03/03/2026
রমজানের আত্মশুদ্ধি আমাদের ভেতরকে পরিশুদ্ধ করে, আর ঈদ আমাদের শেখায় - আনন্দ একা ভোগ করার জন্য নয়—ভাগ করে নেওয়ার জন্য।
কিন্তু আমাদের চারপাশে এমন অনেক শিশু আছে, যাদের কাছে ঈদের নতুন জামা, পছন্দের খাবার, কিংবা একটি উষ্ণ আলিঙ্গনও বিলাসিতা। তাদের ঈদ শুরু হয় না কেনাকাটার আনন্দ দিয়ে, বরং অপূর্ণতার দীর্ঘশ্বাস দিয়ে।
এই বাস্তবতাকে বদলে দিতে মানবতার দায়বদ্ধতা থেকে যুব রেড ক্রিসেন্ট, বগুড়া আয়োজন করতে যাচ্ছে,
“এসো সবার হাত ধরি, সবাই মিলে ঈদ করি–২০২৬”
১২ বছরের ধারাবাহিকতায় এবার আমরা পদার্পণ করেছি ৯ম আয়োজনে।
গত বছরগুলোর মতো এবারও আমাদের লক্ষ্য—সুবিধাবঞ্চিত শিশু ও অস্বচ্ছল পরিবারের মুখে সম্মানজনক হাসি ফোটানো।
এবারের অঙ্গীকার
🔹 ২২০ জন সুবিধাবঞ্চিত শিশুর জন্য নতুন ঈদ পোশাক
🔹 ২২০টি অসচ্ছল পরিবারের জন্য পুষ্টিকর Eid Food Pack
এটি শুধু একটি দান কর্মসূচি নয়। এটি ১২ বছরের বিশ্বাস, স্বচ্ছতা ও জবাবদিহিতার এক মানবিক যাত্রা। প্রতি বছর অসংখ্য শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায় আমরা শিশুদের পাশে দাঁড়িয়েছি। আপনার অংশগ্রহণেই পূর্ণতা পাবে এবারের উদ্যোগ।
রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন:
“তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করবে, তিনি তার উত্তম প্রতিদান দান করবেন।”
আপনার একটি অনুদান শুধু একটি প্যাকেট নয়— একটি শিশুর আত্মমর্যাদা, একটি পরিবারের স্বস্তি, একটি ঈদের সত্যিকারের আনন্দ।
আমরা চাই না কেউ করুণা পাক। আমরা চাই তারা পাক সম্মান, সমান আনন্দ, এবং একদিনের জন্য হলেও পূর্ণ ঈদ।
🔰 অনুদান পাঠানোর মাধ্যম
📱 Bkash | নগদ - +8801537295110 (মো: মইনুল ইসলাম, উপ যুব প্রধান- ২)
🏦 SONALI BANK LTD.
GOHAIL ROAD, Bogura Branch
Account Name: Md. Rayhan Khondoker
A/C No: 0615501005527
Routing Number: 200101154
আজই শরীক হোন ১২ বছরের এই মানবিক অভিযাত্রায়। আপনার সহানুভূতিই হোক ২২০টি শিশু ও ২২০ পরিবারের হাসির আলো।
📞 যোগাযোগ: +8801751364187
📧 [email protected]
আসুন, আমরা শুধু ঈদ উদযাপন না করি, ঈদের আনন্দ ছড়িয়ে দেয় ।