National Children's Task Force - NCTF, Brahmanbaria

National Children's Task Force - NCTF, Brahmanbaria National Children’s Task Force (NCTF) is a
children’s organization supported by Save the Children

27/04/2026

বজ্রপাত সচেতনতা: ছোটদের জন্য বড় শিক্ষা ⚡

প্রিয় যুব ভলান্টিয়ার বন্ধুরা, শিশুদের কাছে বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগের বার্তা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। নিচের বার্তাগুলো সহজ ও সাবলীল ভাষায় সাজানো হয়েছে যেন আপনারা এটি স্কুল, খেলার মাঠ বা পাড়ার আড্ডায় শিশুদের শেখাতে পারেন।

১. মেঘ দেখে সাবধান (বজ্রপাতের আগে করণীয়) ☁️

আকাশের দিকে নজর: আকাশে ঘন কালো মেঘ জমলে বাইরে খেলাধুলা বা ঘোরাঘুরি বন্ধ করে দ্রুত নিরাপদ আশ্রয়ে (যেমন- পাকা দালান) চলে যেতে হবে।

খবর শোনা: বড়দের সহায়তায় রেডিও, টিভি বা মোবাইল ফোনে আবহাওয়ার খবর শুনতে হবে। (প্রয়োজনে টোল ফ্রি নম্বর ১০৯০-এ কল করা যেতে পারে)।

২. যখন শুরু হবে কড়কড় শব্দ (বজ্রপাত চলাকালীন করণীয়) 🏠

ঘরে থাকা: বজ্রপাত শুরু হলে দ্রুত দালান বা কংক্রিটের ছাদের নিচে আশ্রয় নিতে হবে। টিনের চালা বা গাছের নিচে থাকা একদম নিরাপদ নয়।

ইলেকট্রনিক্স থেকে দূরে: মোবাইল, ল্যাপটপ, টিভি বা ফ্রিজের প্লাগ খুলে রাখা ভালো এবং এগুলো ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

জানালা বন্ধ: ঘরের জানালা সম্পূর্ণ বন্ধ রাখতে হবে এবং জানালার গ্রিল বা বারান্দা থেকে দূরে থাকতে হবে।

খোলা জায়গায় থাকলে: যদি খোলা মাঠে থাকা অবস্থায় বজ্রপাত শুরু হয় এবং আশেপাশে কোনো দালান না থাকে, তবে দুই হাত দিয়ে কান চেপে ধরে উবু হয়ে বসে পড়তে হবে। কখনোই মাটিতে শুয়ে পড়া যাবে না।

দলে থাকলে: বন্ধু বা পরিবারের সাথে খোলা জায়গায় থাকলে সবাই একে অপরের থেকে অন্তত ৫০-১০০ ফুট দূরে সরে যেতে হবে।

৩. যা করা একদম মানা (বজ্রপাত চলাকালে বর্জনীয়) 🚫

উঁচু জায়গা ও গাছ: বড় গাছ, বৈদ্যুতিক খুঁটি, মোবাইল টাওয়ার বা উঁচু জায়গার আশেপাশে থাকা যাবে না।

পানির ছোঁয়া: পুকুর, নদী বা জলাশয়ে সাঁতার কাটা বা মাছ ধরা যাবে না। এমনকি বাড়ির টিউবওয়েল বা বাথরুমের পানির কল স্পর্শ করা থেকেও বিরত থাকতে হবে।

ধাতব বস্তু: লোহার হাতলওয়ালা ছাতা ব্যবহার করা যাবে না। সিঁড়ির রেলিং, জানালার গ্রিল বা বাইসাইকেল স্পর্শ করা বিপজ্জনক।

৪. ঝড়ের পর করণীয় (বজ্রপাতের পরে) 🩹

অপেক্ষা করা: বজ্রপাত বন্ধ হওয়ার পর অন্তত আধা ঘণ্টা ঘরের ভেতরেই থাকতে হবে।

প্রাথমিক চিকিৎসা: কেউ আহত হলে তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। মনে রাখতে হবে, বজ্রপাতে আহত ব্যক্তিকে স্পর্শ করলে কোনো বিদ্যুৎ লাগে না, তাই ভয় না পেয়ে তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিতে হবে।

💡 ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্

21/03/2026

✨ ঈদ মোবারক ✨

পবিত্র ঈদের এই আনন্দঘন মুহূর্তে
আপনার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও অফুরন্ত ভালোবাসায়।

এই আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে,
বিশেষ করে সেই সব শিশুদের মাঝে
যাদের হাসিতেই লুকিয়ে থাকে আগামী দিনের সুন্দর পৃথিবী।

আসুন, এই ঈদে আমরা প্রতিজ্ঞা করি
প্রতিটি শিশুর মুখে হাসি ফোটাতে,
একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে।

🌙 ঈদ মোবারক 🌙

08/03/2026

Bangladesh is a country where we dream of building a safe, humane, and dignified society. But when we repeatedly hear about abuse and violence against children and women, our conscience is deeply questioned. A truly civilized society is one where its most vulnerable people are protected and treated with respect.

•Not silence our voices stand for safety and justice.

Crimes like r**e do not only destroy one person’s life; they also wound the moral values of an entire society. Therefore, this is not a personal issue it is a responsibility for all of us. We want a Bangladesh where every child can enjoy a fearless childhood and every woman can live with dignity and security.

