের অঙ্গীকার।প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিক দায়িত্ববোধ থেকে নিরলসভাবে কাজ করে যাচ্...
16/07/2026

মানবতার সেবাই আমাদের অঙ্গীকার।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিক দায়িত্ববোধ থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ওসমান বিন রহিমুল্লাহ ফাউন্ডেশন

চলমান বন্যা পরিস্থিতিতে আমাদের নিজ এলাকা চকরিয়া-য় পানিবন্দী ও অসহায় মানুষের জরুরি খাদ্যপ্রয়োজন বিবেচনায় রেখে প্রাথমিক পর্যায়ে প্রায় ৫০০টি পরিবারের মাঝে রান্না করা বিরিয়ানি (রাইস) প্যাকেট বিতরণের মাধ্যমে আমাদের জরুরি ত্রাণ কার্যক্রমের প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ।

এটি আমাদের চলমান মানবিক কার্যক্রমের সূচনা মাত্র। পরিস্থিতির প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী বন্যাকবলিত মানুষের পাশে থেকে সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
আপনাদের সকলের নিকট আন্তরিক দোয়ার আবেদন—আল্লাহ তাআলা যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন, মানবতার সেবায় আরও ব্যাপকভাবে কাজ করার তাওফিক দান করেন।

ওসমান বিন রহিমুল্লাহ ফাউন্ডেশন
(OBRU Foundation)
মানুষের পাশে, মানবতার কল্যাণে।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।আলহামদুলিল্লাহ, আপনাদের সুপরিচিত ওসমান বিন রহিম উল্লাহ ফাউন্ডেশন (OBRU Foundation) প্...
13/07/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আলহামদুলিল্লাহ,
আপনাদের সুপরিচিত ওসমান বিন রহিম উল্লাহ ফাউন্ডেশন (OBRU Foundation) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের দুর্যোগে ক্ষতিগ্রস্ত, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে মানবিক দায়িত্ববোধ নিয়ে কাজ করে আসছে।
সেই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আগামীকাল কক্সবাজার জেলার চকরিয়া ও পেকুয়া উপজেলার বন্যাকবলিত এলাকায় প্রাথমিক পর্যায়ে ৫০০টি পরিবারের মাঝে শুকনো খাদ্যসামগ্রী বিতরণের লক্ষ্যে আমাদের ত্রাণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এটি দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। ইনশাআল্লাহ, পর্যায়ক্রমে আরও বৃহৎ পরিসরে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে।
আমাদের এই মানবিক উদ্যোগ সফলভাবে সম্পন্ন করার জন্য আপনাদের সকলের আন্তরিক দোয়া কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন, দুর্গত মানুষের কষ্ট লাঘব করেন এবং আমাদেরকে আরও বেশি মানুষের সেবা করার তাওফিক দান করেন।
এ মুহূর্তে সমাজের সকল বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তির প্রতি আমাদের আন্তরিক আহ্বান—আসুন, আমরা যার যার সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াই। আপনার সামান্য সহযোগিতাও একটি অসহায় পরিবারের জন্য হতে পারে নতুন আশার আলো।

আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাসের সাথে মানবতার সেবায় আত্মনিয়োগ করার তাওফিক দান করুন এবং আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। আমীন। 🤲

(OBRU Foundation)

আলহামদুলিল্লাহ।ওসমান বিন রহিম উল্লাহ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান মহোদয় দিগর পানখালী অলিশাবাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিদর্শন...
02/06/2026

আলহামদুলিল্লাহ।

ওসমান বিন রহিম উল্লাহ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান মহোদয় দিগর পানখালী অলিশাবাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মসজিদের সার্বিক অবস্থা, উন্নয়নমূলক কার্যক্রম এবং মুসল্লিদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন।

মসজিদ আল্লাহর ঘর, আর এর উন্নয়ন ও পরিচর্যা আমাদের সকলের দায়িত্ব। চেয়ারম্যান মহোদয় মসজিদের কল্যাণে ভবিষ্যতেও সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাঁর ঘরের খেদমত করার তাওফিক দান করুন এবং এই মসজিদকে দ্বীনের আলো ছড়িয়ে দেওয়ার একটি উত্তম কেন্দ্র হিসেবে কবুল করুন।

🤲 আমিন।

🌙 ঈদ মোবারক 🌙ওসমান বিন রহিম উল্লাহ ফাউন্ডেশনএর পক্ষ থেকেসকলকে জানাই আন্তরিকঈদের শুভেচ্ছাঈদ মানেই ভালোবাসাঈদ মানেই আনন্দ ...
20/03/2026

🌙 ঈদ মোবারক 🌙

ওসমান বিন রহিম উল্লাহ ফাউন্ডেশন
এর পক্ষ থেকে
সকলকে জানাই আন্তরিক
ঈদের শুভেচ্ছা

ঈদ মানেই ভালোবাসা
ঈদ মানেই আনন্দ ভাগাভাগি
ঈদ মানেই একে অপরের পাশে থাকা

এই পবিত্র ঈদুল ফিতরে
মহান আল্লাহ তাআলা আমাদের সবার
জীবন ভরে দিন সুখ, শান্তি
ও অফুরন্ত বরকতে

আমাদের সকল ইবাদত
কবুল করুন

সবাইকে ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা

Address

Chakaria, Cox's Bazar
Chakaria

Opening Hours

Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Telephone

+8801779900788

Website

Alerts

Be the first to know and let us send you an email when OBRU Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share