Dream's Light Organization

Dream's Light Organization এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। মানবতার টানে, পাশে আনে।

তৃতীয় বারের মতো একটি মুমূর্ষু রোগীকে রক্তদান।
11/05/2026

তৃতীয় বারের মতো একটি মুমূর্ষু রোগীকে রক্তদান।

🫴তিনদিঘী বাজার ঈদ'গা মাঠে ,  কিছু কাঠ বাদামের গাছ রোপন করা হয়েছে💥 👉কাঠবাদাম গাছ শুধু একটি গাছ নয়, এটি আমাদের পরিবেশের জ...
07/05/2026

🫴তিনদিঘী বাজার ঈদ'গা মাঠে , কিছু কাঠ বাদামের গাছ রোপন করা হয়েছে💥

👉কাঠবাদাম গাছ শুধু একটি গাছ নয়, এটি আমাদের পরিবেশের জন্য এক অসাধারণ আশীর্বাদ। এই গাছ দ্রুত বড় হয়ে চারপাশে শীতল ছায়া দেয়, বাতাসের ধুলা ও দূষণ কমাতে সাহায্য করে এবং পরিবেশকে আরও সবুজ ও সুন্দর করে তোলে। এর দৃষ্টিনন্দন পাতা ঋতুভেদে রঙ বদলে প্রকৃতিতে আলাদা সৌন্দর্য যোগ করে, আর ফলের ভেতরের বাদামও পুষ্টিগুণে ভরপুর। পাখিদের আশ্রয়, মানুষের বিশ্রাম আর প্রকৃতির ভারসাম্য রক্ষায় কাঠবাদাম গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সুস্থ, সুন্দর ও সবুজ ভবিষ্যতের জন্য আজই বেশি বেশি কাঠবাদাম গাছ রোপন করুন 💥💥

13/04/2026

✨ Dream’s Light Organisation ✨

যেটি তরুণ ও শিক্ষিত সমাজ দ্বারা, ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। যার মূল স্লোগান — “মানবতার টানে, মানুষের পাশে”।

মানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনটি কিছু মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে। নিচে তার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলোঃ

🔹 হতদরিদ্র ও ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষামুখী করা।
🔹 সকল প্রকার ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা।
🔹 মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা।
🔹 সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গড়তে যুব সমাজকে ক্রীড়া মুখি করা।
🔹 বাল্য বিবাহ প্রতিরোধ করা।
🔹 স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিচালনা।
🔹 বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা।

📍 ঠিকানা: তিনদিঘী বাজার, কাহালু, বগুড়া

🤝 আসুন, মানবতার টানে আমরা সবাই একসাথে এগিয়ে আসি।

👉Dreams Light Organisation কর্তৃক আয়োজিত “D.L.O Night Cricket Championship 2021” ছিল একটি ব্যতিক্রমধর্মী সামাজিক ও ক্রীড়...
07/04/2026

👉Dreams Light Organisation কর্তৃক আয়োজিত “D.L.O Night Cricket Championship 2021” ছিল একটি ব্যতিক্রমধর্মী সামাজিক ও ক্রীড়া উদ্যোগ, যা ৫ ডিসেম্বর ২০২১ তারিখে রাতের পরিবেশে অনুষ্ঠিত হয়। 🥰

🫴এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল যুবসমাজকে অনলাইন গেমিং, মাদকাসক্তি ও ইভটিজিংয়ের মতো ক্ষতিকর কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে ইতিবাচক ও প্রগতিশীল পথে উৎসাহিত করা।👆✌️

আয়োজনটিতে স্থানীয় এলাকার বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং গণ্যমান্য অতিথিরা উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানটিকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে।💝

💥💥খেলোয়াড়দের অংশগ্রহণ, দর্শকদের উচ্ছ্বাস এবং সামাজিক সচেতনতার বার্তা—সব মিলিয়ে এই ক্রিকেট টুর্নামেন্টটি ছিল কেবল একটি খেলা নয়, বরং একটি সচেতনতামূলক ও সমাজগঠনমূলক প্রয়াস।💥💥

সংগঠনের পক্ষ থেকে একজন অসহায় ও দরিদ্র ব্যক্তির জন্য প্রয়োজনীয় ঔষধ ক্রয় করে সহায়তা প্রদান করা হয়েছে।👉 মানবিক দৃষ্টি...
07/04/2026

সংগঠনের পক্ষ থেকে একজন অসহায় ও দরিদ্র ব্যক্তির জন্য প্রয়োজনীয় ঔষধ ক্রয় করে সহায়তা প্রদান করা হয়েছে।

👉 মানবিক দৃষ্টিকোণ থেকে, সংশ্লিষ্ট ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি এবং তার গোপনীয়তা রক্ষা করা হয়েছে।

এই সহায়তা কার্যক্রমটি সংগঠনের অন্যতম সদস্য মোঃ মেহেদী হাসান যথাযথভাবে পর্যালোচনা করে এক্সিকিউটিভ সদস্যদের সম্মতিক্রমে অনুমোদন প্রদান করেন।

আমাদের লক্ষ্য সবসময় মানবতার পাশে দাঁড়ানো এবং সমাজের অসহায় মানুষের পাশে থাকা। এ ধরনের উদ্যোগ আমাদের সম্মিলিত প্রচেষ্টারই ফল।

সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 🥰

জুনিয় বৃত্তি পরীক্ষায় তিনদিঘী উচ্চ বিদ্যালয় হতে ২ জন ট্যালেন্টপুল ও ১জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করায় Dream's Ligh...
18/03/2026

জুনিয় বৃত্তি পরীক্ষায় তিনদিঘী উচ্চ বিদ্যালয় হতে ২ জন ট্যালেন্টপুল ও ১জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করায় Dream's Light Organization এর পক্ষ হতে ক্রেস্ট বিতরণ করা হয়েছে।

এখানে উপস্থিত ছিলেন তিনদিঘী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সহ, সংগঠনের উপদেষ্টা মহোদয়গন।

ড্রিমস্ লাইট অর্গানাইজেশন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, হতদরিদ্র ও ...
18/03/2026

ড্রিমস্ লাইট অর্গানাইজেশন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, হতদরিদ্র ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ।

আপনাদের আন্তরিক সহযোগীতা ও দানে এই মহৎ উদ্যোগ সফল করতে এবং সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এগিয়ে আসার জন্য সকল শুভাঙ্খাকী, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সংগঠনের সদস্যবৃন্দদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।

আপনার সাহায্য সুবিধাবঞ্চিতদের ঈদ আনন্দে বিশেষ ভূমিকা রাখছে, ধন্যবাদ।



#ড্রিমস্_লাইট_অর্গানাইজেশন
#তিনদিঘী #কাহালু
#বগুড়া

ড্রিমস্ লাইট অর্গানাইজেশন স্বেচ্ছাসেবী Dream's Light Organization সংগঠনের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর...
17/03/2026

ড্রিমস্ লাইট অর্গানাইজেশন স্বেচ্ছাসেবী Dream's Light Organization সংগঠনের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আপনাদের আন্তরিক সহযোগীতা ও দানে এই মহৎ উদ্যোগ সফল করতে এবং সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এগিয়ে আসার জন্য সকল শুভাঙ্খাকী এবং সংগঠনের সদস্যবৃন্দদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।

আপনার সাহায্য সুবিধাবঞ্চিতদের ঈদ আনন্দে বিশেষ ভূমিকা রাখছে।

এখনো যারা সাহায্য পাঠাতে চান। নগদ অর্থ বিকাশে পাঠাতে পারেন অথবা, ফারহান বিজনেস পয়েন্ট, মন্ডল সুপার মার্কেট, দোকান নং- বি-২/বি-৩, অথবা, মেহেদী কম্পিউটার, তিনদিঘী বাজার, কাহালু, বগুড়া -এ ঠিকানায় সরাসরি আপনার সাহায্য/দান হস্তান্তর করতে পারেন, ধন্যবাদ।

বিকাশ পার্সোনাল (ইউজার) অ্যাকাউন্ট- 01712-708716 (Al Galib)
অথবা, 01766-923781 (নাহিদ হাসান সজল)

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি
তিনদিঘী বাজার আউটলেট, দুপচাঁচিয়া শাখা, বগুড়া
অ্যাকাউন্ট নাম্বার- 9901280231367



#ড্রিমস্_লাইট_অর্গানাইজেশন
#তিনদিঘী #কাহালু
#বগুড়া

কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান সংক্রান্ত ঘোষণা✌️এতদ্বারা জানানো যাচ্ছে যে, তিনদিঘী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী মো...
15/03/2026

কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান সংক্রান্ত ঘোষণা✌️

এতদ্বারা জানানো যাচ্ছে যে, তিনদিঘী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী মো: নাঈম ইসলাম রিয়াদ (রোল: ০১, শাখা: খ, শ্রেণী নবম) জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারন গ্রেডে বৃত্তি অর্জন করায় তাকে সম্মাননা স্বরূপ একটি ক্রেস্ট প্রদান করা হবে।

আগামী ১৮ মার্চ ২০২৬ খ্রি., রোজ মঙ্গলবার Dream's Light Organization পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে উক্ত কৃতি শিক্ষার্থীকে এই ক্রেস্ট প্রদান করা হবে🎓

কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান সংক্রান্ত ঘোষণা 💗এতদ্বারা জানানো যাচ্ছে যে, তিনদিঘী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী শ্...
15/03/2026

কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান সংক্রান্ত ঘোষণা 💗

এতদ্বারা জানানো যাচ্ছে যে, তিনদিঘী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী শ্রী দূর্জয় চন্দ্র, জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল গ্রেডে বৃত্তি অর্জন করায় তাকে সম্মাননা স্বরূপ একটি ক্রেস্ট প্রদান করা হবে।

আগামী ১৮ মার্চ ২০২৬ খ্রি., রোজ মঙ্গলবার Dream's Light Organization পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে উক্ত কৃতি শিক্ষার্থীকে এই ক্রেস্ট প্রদান করা হবে🎓

উল্লেখ্য : সংগঠনের অন্যতম সদস্য, শ্রী দুলাল চন্দ্র Nijum Nir এর এক মাত্র ছোট ভাই!

Address

Tindighi, Kahaloo
Bogura
5870

Alerts

Be the first to know and let us send you an email when Dream's Light Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dream's Light Organization:

Share