পশ্চিমপাড়া সমাজ উন্নয়ন পরিষদ

পশ্চিমপাড়া সমাজ উন্নয়ন পরিষদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পশ্চিমপাড়া সমাজ উন্নয়ন পরিষদ, Nonprofit Organization, Chakaria.

23/03/2026

বাস্কেটবল

23/03/2026

হাড়ি ভাঙা।

23/03/2026

মিস করেন?

আব্বাস স্যারের উল্লাস টা দেখেন।

মিস করেন?
23/03/2026

মিস করেন?

আলহামদুলিল্লাহ, আগামী ৫ ই মে রোজ সোমবার বিলছড়ি  পশ্চিমপাড়া জামে মসজিদ এবং সোবাহনিয়া ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক  সভা...
03/05/2025

আলহামদুলিল্লাহ, আগামী ৫ ই মে রোজ সোমবার বিলছড়ি পশ্চিমপাড়া জামে মসজিদ এবং সোবাহনিয়া ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও ওয়াজ মাহফিল। উক্ত বার্ষিক সভায় এবং ওয়াজ মাহফিলে যোগদান করে দো জাহানের কামিয়াবী হাছিল করুন।

ঈদ ফেস্টিভ্যাল -২০২৫মোরা নবীন প্রবীণ এক প্রাণশত যোজনের কত মরুভূমি পারায়ে গো,কত বালু চরে কত আঁখি-ধারা ঝরায়ে গো,বরষের পরে ...
25/04/2025

ঈদ ফেস্টিভ্যাল -২০২৫

মোরা নবীন প্রবীণ এক প্রাণ

শত যোজনের কত মরুভূমি পারায়ে গো,
কত বালু চরে কত আঁখি-ধারা ঝরায়ে গো,
বরষের পরে আসিল ঈদ!

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ঈদ মোবারক কবিতা থেকে দু লাইন।আবার কবির গানের সুরে 'ও মন! রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ। দীর্ঘ এক মাস অপেক্ষার পরে আসে খুশীর ঈদ। বাঁধ ভাঙা খুশি, আনন্দ। যে খুশির নেই কোন সীমানা। শিশু থেকে বৃদ্ধ ঈদের আনন্দে মাতোয়ারা। তবে কিশোর - যৌবন পেরিয়ে মানুষেরা মৃদু সুরে বলে এখন আর ঈদের আনন্দ নেই। সে মানুষদের মনে ঈদের আনন্দ ফিরে দিতে আমরা আয়োজন করেছি ঈদ ফেস্টিভ্যাল।

শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনকে করেছে আলোকিত। ঈদ ফেস্টিভ্যালকে ঘিরে ঈদের পূর্ব থেকে সকলের মুখে মুখে খুশির ফুলঝুরি। বৃদ্ধের মুখে থেকে শুনি কবে ফিরছি শৈশবে!

ঈদুল ফিতরের পরের দিন টিটি এ্যান্ড ডিসি স্কুল প্রাঙ্গণে বসে আমাদের মিলনমেলা। পবিত্র কুরআন তিলাওয়াত করে শুরু হয় আমাদের আয়োজন। আমরা আমাদের ঈদ ফেস্টিভ্যালকে বিভিন্ন ইভেন্ট দিয়ে সাজিয়েছি। সব বয়সের মানুষ যেন ইভেন্টে অংশগ্রহণ করে খুশী, আনন্দিত হতে পারে সে বিষয় সামনে রেখে ইভেন্টকে বয়সের শ্রেণীতে বিভক্ত করেছি। আমাদের ইভেন্টসমূহঃ-

• অংক দৌড় (তৃতীয় - পঞ্চম শ্রেণী)
• কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা( ছোটদের)
• দৌড় প্রতিযোগিতা( কিশোর)
• হাড়ি ভাঙ্গা ( সিনিয়র)
• বাস্কেটবল ( সিনিয়র)
• দড়িটান (সিনিয়র)
• স্মৃতিচারণ (পাড়াকেন্দ্রীক বিষয়)
• সম্মাননা প্রদান [ক্রেস্ট] (হাফেজ, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, মানবিক মানুষ, দেশ সেবায় যারা অগ্রণী ভূমিকা রাখছেন))
• দুপুরের খাবার (প্রায় তিনশো জন)
• ফুটবল (জুনিয়র)
• ফুটবল ( মধ্যম বয়সী)
• ফুটবল (সিনিয়র)