__________________________________________

বাংলাদেশে আমরা একটি নিরাপদ ও মানবিক সমাজের স্বপ্ন দেখি। কিন্তু যখন বারবার শিশু ও নারীর উপর নির্যাতনের খবর শুনতে হয়, তখন আমাদের বিবেক গভীরভাবে প্রশ্নের মুখে পড়ে। একটি সভ্য সমাজ তখনই গড়ে ওঠে, যখন তার সবচেয়ে দুর্বল মানুষগুলো নিরাপদ থাকে এবং সম্মান পায়।

•নীরবতা নয় নিরাপত্তা ও ন্যায়বিচারের পক্ষে আমাদের কণ্ঠ।

ধর্ষণের মতো জঘন্য অপরাধ শুধু একজন মানুষের জীবন নয়, পুরো সমাজের মানবিক মূল্যবোধকে আঘাত করে। তাই এটি কোনো ব্যক্তিগত বিষয় নয়, এটি আমাদের সবার দায়িত্বের প্রশ্ন। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে প্রতিটি শিশু ভয়হীন শৈশব পাবে এবং প্রতিটি নারী সম্মান ও নিরাপত্তা নিয়ে বাঁচতে পারবে।

বুকের রক্ত মুখে তুলে যারা মরে ওপারে ঢাকায় এপারের শিলচরেতারা ভালোবাসা-বাংলা ভাষার জুড়িউনিশে সে আর একুশে ফেব্রুয়ারি।
20/02/2026

বুকের রক্ত মুখে তুলে যারা মরে
ওপারে ঢাকায় এপারের শিলচরে
তারা ভালোবাসা-বাংলা ভাষার জুড়ি
উনিশে সে আর একুশে ফেব্রুয়ারি।

প্রতিটি শিশুর রয়েছে নিরাপদে বেঁচে থাকার, সুরক্ষিত থাকার এবং উন্নয়নের অধিকার। তাদের জন্য একটি আলাদা অধিদপ্তর চাই যেখানে...
09/02/2026

প্রতিটি শিশুর রয়েছে নিরাপদে বেঁচে থাকার, সুরক্ষিত থাকার এবং উন্নয়নের অধিকার। তাদের জন্য একটি আলাদা অধিদপ্তর চাই যেখানে তাদের কণ্ঠস্বর শোনা যাবে এবং তাদের প্রয়োজন পূরণ হবে।
জনপ্রতিনিধিদের কাছে আমাদের প্রত্যাশা - মেয়ে শিশুদের জন্য একটি নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করুন। প্রতিটি মেয়ে শিশু যেন স্বপ্ন দেখতে পারে, শিখতে পারে এবং নিজের সম্পূর্ণ সম্ভাবনা বিকশিত করতে পারে।
আসুন, একসাথে শিশুদের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ি।

08/02/2026
আজ ন্যাশনাল চিল্ড্রেন টাস্কফোর্স-এনসিটিএফ, ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক পথ শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। স্থান-  ফারুকী ...
14/01/2026

আজ ন্যাশনাল চিল্ড্রেন টাস্কফোর্স-এনসিটিএফ, ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক পথ শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

স্থান- ফারুকী পার্ক, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, ব্রাহ্মণবাড়িয়া

ক্যাম্পেইনটি ১৩/০১/২০২৬ রোজ বুধবার সকাল ৯-০০ টায় শুরু করা হয়।

এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া জেলার সদস্য ফারহান, লাবনি, ফাহিমা এবং মুসাব্বির পরপর সবগুলো বস্ত্র বিতরণ করেন।

উপস্থিত ছিলেন এনসিটিএফ এর ৪ জন শিশু এবং সেভ দ্য চিল্ড্রেনের প্রতিনিধি পুষ্প আপা

ধন্যবান্তে
ফারহান উদ্দিন

১-১-২০২৬ ইং আজ সম্পন্ন হলো এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া জেলার জানুয়ারী  মাসের মাসিক সভা।স্থান: লোকনাথ দিঘীরপাড়সময়:বিকাল ৩:০...
11/01/2026

১-১-২০২৬ ইং
আজ সম্পন্ন হলো এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া জেলার জানুয়ারী মাসের মাসিক সভা।

স্থান: লোকনাথ দিঘীরপাড়
সময়:বিকাল ৩:০০-৩:৩০ ঘটিকা

সভাটি শুরু হয় সভাপতি আলিফ এর মত বিনিময়ের মাধ্যমে। গত মাসের পরিকল্পিত কাজের মধ্যে কতটুকু বাস্তবায়িত হয়েছে এবং কতটুকু অব্যাহত রয়েছে তার উপর ভিত্তি করে আগামী মাসের কাজের পরিকল্পনা করা হয়। ইয়ুথ মেন্টর পুষ্প রানী বৈদ্য আপু সভাতে উপস্থিত থেকে তা তত্ত্বাবধায়ন করেন।

জিসান (শিশু সাংবাদিক)
এনসিটিএফ,ব্রাহ্মণবাড়িয়া।

শিশুশ্রম নয়-নিরাপদ শৈশব নিশ্চিত করি।
08/01/2026

শিশুশ্রম নয়-নিরাপদ শৈশব নিশ্চিত করি।

শিশুশ্রম বন্ধ হোক,শিক্ষা -খেলাধুলার অধিকার আদায় হোক।    Brahmanbaria
24/12/2025

শিশুশ্রম বন্ধ হোক,শিক্ষা -খেলাধুলার অধিকার আদায় হোক।

Brahmanbaria

Address

Bangladesh Shishu Academy Bhobon, Jela Porishod
Brahmanbaria
3400

Alerts

Be the first to know and let us send you an email when National Children's Task Force - NCTF, Brahmanbaria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share