19/09/2025
আজকে আমাদের পথচলার ১২ বছরে পদার্পণ করল। এমন এক দিনের বিকেলে বগুড়া পৌর পার্কের ছাতার নীচে বসে শুরু হয়েছিলো আমাদের স্কুল। এই দীর্ঘ পথচলায় কয়েক হাজার শিশুকে বিপথ থেকে ফিরিয়ে এনেছি, চেষ্টা করেছি সুশিক্ষায় শিক্ষিত করতে। একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি আমরা চেষ্টা করেছি তাদের মৌলিক চাহিদার কিছু অংশ মেটাতে।
এই দীর্ঘ পথচলায় কখনো সফল হয়েছি কখনো বিফল হয়েছি । হোচট খেয়েছি অনেক অনেক বার, কিন্ত আমরা থেমে যাইনি।
তাইতো যখন আমাদের শিক্ষার্থীরা এসএসসি পাশ করে গলা জরিয়ে কান্না করতে করতে বলছে স্যার আমরা পাশ করেছি, কখনো কান্না ভেজা চোখে এসে বলে স্যার আমার সেনাবাহিনীতে জব হয়েছে, তখন আনন্দে চোখের পানি আটকে রাখতে পারিনা আমরা।
এত সুখ তা আমরা কিভাবে লিখে বোঝাবো !
এই আনন্দ ও সুখের অংশিদার আপনারাও । এই যুগের পথচলায় আপনাদের অসামান্য অবদান আমাদের করেছে অনুপ্রানীত, সামনে এগোনোর সাহস যুগিয়েছে।
ধন্যবাদ আপনাদের। ভালোবাসা নিবেন