Blood for Brahmanbaria

Blood for Brahmanbaria প্রিয় শহর ব্রাহ্মণবাড়িয়াতে-
নিরাপদ রক্তদান
মানব সেবা
রক্তদানে উৎসাহিতকরণ ইত্যাদি।

আজ আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস।থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তরোগ, যেখানে শরীর পর্যাপ্ত হিমোগ্লোবিন তৈরি করতে পারে না। ...
07/05/2026

আজ আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস।

থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তরোগ, যেখানে শরীর পর্যাপ্ত হিমোগ্লোবিন তৈরি করতে পারে না। বাংলাদেশে প্রতি ১০ জনে ১ জন থ্যালাসেমিয়া বাহক, অর্থাৎ আমাদের চারপাশেই অনেকে এই জিন বহন করছেন, না জেনেই।

দুজন বাহক যখন বিয়ে করেন, তখন তাদের সন্তানের মধ্যে থ্যালাসেমিয়া মেজর হওয়ার ঝুঁকি থাকে যা সারাজীবন নিয়মিত রক্ত নিয়ে বাঁচতে বাধ্য করে।

ভালো খবর হলো, এটি প্রতিরোধযোগ্য। একটি সাধারণ রক্ত পরীক্ষা—Hb Electrophoresis—জানিয়ে দিতে পারে আপনি বাহক কিনা। সচেতনতাই পারে পরবর্তী প্রজন্মকে এই কষ্ট থেকে বাঁচাতে।

নিজে পরীক্ষা করান, পরিবারকে বলুন, বন্ধুদের জানান।

আসুন, সচেতনতা ছড়াই। নিয়মিত রক্তদানে এগিয়ে আসি এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত মানুষদের পাশে দাঁড়াই। ❤️

11/04/2026

আসসালামু আলাইকুম
ইমার্জেন্সি ব্লাড লাগবে।

রোগির সমস্যা : কিডনি অপারেশন
ব্লাড গ্রুপ: AB+
হিমোগ্লোবিন : ৭
লোকেশন : ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল

রেফারেন্স নাম্বার :+8801719-852317

10/04/2026

নিচের নম্বর দুটি প্রতারকের নম্বর।

01771731468
01860334419

যারা নিয়মিত রক্তের পোস্ট দেখে রোগীর নম্বরে কল দিয়ে রক্ত দিবে বলে পরবর্তীতে ভাড়ার কথা বলে বিকাশে টাকা নিয়ে রোগীর নম্বর ব্লক করে দেয়।

এমন নম্বর অসংখ্য কারণ যে/যারা একাজ করছে তাদের জন্মের সমস্যা বলে দিনদিন নেশার লোভে অসহায় রোগীদের সাথে প্রতারণা করে টাকা নেয়।

07/04/2026

রক্তদাতা প্রয়োজন
জরুরী ভিত্তিতে A+ (এ পজিটিভ) রক্ত লাগবে।

রোগীর সমস্যাঃ রক্তস্বল্পতা (হিমোগ্লোবিন ৭ পয়েন্ট)
রক্তের গ্রুপঃ A+ (এ পজিটিভ)
পরিমানঃ ২ ব্যাগ
তারিখঃ আগামীকাল (ডোনার সুবিধেমত)

স্থানঃ নাইটিংগেল হসপিটাল, ব্রাহ্মণবাড়িয়া

যোগাযোগঃ 01713606505

যতটা সম্ভব এগিয়ে আসুন। নিজে দিতে না পারলে আপনার পরিচিত কেউ থাকলে মেনশন করবেন।

"প্রতারক চক্র হতে সাবধান"বর্তমান সময়ে জরুরি রক্তের প্রয়োজনে অনেকেই বিভিন্ন রক্তের সংগঠনের অনলাইন গ্রুপে পোস্ট করেন আর সে...
22/03/2026

"প্রতারক চক্র হতে সাবধান"

