25/09/2024
“Project Oxygen-অক্সিজেন” কাজ করছে পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা নিয়ে।এবং এটিও প্রজেক্ট অক্সিজেনের কাজের একটি অংশ। একটি কাজ সম্পাদনের মধ্য দিয়ে বিভিন্ন রকম ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করছে প্রজেক্ট অক্সিজেন। যেমন এখানে পরিবেশের জন্য হুমকি, প্লাস্টিকের ওয়ান'টাইম গ্লাস গুলোর পূনর্ব্যবহার করা হচ্ছে একই সাথে চারা গাছ তৈরির প্রক্রিয়া চলছে সংগ্রহকৃত প্লাস্টিকের গ্লাসে। এখানে বিভিন্ন ফুল ও ক্যাকটাস জাতীয় চারা রোপন করা হয়েছে। চারা গুলো বানিজ্যিক ভাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই ভাবে চারা গুলো প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে উপহার দিয়ে তাদের একই ধরনের কাজে উদ্ভুদ্ধ করতে ইতিবাচক ভূমিকা রাখবে। এবং ভিডিওতে দেখা যাচ্ছে মাত্র দুই মাসে মাটি,পানি এবং রোদের প্রভাবে প্লাস্টিকের গ্লাস গুলো প্রায় ধ্বংস হয়ে যাওয়ার পথে।
এভাবেই প্রজেক্ট অক্সিজেন একটি কাজের মধ্য দিয়ে অনেক গুলো কাজ করার চেষ্টা করে যাচ্ছে। যা পরিবেশ সংরক্ষণে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখতে পারবে বলে আশা করা যায়।