15/06/2026
গত ৩ জুন বিডি ক্লিন এর সদস্যরা দাঁড়িয়েছিল এক মহৎ উদ্দেশ্যে। সারাদেশের সহস্রাধিক স্থানে আমরা দাঁড়িয়েছিলাম বুক ভরা আশা আর কিছু প্রাণের দাবি নিয়ে।
সেদিন আমাদের চাওয়া ছিল একটি পরিচ্ছন্ন মানসিকতার সমাজ, যেখানে মানুষের প্রতি মানুষের সম্মান থাকবে শতভাগ। আমরা চেয়েছিলাম একটি মানবিক ও দায়িত্বশীল বাংলাদেশ যেখানে প্রতিটি নাগরিক নিজের দায়িত্ব বুঝবে এবং একে অপরের পাশে দাঁড়াবে। একই সাথে আমাদের দাবি ছিল ধর্ষণমুক্ত হর্ণমুক্ত এবং প্রতিহিংসা বর্জিত এক শান্তিময় বাংলাদেশের। যা ভালোবাসায় সমৃদ্ধ করবে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে।
এছাড়া ৩ জুনকে রাষ্ট্রীয়ভাবে "পরিচ্ছন্ন দিবস" ঘোষণা করার পাশাপাশি সামগ্রিকভাবে একটি পরিচ্ছন্ন মানসিকতার বাংলাদেশ বিনির্মাণ করাই ছিল আমাদের মূল লক্ষ্য।
একটি সুন্দর সুশৃঙ্খল এবং মানবিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি আমাদের সকলের। আসুন শুধু ৩ জুনের দাঁড়ানোতেই সীমাবদ্ধ না থেকে এই দাবিগুলোকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ধারণ #বিডি
#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন