পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Chakaria
  • পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশন
Directions

পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশন অসহায় গরীব মানুষের সেবা করা আমাদের মূল লক্ষ্য।

মানব কল্যাণ ফাউন্ডেশন এর ত্রাণ বিতরণ কার্যক্রমের খন্ড চিত্র।  গত বন্যার পর এই কার্যক্রম পরিচালিত হয়। এডমিনঃ ইমরান উদ্দীন...
16/09/2026

মানব কল্যাণ ফাউন্ডেশন এর ত্রাণ বিতরণ কার্যক্রমের খন্ড চিত্র। গত বন্যার পর এই কার্যক্রম পরিচালিত হয়।

এডমিনঃ ইমরান উদ্দীন (প্রচার সম্পাদক)

পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশন এর সম্মানিত সদস্য জনাব এডভোকেট শামসুল হুদা কক্সবাজার জর্জ কোর্ট এর জিপি এবং কক্সবাজার হাস...
10/08/2026

পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশন এর সম্মানিত সদস্য জনাব এডভোকেট শামসুল হুদা কক্সবাজার জর্জ কোর্ট এর জিপি এবং কক্সবাজার হাসেমিয়া কামিল মাদ্রাসার পরিচালনা কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ হতে শুভেচ্ছা ও অভিনন্দন ❤️

সভাপতি
হামিদ হোছাইন
সাধারণ সম্পাদক
নাসির উদ্দিন

"পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশন" এর পরিচালনা কমিটির ১ম সভা এশিয়ান আবাসিক স্কুল বহদ্দারহাটে অনুষ্ঠিত হয়। সভাপতি হামিদ হ...
01/08/2026

"পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশন" এর পরিচালনা কমিটির ১ম সভা এশিয়ান আবাসিক স্কুল বহদ্দারহাটে অনুষ্ঠিত হয়। সভাপতি হামিদ হোছাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন এর পরিচালনায় বন্যার্তদের ত্রান বিতরণ এর হিসাব উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন এবং উপস্থিত সদস্যদের সম্মতিতে অনুমোদন করা হয়।

সভায় বক্তাব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, সহ সভাপতি জয়নুল আবেদীন, অর্থ সম্পাদক আবু সুফিয়ান, সহ অর্থ সম্পাদক মনছুর আলম, সহ স্বাস্থ্য সম্পাদক মাহমুদুল হক, আইন সম্পাদক এড শাহাজান মনির, সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কার্যকরী সদস্য ইমাম হোসেন।

ধনবাদান্তে
মোঃ নাসির উদ্দিন
সাধারণ সম্পাদক

🌿 পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশন-এর নবগঠিত পরিচালনা কমিটির সকল সম্মানিত সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 🌿💐সামাজিক উ...
21/07/2026

🌿 পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশন-এর নবগঠিত পরিচালনা কমিটির সকল সম্মানিত সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 🌿💐

সামাজিক উন্নয়ন, মানবকল্যাণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মহান অঙ্গীকার নিয়ে পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশনের নতুন পরিচালনা কমিটি গঠিত হয়েছে। এই কমিটির প্রতিটি সদস্যের প্রতি রইল আন্তরিক শুভকামনা ও ভালোবাসা।

আমরা বিশ্বাস করি, আপনাদের নেতৃত্ব, দক্ষতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে সংগঠনটি আরও সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করবে। সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে, শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়নে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

একটি মানবিক, সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে আপনাদের এই পথচলা সফল ও ফলপ্রসূ হোক। মহান আল্লাহ তাআলা আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কল্যাণময় কাজের তৌফিক দান করুন।
আসুন, আমরা সবাই একসাথে মানবতার সেবায় এগিয়ে আসি এবং পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশনকে আরও এগিয়ে নিতে সহযোগিতা করি।

💙 মানুষের কল্যাণে আমাদের অঙ্গীকার, মানবতার সেবায় আমাদের পথচলা।

🌿 পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশন-এর নবগঠিত উপদেষ্টা পরিষদকে অভিনন্দন ও শুভেচ্ছা💐🌻সমাজসেবা, মানবকল্যাণ এবং অসহায় মানুষের...
21/07/2026

🌿 পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশন-এর নবগঠিত উপদেষ্টা পরিষদকে অভিনন্দন ও শুভেচ্ছা💐🌻

