SAARC Human Rights Foundation Bogura Zila Committee

SAARC Human Rights Foundation Bogura Zila Committee Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SAARC Human Rights Foundation Bogura Zila Committee, Nonprofit Organization, Bogura, Bogura.

SAARC Human Rights Foundation – বগুড়া জেলা শাখা
মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবিক সমাজ গঠনে সচেতনতা ও সামাজিক কার্যক্রম পরিচালনায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

অদ্য  ৫ জুলাই, ২০২৬ সার্ক মানবাধিকার ফাউন্ডেশন,জেলা কমিটি কর্তৃক আয়োজিত  আলোচনা সভায় অধ্যক্ষ মোঃ মোতাহার হোসেন, সভাপতি...
05/07/2026

অদ্য ৫ জুলাই, ২০২৬ সার্ক মানবাধিকার ফাউন্ডেশন,জেলা কমিটি কর্তৃক আয়োজিত আলোচনা সভায় অধ্যক্ষ মোঃ মোতাহার হোসেন, সভাপতি সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ই ডব্লিউ এফ
মহোদয় সভাপতির দায়িত্ব পালন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: রফিকুল ইসলাম, প্রধান উপদেষ্টা,সার্ক মানবাধিকার ফাউন্ডেশন,বগুড়া জেলা শাখা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো: আজিজুর রহমান সুমন,সিনিয়র সহ-সভাপতি, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, বগুড়া জেলা শাখা, এছাড়া ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে, মো: রইছ উদ্দিন, আজীবন সদস্য, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, ঢাকা কেন্দ্রীয় কমিটি এবং রেজাউল কবির সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাসান শফিউল কবির সহ-সভাপতি,সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, বগুড়া জেলা কমিটি। মো: কফিল উদ্দিন সভাপতি, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, উপজেলা শাখা, শেরপুর, বগুড়া। মো: বাবু, সভাপতি, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন নন্দীগ্রাম এবং সেক্রেটারি ।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন মোহাম্মদ আতাউর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং জনাবা ফাতেমা বেগম, মহিলা বিষয়ক সম্পাদিকা। অনুষ্ঠানটিতে সঞ্চালনায় ছিলেন সুদেব কুমার দাস, সাধারণ সম্পাদক, মানবাধিকার ফাউন্ডেশন, বগুড়া জেলা শাখা এবং মো: নুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা শাখা। আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় ছিল আগামী ১১ জুলাই সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটি ঢাকা কর্তৃক আয়োজিত আলোচনা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশগ্রহণ প্রাক্কালে জেলা কমিটির প্রস্তুতি সভা। জেলা কমিটির সভায় প্রধান অতিথি বলেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বগুড়া জেলা শাখা অত্যন্ত সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং আত্ম মানবতার সেবায় নিয়োজিত রয়েছে। তিনি সবাইকে উপদেশ প্রদান করেন যে,মাঠ পর্যায়ে কার্যক্রম করতে যে সমস্ত বাধা রয়েছে সেগুলো কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আলোচনা সভায় সাধারণ সম্পাদক তার উদ্বোধনী বক্তব্যে বলেন যে, দ্রুত সময়ের মধ্য যে সমস্ত উপজেলায় কমিটি গঠিত হয়নি,সে সমস্ত উপজেলাতে কমিটি গঠন করা হবে। তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং ঢাকার সম্মেলনে সবাইকে একতাবদ্ধ হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিনীত অনুরোধ জানান। সভায় সভাপতি মহোদয় তার সমাপনী বক্তব্যে বলেন যে, আন্তর্জাতিক সম্মেলন সফল করতে হবে এবং তিনি সবাইকে ঢাকায় অংশগ্রহণ করার জন্য নির্দেশনা এবং বিনীত অনুরোধ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি সহ সবাই বক্তব্য প্রদান করেন,আলোচনা সভায় সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন সার্থক হবে এই আশাবাদ ব্যক্ত করেন ।

26/05/2026
২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে...
21/02/2026

২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে রাত ১২টায় বগুড়া জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এসময় কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণা, আমাদের চেতনা। তাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, বগুড়া জেলা শাখার আয়োজনে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কর্তনের মাধ...
08/02/2026

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, বগুড়া জেলা শাখার আয়োজনে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কর্তনের মাধ্যমে উদযাপন।

অদ্য ০৮ ফেব্রুয়ারী,২০২৬, বিকাল ৪.০০ ঘটিকায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম মানবিক সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কর্তনের মাধ্যমে আলোচনা সভা শুরু হয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, সান্তাহার রোড, বগুড়া সদর ,বগুড়ায়। উক্ত ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জনাব মো: আজিজুর রহমান সুমন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: হাসান শফিউল কবির, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা কমিটির সম্মানিত সভাপতি, অধ্যক্ষ মোঃ মোতাহার হোসেন, অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক, জনাব সুদেব কুমার দাস।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আতাউর রহমান ও মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা: ফাতেমা বেগম।

আলোচনা সভায় প্রধান আলোচক জনাব মো: আজিজুর রহমান সুমন , বর্তমান মানবাধিকার চিত্র,নারী ও শিশু অধিকার, সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, শ্রমিক, প্রতিবন্ধী ও প্রবীণদের মানবাধিকার, ডিজিটাল যুগে মানবাধিকার চ্যালেঞ্জ ও আমাদের করনীয় বিষয়ে আলোচনা করেন।

আলোচনা সভায় সাধারণ সম্পাদক জনাব সুদেব কুমার দাস, বিগত ১০ বছরে সার্ক মানবাধিকারের অগ্রযাত্রা: চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

আলোচনা সভায় বগুড়া জেলা শাখার সম্মানিত সভাপতি অধ্যক্ষ জনাব মো: মোতাহার হোসেন, মানবাধিকার রক্ষায় নাগরিক শক্তি ও দায়বদ্ধতা, নীতিগত সুপারিশ ও বগুড়া জেলা শাখার ভবিষ্যৎ কর্মপথ নির্ধারণ সম্পর্কে আলোচনা করেন।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ সভাপতি জনাব মো: হাসান শফিউল কবির ,শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব মো: আব্দুল মোত্তালিব, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ নুর ইসলাম এবং মো: রেজাউল কবির সুমন। সভায় উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মো: মতিউর রহমান, কার্যনির্বাহী সদস্য মোঃ নাফিউর রহমান, দুপচাঁচিয়া উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা পিংকি আক্তার পাপিয়া সহ মো: হারুন অর রশিদ, হুমায়ুন কবির সাগর, মোঃ শামীম সরকার, অন্যান্য সদস্য বৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত প্রতিনিধি বৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোকাহত।বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে তাঁর...
30/12/2025

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোকাহত।
বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। দৃঢ় নেতৃত্ব, আপসহীন মনোভাব এবং দেশপ্রেমে উজ্জীবিত তাঁর রাজনৈতিক জীবন এ দেশের মানুষকে দীর্ঘদিন পথ দেখিয়েছে।
এই শোকাবহ মুহূর্তে আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন
বগুড়া জেলা কমিটি

30/12/2025

সিনিয়র রিপোর্টার ফজলে করিম মোঃ নাজমুজ্জামান

Address

Bogura
Bogura
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when SAARC Human Rights Foundation Bogura Zila Committee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share