আমাদের প্রত্যেকটি ইভেন্ট ছিল আনন্দদায়ক। হাসি জুগিয়েছে মুখে। সরল, প্রাণবন্ত হাসি। আমরা মেতেছি আমাদের আয়োজনে। উচ্ছাস, উল্লাস করেছি। শিশু থেকে বৃদ্ধ আমরা এক হয়েছি। আমরা একতাবদ্ধ। শুনি সম্প্রীতির অন্যান্য বন্ধন স্থাপন করে "পশ্চিম পাড়া। অপরের বিপদে, মানবিকতায়, ভাতৃত্বে। অপরের বিপদ যেন নিজের। ঝাপিয়ে পড়ে। অপর ভাইয়ের কল্যাণের পথ খুঁজে। সে কল্যাণের পথ, মানবিকতা, একতা, ভাতৃত্বের পথ সুগম করতে আমাদের আয়োজন ঈদ ফেস্টিভ্যাল। এক সুরে আমরা বলেছি " মোরা নবীন প্রবীণ এক প্রাণ।

লিখার ইতি টানছি। ইতি কথায় বলে যায় " প্রতি ঈদে আমরা ভিন্ন আয়োজনে ফিরবো। আপনারা আসবেন। একসাথে হাসবো।

লিখা এবং ছবি এ্যাডিট : আবদুল্লাহ আল মুবিন

07/04/2025

আলহামদুলিল্লাহ

চকরিয়া উপজেলাধীন বমু বিলছড়ি ইউনিয়নের পশ্চিম পাড়ার( উত্তরের) সম্মানিত আবদুল মোনাফ এর (অত্যন্ত গরীব ও দিনমজুর) বড় মেয়ে লাকী আক্তারের আগামী ১১ এপ্রিল '২৫ শুক্রবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে
ইন শা আল্লাহ।
উল্লেখ্য মেয়েটির মা নেই। ছোট বেলায় ডেলিভারিতে তার মায়ের করুন মৃত্যু হয়।
তাই এতিম মেয়ের বিয়ের সুন্দর আনুষ্ঠানিকতা
সম্পন্ন করতে ইতোমধ্যে সবার নিকট বার্তা
পৌঁছানো হয়েছে এবং অনেকে সহযোগিতা করেছেন।
ঈদের দিনও ফান্ড সংগ্রহ করা হয়েছে।
আলহামদুলিল্লাহ।
সবার আন্তরিকতা প্রশংসনীয়❤️।

আমেরিকা প্রবাসী পশ্চিমপাড়া সমাজ উন্নয়ন পরিষদ এর সম্মানিত সিনিয়র উপদেষ্টা জনাব Mohammed N Amin মামা ১০,০০০৳ সহযোগিতা পাঠিয়েছেন। মহান রাব্বুল আ'লামীন সবার আন্তরিক সহায়তা ও প্রচেষ্টা কবুল করুন। জাযাকাল্লাহ খাইরান।

পশ্চিমপাড়া সমাজ উন্নয়ন পরিষদ এর অন্যতম সংগঠক,কারিগর, মধ্যমণি N Anas Anwar এর জন্মদিন আজকে। যিনি শ্রম,মেধা,সময় দিয়ে সংগঠন...
05/04/2025

পশ্চিমপাড়া সমাজ উন্নয়ন পরিষদ এর অন্যতম সংগঠক,কারিগর, মধ্যমণি N Anas Anwar এর জন্মদিন আজকে। যিনি শ্রম,মেধা,সময় দিয়ে সংগঠনের কাজ ত্বরাহ্নিত করেন। আমরা তার সফলতা কামনা করছি।

শুভ কামনা আনাস আনোয়ার।

03/04/2025

ইভেন্ট👉 বাস্কেটবল 🏀

১লা এপ্রিল আমাদের "পশ্চিমপাড়া ঈদ ফেস্টিভ্যাল-২০২৫" অনুষ্ঠিত হয়। এবং নবীন প্রবীণ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি ছিল উৎসবমুখর। ✌️

👉[আমাদের আয়োজন আপনার কাছে কেমন লেগেছে? কমেন্টে অনুভূতি প্রকাশ করুন]

02/04/2025
02/04/2025

ইভেন্ট👉 হাঁড়িভাঙা 🧑‍🦯

১লা এপ্রিল আমাদের "পশ্চিমপাড়া ঈদ ফেস্টিভ্যাল-২০২৫" অনুষ্ঠিত হয়। এবং নবীন প্রবীণ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি ছিল উৎসবমুখর। 🤝

👉[আমাদের আয়োজন আপনার কাছে কেমন লেগেছে? কমেন্টে অনুভূতি প্রকাশ করুন]

ঈদ ফেস্টিভ্যাল-২০২৫ উৎসবমুখর আয়োজনে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের মুগ্ধ করেছে।
02/04/2025

ঈদ ফেস্টিভ্যাল-২০২৫

উৎসবমুখর আয়োজনে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের মুগ্ধ করেছে।

Address

Chakaria

Telephone

+8801511323565

Website

Alerts

Be the first to know and let us send you an email when পশ্চিমপাড়া সমাজ উন্নয়ন পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share