আত্ম মানবতায় ধড়মোকাম যুব সংঘ

  • Home
  • Bangladesh
  • Bogura
  • আত্ম মানবতায় ধড়মোকাম যুব সংঘ

আত্ম মানবতায় ধড়মোকাম যুব সংঘ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আত্ম মানবতায় ধড়মোকাম যুব সংঘ, Youth Organization, Sherpur, Bogura.

শুভ বিকাল।❤️❤️❤️❤️
01/03/2026

শুভ বিকাল।❤️❤️❤️❤️

27/02/2026

আসসালামু-আলাইকুম
প্রিয় ধড়মোকাম গ্রামবাসী ,
আসলে আজকে আমরা আমাদের "আত্ম মানবতায় ধড়মোকাম যুব সংঘ" এর মাধ্যমে আমাদের গ্রাম সম্পর্কে কিছু বলতে চায় এবং আপনাদের জানাতে চায়....
মূলত আমরা সকলেই আমাদের কর্মব্যস্ততার কারণে আমাদের গ্রামের বাহিরে বা গ্রামের ভেতরে অবস্থান করছি।
আর আমাদের গ্রাম মূলত একটি বানিজ্যিক এলাকা হওয়াতে সকলেই অনেক ব্যস্ততম সময় পার করে থাকি।
"তবে এই ব্যস্ততার আড়ালে আমাদের আশেপাশের অনেক অসহায় মানুষদের হয়তো আমরা তেমন খেয়ালই করি না।
আমার-আপনার এই খাম-খেয়ালির কারণে আমাদের গ্রাম একটি বানিজ্যিক এলাকা হওয়া সত্ত্বেও আমাদের আশেপাশের অনেক অসহায় পরিবার আছে যারা এখনো দিনে "দুই বেলা" ঠিকভাবে দু-মুঠো ভাত খেতে পারে না😞

আবার এমনও অনেক মা-বোন আছে যাদের পরিবারে উপার্জন করার মতো তেমন কেউ নেই.

এমনও বৃদ্ধ মা-বাবা আছে যারা তাদের সন্তানদের কাছে অবহেলিত হয়ে বৃদ্ধ বয়সে অন্যের দারপ্রান্তে ঘুরেবেড়ায়।

আবার আমাদের এলাকায় অনেক ছোট ভাই-বোন আছে যারা কিনা মেধা থাকা সত্ত্বেও আর্থিক ভাবে দুর্বল হওয়ার কারণে সু-শিক্ষা থেকে বঞ্চিত।

তবে আমাদের অনেকেরই এ সকল বিষয়ে তাদের পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকলেও তা একক ভাবে সম্ভব হয়ে ওঠে না।

চলমান রমজান উপলক্ষে আমরা আমাদের
"আত্ম মানবতায় ধড়মোকাম যুব সংঘ" এর পক্ষ থেকে কিছু অসহায় পরিবারের মঝে প্রায় অর্ধ মাসের জন্য কিছু বাজার সামগ্রী বিতরণ করি।
আর এই বিতরণের সময় আমরা বুঝতে পারি আমাদের আশেপাশে এমনও অনেক পরিবার আছে যারা অভাবে থাকলেও লকোলজ্জার ভয়ে কতটা অসহায় ভাবে তাদের দিন কাটাচ্ছে।

তাই আপনাদের সকলের কাছে অনুরোধ 🙏 এই কিছু সংখ্যক পরিবারের দেখভালের জন্য আমরা যেন সকলেই আর্থিক ভাবে তাদের জন্য সাহায্য - সহযোগিতার হাত বাড়াঁয়।

আর আমরা "আত্ম মানবতায় ধড়মোকাম যুব সংঘ" মূলত এই সকল পরিবারকে একটু ভালো রাখার ক্ষুদ্র প্রচেষ্টা করে যাচ্ছি।
ভবিষ্যতে যদি আমরা আমাদের গ্রামকে নিয়ে আমাদের গ্রামের মানুষদের নিয়ে একটি সুন্দর-সচ্ছল সমাজ ব্যাবস্থা গড়ে তুলতে পারি তার জন্য আমাদের সকলের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের ভালো কার্যকলাপে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ।

কারণ আমার গ্রামের মানুষ ভালো থাকলে
ভালো থাকবে আমার গ্রাম

ইট-পাথরের দালান নয়, মানুষের নামে গ্রাম,
সবার মুখে হাসি থাকলে, বাড়ে গ্রামের দাম।
মানুষ যদি সুখী থাকে, তবেই পূর্ণ আশা,
গ্রাম মানে তো এক চিলতে অকৃত্রিম ভালোবাসা।

গ্রামের এ সকল মনুষদের পাশে থাকার জন্য-

বিকাশ: 018 8394 2386 (আবুল বাশার)
নগদ: 018 1651 8956 (আবুল বাশার)

ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংক
Rakibul Hasan
7017419482241

#আত্ম_মানবতায়_ধড়মোকাম_যুব_সংঘ #মানবসেবা

আলহামদুলিল্লাহ একটি সেলাই মেশিনের জন্য একজন বলে ছিলো ব্যবস্থা হয়ে গেল।
29/11/2025

আলহামদুলিল্লাহ একটি সেলাই মেশিনের জন্য একজন বলে ছিলো ব্যবস্থা হয়ে গেল।

11/11/2025

🌟আত্ম মানবতায় ধড়মোকাম যুব সংঘ 🌟

মানবতার সেবায় নিবেদিত প্রাণ এক দল যুবকের সম্মিলিত প্রয়াস। আমরা বিশ্বাস করি, আত্মশুদ্ধি ও সমাজসেবার মাধ্যমেই একটি সুন্দর ও উন্নত ভবিষ্যৎ গড়া সম্ভব।

🌍 আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য 🤝

"আত্ম মানবতায় ধড়মোকাম যুব সংঘ" একটি অরাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা সমাজের সুবিধা-বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে, স্থানীয় যুব সমাজকে গঠনমূলক কাজে অনুপ্রাণিত করতে এবং এলাকার সামগ্রিক উন্নয়নে অবদান রাখতে বদ্ধপরিকর।

✨ আমাদের মূল কাজ:

শিক্ষা সহায়তা: দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ এবং স্কুল/কলেজের অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করা।

স্বাস্থ্য সচেতনতা: বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজন, রক্তদান কর্মসূচী পালন এবং স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধি করা।

দুর্যোগ মোকাবিলা: বন্যা, ঘূর্ণিঝড় বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং ত্রাণ বিতরণ করা।

সামাজিক উন্নয়ন: মাদক ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা।

🤝 আমাদের আহ্বান:

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, একা নয় - একসাথে পথ চললেই সমাজ পরিবর্তন করা সম্ভব। আপনিও আমাদের এই মহৎ উদ্যোগে সামিল হোন। আপনার সামান্য সহযোগিতা বা অনুপ্রেরণাই একটি জীবন বদলে দিতে পারে।

আমাদের সাথে যুক্ত থাকতে ও আমাদের কার্যক্রম সম্পর্কে জানতে পেজটি ফলো করুন এবং অন্যদের সাথে শেয়ার করে আমাদের বার্তা ছড়িয়ে দিন।

#আত্মমানবতায়ধড়মোকামযুবসংঘ

Address

Sherpur
Bogura

Website

Alerts

Be the first to know and let us send you an email when আত্ম মানবতায় ধড়মোকাম যুব সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share