Anjab Foundation

Anjab Foundation “আনজাব ফাউন্ডেশন”

একটি অরাজনৈতিক শিক্ষা. সংস্কৃতি. সেবা. মূলক প্রতিষ্ঠান।

 #ফ্রি_সময়ে_হাদীস_পড়ি_০১ #মুসলমানের_হকসালাম পারস্পরিক প্রীতি ও মোহাব্বত বাড়ায়।باب بَيَانِ أَنَّهُ لاَ يَدْخُلُ الْجَ...
02/09/2024

#ফ্রি_সময়ে_হাদীস_পড়ি_০১
#মুসলমানের_হক
সালাম পারস্পরিক প্রীতি ও মোহাব্বত বাড়ায়।

باب بَيَانِ أَنَّهُ لاَ يَدْخُلُ الْجَنَّةَ إِلاَّ الْمُؤْمِنُونَ وَأَنَّ مَحَبَّةَ الْمُؤْمِنِينَ مِنَ الإِيمَانِ وَأَنَّ إِفْشَاءَ السَّلاَمِ سَبَبٌ لِحُصُولِهَا

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، وَوَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا وَلاَ تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا . أَوَلاَ أَدُلُّكُمْ عَلَى شَىْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ أَفْشُوا السَّلاَمَ بَيْنَكُمْ " .

২২. মু’মিন ব্যতিত কেউই জান্নাতে প্রবেশ করবে না, মু’মিনদের ভালবাসা ঈমানের অঙ্গ আর তা অর্জনের উপায় হল পরস্পর অধিক সালাম বিনিময়

১০০। আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... আবু হুরায়রা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না ঈমান আনবে আর তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না একে অন্যকে ভালবাসবে। আমি কি তোমাদের তা বাতলে দেব না যা করলে তোমাদের পারস্পরিক ভালবাসার সৃষ্টি হবে? তা হলো, তোমরা নিজেদের মধ্যে সালামের প্রসার ঘটাও।

—সহীহ মুসলিম, হাদীস নং ১০০ (আন্তর্জাতিক নং ৫৪-১)

তাহকীক: তাহকীক নিষ্প্রয়োজন

হাদীসের বর্ননাকারী: হযরত আবু হুরায়রা রাযি. (মৃত্যু ৫৭/৫৮/৫৯ হিজরী)

28/08/2024

Anjab Foundation একটি অরাজনৈতিক অলাভজনক সংস্থা। এই সংস্থাটি বিশেষ করে শিশু-কিশোর শিক্ষা এবং সাংস্কৃতিক উন্নয়নে কাজ করছে। আমাদের উদ্দেশ্য হল- শিশু কিশোর ও তরুণ প্রজন্মের মধ্যে সৃজনশীলতা, আত্মবিশ্বাস, এবং জ্ঞান বৃদ্ধির মাধ্যমে মানসিক বিকাশ নিশ্চিত করা। আমার লক্ষ্য - একটি আদর্শ, নীতিবান প্রজন্ম গড়ে তোলা৷

সফলভাবে এই লক্ষ্য বাস্তবায়ন করতে আমরা সমাজের তরুণ যুবক সহ সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার পরিকল্পনা করছি, যাতে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হই। এর ধারাবাহিকতায় পরবর্তীতে, আমাদের লক্ষ্য হবে সম্প্রদায় ভিত্তিক বিভিন্ন সামাজিক ইস্যু মোকাবিলা করা, যা সমাজের সার্বিক উন্নয়নে সহায়তা করবে।

Address

3467+ 286
Brahmanbari
SARAIL

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anjab Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share