20/08/2021
বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল নির্মাণ ও খাদ্য নিরাপত্তা প্রদানের লক্ষ্যে আজ ২০শে আগষ্ট বগুড়া জেলার গাবতলী উপজেলায় শৈলী সমাজ উন্নয়ন সংস্থার পরিচালনায় এবং হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হোপ লুন এর আর্থিক সহযোগীতায় ফরেস্ট্রি এন্ড ওয়াইল্ড লাইফ হ্যাবিটেট ডেভেলপমেন্ট প্রজেক্ট এর উদ্বোধন করা হয়। প্রকল্পের মনিটরিং অথরিটি হিসেবে থাকবে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন অধিদপ্তরের আওতাধীন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
এই প্রকল্পের আওতায় উপজেলাটিতে প্রাথমিক পর্যায় ৫০০০ (পাঁচ হাজার) ফলজ ও ঔষধি গাছের চারা রোপনের কার্যক্রম শুরু হয়েছে এবং পরবর্তীতে এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন এলাকায় পাঁচ লক্ষ ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হবে।
শৈলীর বায়োগ্যাস ইঞ্জিনিয়ার জনাব মোঃ মাহফুজুল ইসলাম এর সঞ্চালনায় এবং হোপ লুন এর জেনারেল ম্যানেজার জনাব মোঃ উমাইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিনুল ইসলাম ( চেয়ারম্যান, মহিষাবান ইউনিয়ন পরিষদ, গাবতলি, বগুড়া), আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মামুন উল হাসান শাওন (নির্বাহী পরিচালক, শৈলী), জনাব মোঃ আতিক রহমান মল্লিক (পরিবেশ বিশেষজ্ঞ, শৈলী), জনাব মোঃ শামসুল আলম (রেঞ্জ কর্মকর্তা, বাংলাদেশ বন অধিদপ্তর, গাবতলি, বগুড়া), মিঃ চামিন্দা জায়াবীরা ডাব্লিউ. এল (ম্যানেজার সাসটেইনেবিলিটি, হোপ লুন)।