বর্তমান সময়ে জরুরি রক্তের প্রয়োজনে অনেকেই বিভিন্ন রক্তের সংগঠনের অনলাইন গ্রুপে পোস্ট করেন আর সেসব পোস্টের নম্বরে "অনেকটা বিকাশ প্রতারক" রক্তদাতা সেজে কল দিয়ে রক্ত দিবেন বলে নিশ্চিত করেন।
এমনকি তারা নিশ্চিত করে যে রওনাও দিয়েছি কিন্তু কিছু সময় পর তারা হঠাৎ কল দিয়ে রোগীর সরলতার সুযোগ নিয়ে মিথ্যে বলে যে "বাইকের তেল শেষ / আসার ভাড়া নাই / টাকা হারিয়ে গেছে / ভাংতি নাই / এসে টাকা ফেরত দিয়ে দিব" পরবর্তীতে রোগীপক্ষ তাদেরকে বিশ্বাস করে ৩০০-১০০০ টাকা পর্যন্ত বিকাশে প্রেরণ করে এবং পরক্ষণে প্রতারক টাকা পাওয়া মাত্রই তার নম্বরটি বন্ধ করে দেয়/দিবে।
তাদেরকে ধরা এতোটা সহজ না হলেও নিজে সহ পরিচিতদের সচেতনতার মাধ্যমে অন্তত "সর্তক" অবশ্যই করা সম্ভব।
তাই আপনাদেরকে বলছি যারা বিভিন্ন গ্রুপে রক্তের জন্য পোস্ট করেন তারা পোস্টে দেয়া নম্বরের ব্যক্তিটিকে জানিয়ে দিবেন যেন কোন অবস্থাতেই রক্তদাতা সেজে কারো কলের বিপরীতে বিকাশে টাকা না পাঠায়।
আসলে রক্তদাতা সেজে কল দিবে সবাই কিন্তু প্রকৃত রক্তদাতা কখনওই হসপিটাল আসা অব্ধি কোন টাকা বিকাশে চাইবেনা আর কেউ টাকা চাইলেও তাকে টাকা পাঠাবেন না।

নিরাপদ হোক রক্তদান।

"প্রতারক চক্র হতে সাবধান"বর্তমান সময়ে জরুরি রক্তের প্রয়োজনে অনেকেই বিভিন্ন রক্তের সংগঠনের অনলাইন গ্রুপে পোস্ট করেন আর সে...
04/03/2026

"আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস" থ্যালাসেমিয়া কি?এই রোগে আক্রান্ত ব্যাক্তির রক্তে হিমোগ্লোবিন তৈরির হার কমে যায় আশংকাজনক হ...
08/05/2025

"আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস"
থ্যালাসেমিয়া কি?
এই রোগে আক্রান্ত ব্যাক্তির রক্তে হিমোগ্লোবিন তৈরির হার কমে যায় আশংকাজনক হারে, উপযুক্ত পরিমাণে রক্তকণিকা তৈরি হয় না...আক্রান্তের দেহে লোহিত রক্তকণিকার পরিমাণ কমে, সাথে কমে যায় লোহিত কণিকার আয়ুও... ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিনের কারনে রক্তকনিকা বেশিদিন বাচতে পারে না, রক্তকনিকা ভেঙে যায়... ফলে দেখা দেয় মারাত্মক রক্ত শুন্যতা...
প্রতিকারঃ
এই রোগের সম্পূর্ণ প্রতিকার আজও আবিষ্কৃত হয়নি... চিকিৎসা হিসেবে রোগীকে আজীবন নিয়মিত রক্ত গ্রহণ, ব্যয়বহুল ওষুধ এবং ইঞ্জেকশান এর উপর নির্ভর করে বেঁচে থাকতে হয়। অস্থিমজ্জা প্রতিস্থাপন (Bone Marrow Transplantation) এর মাধ্যমে এই রোগ সারিয়ে তোলা সম্ভব, কিন্তু তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, ব্যয়বহুল এবং বাংলাদেশে করা সম্ভব নয়।
প্রতিরোধঃ
থ্যালাসেমিয়া বংশানুক্রমে পাওয়া রক্তের একটি রোগ... যদি দুইজন বাহক বিয়ে করে, তাদের বাচ্চার থ্যালাসেমিয়ার সম্ভবনা রয়েছে ২৫% ...
আর যদি একজন বাহক একজন সুস্থ কাউকে বিয়ে করে তাইলে বাচ্চা থ্যালাসেমিয়ায় আক্রান্ত হবার সম্ভাবনা অতি নগণ্য, বাচ্চা সর্বোচ্চ বাহক হতে পারে...
*** বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর "থ্যালাসেমিয়া সনাক্তকরণ পরীক্ষা" করিয়ে নেয়া জরুরী... এই পরীক্ষাটির নাম "হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস"
রক্ত সংগ্রহঃ
থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের প্রতি মাসে অন্যের রক্ত নিয়ে বেঁচে থাকতে হয়... প্রতিমাসে কমপক্ষে ১ ব্যাগ রক্ত প্রয়োজন হতে পারে। আর হিমোগ্লোবিন একবারে নেমে গেলে কখনো মাসে ২ ব্যাগ রক্তের ও প্রয়োজন পড়ে।
থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীর পরিবার এবং আত্মীয়স্বজনদের জন্যঃ
--- প্রতিমাসে যদি ১ ব্যাগ রক্তের প্রয়োজন হয় তাহলে কমপক্ষে ৫ জন "নিয়মিত রক্তদাতা"দের সাথে যোগাযোগ রাখুন। ধরুন, প্রথম মাসে একজন রক্তদাতা রক্তদান করলেন, দ্বিতীয় মাসে দ্বিতীয় রক্তদাতা, তৃতীয় মাসে তৃতীয় রক্তদাতা এবং চতুর্থ মাসে চতুর্থ রক্তদাতা করলেন। প্রথম রক্তদাতা রক্তদান করতে পারবেন আবার ৫ম মাসে। এভাবে চলতে থাকবে৷ (পঞ্চম রক্তদাতা রিজার্ভ হিসাবে থাকবেন, অন্য রক্তদাতা কোন কারনে রক্তদান করতে না পারলে পঞ্চম রক্তদাতা রক্তদান করবেন)
=================================
এই পোস্টটি লেখার সবচেয়ে বড় কারন হল নিচের ম্যাসেজটি সবাইকে জানানোঃ
"সবারই বিয়ের আগে "হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস" করা উচিত, থ্যালাসেমিয়া রোগের বাহক কিনা জেনে নেয়া খুব জরুরী...... এটি একটি জেনেটিক রোগ, সে কারণে এই রোগ প্রতিকার না করে প্রতিরোধ করতে হয়..."
আমাদের অজ্ঞতার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন থ্যালাসেমিয়া নামক রক্তশূন্যতার এই মারাত্মক রোগটি নিয়ে পৃথিবীতে না আসে... আসুন নিশ্চিত করি।

"প্রতারক চক্র হতে সাবধান"বর্তমান সময়ে জরুরি রক্তের প্রয়োজনে অনেকেই বিভিন্ন রক্তের সংগঠনের অনলাইন গ্রুপে পোস্ট করেন আর সে...
24/04/2025

"প্রতারক চক্র হতে সাবধান"

বর্তমান সময়ে জরুরি রক্তের প্রয়োজনে অনেকেই বিভিন্ন রক্তের সংগঠনের অনলাইন গ্রুপে পোস্ট করেন আর সেসব পোস্টের নম্বরে "অনেকটা বিকাশ প্রতারক" রক্তদাতা সেজে কল দিয়ে রক্ত দিবেন বলে নিশ্চিত করেন।