সমাজসেবা, মানবকল্যাণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মহৎ লক্ষ্যকে সামনে রেখে গঠিত পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশনের নবনির্বাচিত উপদেষ্টা পরিষদকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

আপনাদের জ্ঞান, অভিজ্ঞতা, দিকনির্দেশনা ও সুদূরপ্রসারী চিন্তাভাবনা সংগঠনের কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করবে বলে আমরা বিশ্বাস করি। মানবতার কল্যাণে আপনাদের মূল্যবান পরামর্শ ও সহযোগিতা ফাউন্ডেশনকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মহান আল্লাহ তাআলা আপনাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা দান করুন। আপনাদের নেতৃত্ব ও পরামর্শে পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশন সমাজের উন্নয়ন ও মানবসেবায় আরও ব্যাপক অবদান রাখতে সক্ষম হোক—এই কামনা করি।
💙 মানবতার সেবায় আপনাদের পাশে আছে পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশন।

পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে ত্রান বিতরণ কার্যক্রম এর বিভিন্ন বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদ
19/07/2026

পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে ত্রান বিতরণ কার্যক্রম এর বিভিন্ন বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদ

পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে ১৪০০ পরিবারের মাঝে ত্রান বিতরণ কর্মসূচী সফল ভাবে সম্পন্ন হয়েছে।
19/07/2026

পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে ১৪০০ পরিবারের মাঝে ত্রান বিতরণ কর্মসূচী সফল ভাবে সম্পন্ন হয়েছে।

"পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশন"-এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ১,৪০০টি পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ ...
14/07/2026

"পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশন"-এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ১,৪০০টি পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

📦 ত্রাণসামগ্রী:
✅ চাল
✅ ডাল
✅ পেঁয়াজ
✅ আলু

🗓 তারিখ: শুক্রবার
⏰ সময়সূচি:
🔹 ৭ ও ৮ নং ওয়ার্ড: সকাল ৯:০০টা
🔹 ৯ নং ওয়ার্ড: বিকাল ৩:০০টা

বিঃদ্রঃ এই খাদ্যসামগ্রী শুধুমাত্র যারা ফাউন্ডেশন থেকে টোকেন পাবে, তারাই পাবে। টোকেন বৃহস্পতিবার এর মধ্যে বিতরণ হবে।

এই মানবিক উদ্যোগের মাধ্যমে দুর্গত পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস নিয়েছে পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশন। আমরা বিশ্বাস করি, মানুষের দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই সর্বোচ্চ মানবিক দায়িত্ব।

যাদের জন্য এই ত্রাণ বরাদ্দ করা হয়েছে, তারা নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে সুশৃঙ্খলভাবে ত্রাণ গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

আসুন, আমরা সবাই মানবতার সেবায় একসঙ্গে কাজ করি এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই।

পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশন
"মানুষের কল্যাণে, মানুষের পাশে"

পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশন এর সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব ইন্জিনিয়ার সাহাব উদ্দিন আজ রাত ১১ টার ফ্লাইট এ স্বপরিবা...
16/12/2025

পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশন এর সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব ইন্জিনিয়ার সাহাব উদ্দিন আজ রাত ১১ টার ফ্লাইট এ স্বপরিবারে অস্ট্রেলিয়া যাচ্ছেন। উনি সবার কাছে দোয়া চেয়েছেন। সবাই আমাদের প্রধান উপদেষ্টার জন্য দোয়া করবেন যেন সফর সুস্থভাবে সম্পন্ন করে আমাদের মাঝে ফিরে আসেন।

পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশন এর সম্মানিত সভাপতি জনাব হামিদ হোছাইন চট্টগ্রামস্থ বৃহত্তর চকরিয়া - পেকুয়া সমিতির  সাধার...
27/11/2025

পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশন এর সম্মানিত সভাপতি জনাব হামিদ হোছাইন চট্টগ্রামস্থ বৃহত্তর চকরিয়া - পেকুয়া সমিতির সাধারণ সম্পাদক পুনরায় নির্বাচিত হওয়ায় পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন রহিল।

Address

পহরচাঁদা, চকরিয়া, কক্সবাজার
Chakaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share