Loknath Jubo Sangha, Duttabari, Bogra, Bangladesh

Loknath Jubo Sangha, Duttabari, Bogra, Bangladesh "রনে বনে জলে জংগলে যখনি বিপদে পড়িবে আমাকে স্বরন করিও আমিই রক্ষা করিব"

বাবা লোকনাথের আর্দশ বানী প্রচার প্রসার ও বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কাজ ও সাহায্য সহযোগীতা করে সুন্দর দেশ ও জাতি গঠনের জন্য অবদান রাখার চেষ্টা করা

শুভ জন্মদিন আজ বগুড়ার বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ, সুনামধন্য চিকিৎসক ডা. দেবাশীষ কুমার গুপ্ত (Dr. Debashis Kumar Gupta...
24/08/2026

শুভ জন্মদিন
আজ বগুড়ার বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ, সুনামধন্য চিকিৎসক ডা. দেবাশীষ কুমার গুপ্ত (Dr. Debashis Kumar Gupta) শুভ জন্মদিন।
তিনি লোকনাথ যুব সংঘ, দত্তবাড়ি, বগুড়া-এর সম্মানিত উপদেষ্টা (Adviser)।
শুভ জন্মদিন ও শুভ জন্মজয়ন্তীতে আপনার প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা ও শুভকামনা।
পরম করুণাময় বাবা লোকনাথের কাছে প্রার্থনা করি—আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করি।

— লোকনাথ যুব সংঘ, দত্তবাড়ি, বগুড়া

21/08/2026

Writing
🙏 স্বেচ্ছাসেবক আহ্বান 🙏
আগামী ৫, ৬ ও ৭ তারিখ দত্তবাড়ি লোকনাথ মন্দিরে পরম পূজ্য বাবা লোকনাথের জন্মবার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী গান-কীর্তন, ভক্তসেবা, কুইজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গীতা পাঠ প্রতিযোগিতা আয়োজন করা হবে।
অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কিছু স্বেচ্ছাসেবক প্রয়োজন।
যারা নিজেদের মূল্যবান সময় দিয়ে বাবার সেবায় অংশগ্রহণ করতে আগ্রহী, তাদের আন্তরিকভাবে স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে।
🌸 আসুন, সকলে মিলে বাবার সেবায় নিজেদের নিয়োজিত করি এবং এই আয়োজনকে সফল করে তুলি।
🙏 জয় বাবা লোকনাথ। 🙏

যোগাযোগ : তন্ময় সাহা
মোব: 01303025256

লোকনাথ বাবার আবির্ভাব দিবস( জন্মদিন)ফাইল ফোটো ২০২২
20/08/2026

লোকনাথ বাবার আবির্ভাব দিবস( জন্মদিন)
ফাইল ফোটো ২০২২

“ॐ দিব্যান্ লোকান্ স গচ্ছতু” অত্যন্ত দুঃখ ও গভীর শোকের সাথে জানাচ্ছি যে, সুভাষ দত্ত (সুব্রত) শহীদ জিয়াউর রহমান মেডিকেল ...
20/08/2026

“ॐ দিব্যান্ লোকান্ স গচ্ছতু”
অত্যন্ত দুঃখ ও গভীর শোকের সাথে জানাচ্ছি যে, সুভাষ দত্ত (সুব্রত) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ১৯ আগস্ট রাত ১১টা ৪৫ মিনিটে ইহলোকের মায়া-মমতা ত্যাগ করে পরলোক গমন করেছেন।
তাঁর মৃত্যুতে লোকনাথ যুব সংঘ, দত্তবাড়ী, বগুড়া-এর পক্ষ থেকে গভীর শোক ও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।
পরমেশ্বরের কাছে প্রার্থনা করি, তাঁর বিদেহী আত্মা যেন শান্তি লাভ করেন এবং তাঁকে স্বর্গবাসী করেন। শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি রইল গভীর সমবেদনা।
তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া আজ দুপুর ১২টায় ফুলবাড়ী মহাশ্মশানে অনুষ্ঠিত হবে।
ওঁ শান্তি। ওঁ শান্তি। ওঁ শান্তি।
লোকনাথ যুব সংঘ
দত্তবাড়ী, বগুড়া

18/08/2026
আবির্ভাব দিবস যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভ...
07/08/2026

আবির্ভাব দিবস যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় আবির্ভাব দিবসের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সংশ্লিষ্ট সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

06/08/2026

গভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে,দত্তবাড়ি দেবসেবা ট্রাস্টিবোর্ডের সম্মানিত সম্পাদক কার্তিক কুমার রায়ের ছোট ভাই অধিরথ রায় তরুণ অসুস্থতাজনিত কারণে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। পরমেশ্বরের নিকট প্রার্থনা করি, তিনি যেন প্রয়াত আত্মাকে চিরশান্তি দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি প্রদান করেন।

আসন্ন ২০২৬ সালের শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস উদযাপন উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে...
06/08/2026

আসন্ন ২০২৬ সালের শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস উদযাপন উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে।
🗓️ তারিখ: শুক্রবার
🕔 সময়: বিকেল ৫:০০টা
📍 স্থান: শ্রীশ্রী লোকনাথ মন্দির, দত্তবাড়ি, বগুড়া
উক্ত সভায় সকল ভক্তবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

Address

দত্তবাড়ি
Bogura
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Loknath Jubo Sangha, Duttabari, Bogra, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Loknath Jubo Sangha, Duttabari, Bogra, Bangladesh:

Shortcuts

Share