এমনকি তারা নিশ্চিত করে যে রওনাও দিয়েছি কিন্তু কিছু সময় পর তারা হঠাৎ কল দিয়ে রোগীর সরলতার সুযোগ নিয়ে মিথ্যে বলে যে "বাইকের তেল শেষ / আসার ভাড়া নাই / টাকা হারিয়ে গেছে / ভাংতি নাই / এসে টাকা ফেরত দিয়ে দিব" পরবর্তীতে রোগীপক্ষ তাদেরকে বিশ্বাস করে ৩০০-১০০০ টাকা পর্যন্ত বিকাশে প্রেরণ করে এবং পরক্ষণে প্রতারক টাকা পাওয়া মাত্রই তার নম্বরটি বন্ধ করে দেয়/দিবে।
তাদেরকে ধরা এতোটা সহজ না হলেও নিজে সহ পরিচিতদের সচেতনতার মাধ্যমে অন্তত "সর্তক" অবশ্যই করা সম্ভব।
তাই আপনাদেরকে বলছি যারা বিভিন্ন গ্রুপে রক্তের জন্য পোস্ট করেন তারা পোস্টে দেয়া নম্বরের ব্যক্তিটিকে জানিয়ে দিবেন যেন কোন অবস্থাতেই রক্তদাতা সেজে কারো কলের বিপরীতে বিকাশে টাকা না পাঠায়।
আসলে রক্তদাতা সেজে কল দিবে সবাই কিন্তু প্রকৃত রক্তদাতা কখনওই হসপিটাল আসা অব্ধি কোন টাকা বিকাশে চাইবেনা আর কেউ টাকা চাইলেও তাকে টাকা পাঠাবেন না।

নিরাপদ হোক রক্তদান।

নয় বছর আগে জেলার প্রতিটা ১৮+ ব্যক্তিকে স্বেচ্ছায় রক্তদাতা হিসাবে তৈরি করা এবং রক্তদান সম্পর্কে সবাইকে সচেতন করে তোলার লক...
18/09/2024

নয় বছর আগে জেলার প্রতিটা ১৮+ ব্যক্তিকে স্বেচ্ছায় রক্তদাতা হিসাবে তৈরি করা এবং রক্তদান সম্পর্কে সবাইকে সচেতন করে তোলার লক্ষ্যে জন্ম হয়ে ছিল "ব্লাড ফর ব্রাহ্মণবাড়িয়া'র"। আজ সেই স্বপ্নের লক্ষে অনেকটাই সফল সবার প্রিয় ব্লাড ফর ব্রাহ্মণবাড়িয়া। ♥

আজ ১৮ সেপ্টেম্বর "ব্লাড ফর ব্রাহ্মণবাড়িয়া'র" ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী। ব্লাড ফর ব্রাহ্মণবাড়িয়া পরিবারের
৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই সংগঠনের সাথে যুক্ত সকল স্বেচ্ছাসেবী,রক্তদাতা এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইলো শ্রদ্ধা এবং ভালবাসা৷

#বিফরবি ♥
#তুচ্ছ নয় রক্তদান,বাঁচাতে পারে একটি প্রাণ।

১৮ সেপ্টেম্বর রোজ বুধবার "ব্লাড ফর ব্রাহ্মণবাড়িয়া'র" ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল বিকাল ৩:৩০ থেকে ব্রাহ্মণবাড়িয়...
17/09/2024

১৮ সেপ্টেম্বর রোজ বুধবার "ব্লাড ফর ব্রাহ্মণবাড়িয়া'র" ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল বিকাল ৩:৩০ থেকে ব্রাহ্মণবাড়িয়া অবকাশে (ফারুকী পার্ক) বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিচালিত হবে।

আপনারা যারা বিনামূল্যে রক্তের গ্রুপ জানতে ইচ্ছুক তাদের আগামীকাল বিকাল ৩:৩০ এর পর অবকাশে আমন্ত্রণ রইল।

তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ ❤️

12/09/2024

রক্তের প্রয়োজন রক্তের মাধ্যমেই হয় পূরণ।

রক্ত তৈরি কিংবা মজুদ করা যায় না (সকল জেলার জন্য না কারণ বড়-বড় জেলাতে নিদিষ্ট সময় পযর্ন্ত মজুদ রাখা সম্ভব আর এসব বড় জেলার লিস্টে #ব্রাহ্মণবাড়িয়া জেলার নাম নেই)

যেখানে একটা শহরে রাত ৮ টার পর হাতে-গোনা কয়েকটা ল্যাব ছাড়া রক্ত সংঞ্চালনের মত কাজটা করা যায়না অথচ অসংখ্য ব্যাঙের ছাতা অদক্ষ টেকনিশিয়ানে ভরপুর হাসপাতাল রয়েছে।

জরুরি প্রয়োজন আসলে বলে আসে না তাই রক্তের প্রয়োজনও নেহাত কম না, তাই বিভিন্ন সময়ে রক্তের প্রয়োজনে অস্থির হবেন না।

শুরুটা আপনার পরিবার, আপনার বন্ধু-মহল কিংবা পরিচিতদের মাঝে খোঁজ নিন। বলে রাখা ভাল জরুরি এই সময়ে বিব্রত বা লজ্জা পাবার কিছু নাই কারণ আপনি কাউকে জিগ্যস করবেন কি করবেন না নিয়ে আছেন অথচ সেই ব্যাক্তিটি হইতো নিয়মিত রক্তদাতা এমনকি আপনার প্রয়োজনই রক্তের গ্রুপের রক্তদাতা।

একান্তই যদি কোথাও বলতে না পারেন যেকোন রক্তের সংগঠন কিংবা বহুল পরিচিত কোন সংগঠনে "রক্তের প্রয়োজন" লিখে [অনলাইন গ্রুপে] পোস্ট করুন এবং দেখবেন কেউ না কেউ আপনার পোস্টে সাড়া দিবেন।

সর্বশেষ বলে রাখা, আমরা (বি৪বি) "ব্লাড ফর ব্রাহ্মণবাড়িয়া" সংগঠনটি একটি স্বেচ্ছায় রক্তদানের সংগঠন আর এখানে সকল সময়ে আপনার প্রয়োজনই রক্তের ব্যবস্থা করে দিবার নিশ্চয়তা আমরা রাখিনা তবে সর্বোচ্চ চেষ্টার কমতি কখনোওই কম করা হয়না। সকল প্রয়োজনকেই সমান মূল্যায়ন করা হয় পাশাপাশি আমাদের (স্বেচ্ছাসেবী) পরিস্থিতিও আপনার বুঝতে হবে।

রক্তদান কোন সহজ কাজ না আর আপনি নিজে যদি রক্তদাতা না হন তাহলে সেটা বুঝানো আরো কষ্টকর। কারণ "ব্লাড ফর ব্রাহ্মণবাড়িয়া" সংগঠন পেশাদার রক্তদাতা নয় স্বেচ্ছায় রক্তদাতাদের নিয়ে পরিচালিত হয়। তাই আপনার প্রয়োজনের দিন হইতো কোন রক্তদাতার রক্তদানের সময় হয়নি কিংবা সে রক্তদানের মত পরিস্থিতি নেই তাই সময়মত রেসপন্স করেনি আর সেটার জন্য দোষারোপ করতে পারেন না।

এই সংগঠন সবার জন্য উন্মুক্ত তাই আপনিও এই মানবতার কাজে নিজেকে যুক্ত করতে পারেন। হইতো আপনার আগ্রহই কারো জন্য রক্তের ব্যবস্থা হয়েছে কিংবা হবে।

Address

Obokash
Brahmanbaria
3400

Telephone

+8801911858985

Website

Alerts

Be the first to know and let us send you an email when Blood for Brahmanbaria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share