10/05/2024
আসসালামু আলাইকুম
আপনারা সকলে অবগত আছেন যে চলমান ঝোপগাড়ী উদয়ন সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত খেলায় সভাপতিত্ব করবেন জনাব মোঃ শাহাদৎ হোসেন, সাধারণ সম্পাদক, ঝোপগাড়ী উদয়ন সংঘ ও ঝোপগাড়ী দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং সাংগঠনিক সম্পাদক, ঝোপগাড়ী সৈয়দ ওয়াজেদিয়া জামে মসজিদ।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব শুভাশীষ পোদ্দার লিটন, বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদপ্রার্থী ও সভাপতি, বগুড়া জেলা আওয়ামী যুবলীগ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোঃ মাহফুজুল আলম জয়, জনাব উদয় কুমার বর্মন, জনাব মোঃ মাইসুল তোফায়েল কয়েল, জনাব মোহাম্মদ জাকারিয়া আদিল, জনাব মোঃ মোশারফ হোসেন বুলবুল, জনাব মোঃ আল ইমরান হোসেন, জনাব মোঃ শাহ্ আলম, জনাব মোঃ মেজবাহুল হামিদ মেজবা, জনাব মোঃ জালাল উদ্দিন, জনাবা মোছা: মুক্তি বেগম সহ অন্যান্য আরও অনেকেই।
তবে আজকের ফাইনাল খেলার পাশাপাশি অন্যতম আকর্ষণ হচ্ছে খেলার মাঠে বিরিয়ানি বিতরণ। আপনারা জানেন যে ঝোপগাড়ী উদয়ন সংঘ বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত। ব্লাড ডোনেশন থেকে শুরু করে কম্বল বিতরণ এবং অসহায় দুরস্ত মানুষের পাশে দাঁড়ানো, রাস্তাঘাট মেরামত সহ অন্যান্য সমাজ সেবামূলক কাজ করার লক্ষ্যেই আমাদের এগিয়ে যাওয়া।
এরই পাশাপাশি আমরা ফান অ্যাক্টিভিটিস করে থাকি। ইতিহাসের নজিরে এই প্রথম খেলার মাঠে বিরিয়ানি বিতরণ হতে যাচ্ছে 😉
সবাই দ্রুত মাঠে চলে আসেন এবং আপনাদের টোকেন সংগ্রহ করে নেন।
খেলার সময় আজ ১০ই মে, ২০২৪ বিকাল ৪ ঘটিকা।
ধন্যবাদ
ঝোপগাড়ী উদয়ন সংঘ